ফোনের স্টোরেজ ভরে গিয়েছে? MyJio অ্যাপে মিলবে সমাধান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 অগাস্ট 2019 17:51 IST
হাইলাইট
  • MyJio অ্যাপ এর সাথে যুক্ত হল Jio Cloud
  • শুরুতে সব গ্রাহককে 5GB ক্লাউড স্টোরেজ বিনামূল্যে দিচ্ছে Jio
  • ছবি, ভিডিও, ডকুমেন্ট ও মিউজিক ফাইল ব্যাক আপ নেওয়া যাবে

MyJio অ্যাপ এর মাধ্যমে ছবি, ডকুমেন্ট ও মিডিয়া ফাইল ব্যাক-আপ রাখতে পারবেন

MyJio  অ্যাপ এর সাথে যুক্ত হল Jio Cloud। এর ফলে Jio গ্রাহকরা ফোনের MyJio অ্যাপ এর মাধ্যমে ছবি, ডকুমেন্ট ও মিডিয়া ফাইল ব্যাক-আপ রাখতে পারবেন। এতদিন Android ও iOS প্ল্যাটফর্মের জন্য আলাদা Jio Cloud অ্যাপ ছিল। রয়েছে Jio Cloud এর ওয়েব ভার্সান। তবে MyJio অ্যাপের সাথে Jio Cloud ইন্টিগ্রেশনের ফলে এই সার্ভিস জনপ্রিয়তা পাবে। এছাড়াও এবার থেকে MyJio অ্যাপ থেকেই Jio Tunes অ্যাক্টিভেট, ডিঅ্যাক্টিভেট করা যাবে।

ইতিমধ্যেই আপডেটের MyJio অ্যাপের মধ্যে একটি ক্লাউড অপশন পৌঁছেছে। সেখান থেকে সহজেই ফোনের যে কোন ছবি, ভিডিও, ডকুমেন্ট ও মিউজিক ফাইল ব্যাক আপ নেওয়া যাবে।

MyJio  অ্যাপ এর সাথে যুক্ত হল Jio Cloud

শুরুতে সব গ্রাহককে 5GB ক্লাউড স্টোরেজ বিনামূল্যে দিচ্ছে Jio। ব্যাক আপ নেওয়া শেষ হলে Android, iOS ডিভাইসে Jio Cloud অ্যাপ অথবা Jio Cloud ওয়েব ভার্সান থেকে এই ফাইল ব্যবহার করা যাবে। কতটা স্টোরেজ ফাঁকা রয়েছে তা একটি বার এ দেখতে পাওয়া যাবে।

Advertisement

Google Play আর App Store থেকে আপডেটেড MyJio অ্যাপ ডাউনলোড করা যাবে। সম্প্রতি অনলাইন সিচার্জে সুবিধার জন্য MyJio অ্যাপ এর সাথে যোগ হয়েছি জিও সারথী ডিজিটার অ্যাসিস্ট্যান্ট। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে অনলাইন রিচার্জের সময়া গ্রাহককে সাহায্য করবে এই ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: MyJio app, MyJio, JioCloud, Jio, Reliance Jio, Jio Cloud
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.