Samsung ইউজারদের জন্য বিরাট ধাক্কা, বন্ধ হচ্ছে Messages অ্যাপ, তাহলে SMS, OTP কীভাবে পাবেন?

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 6 এপ্রিল 2026 12:42 IST
হাইলাইট
  • Samsung Messages অ্যাপ জুলাই থেকে আর কাজ করবে না
  • Galaxy ডিভাইসে এখন ডিফল্ট মেসেজিং অ্যাপ Google Messages
  • লেটেস্ট Samsung ফোন ও ট্যাবে গুগল মেসেজেস প্রি-ইনস্টলড আছে

Samsung is officially making Google Messages its primary texting app

Photo Credit: Samsung

Samsung তাদের নিজস্ব মেসেজিং পরিষেবা বন্ধ করছে। জুলাই থেকে আর Galaxy স্মার্টফোনে Samsung Messages অ্যাপ ব্যবহার করতে পারবেন না গ্রাহকরা। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটির Android 12 কিংবা পরের ভার্সনে চলছে এমন ডিভাইসে স্যামসাং মেসেজেস নিষ্ক্রিয় হয়ে পড়বে। সংস্থার বিভিন্ন মোবাইল ফোন ও ট্যাবলেটে ইতিমধ্যেই Google Messages ডিফল্ট মেসেজিং অ্যাপ হিসেবে কাজ করছে। জুলাইয়ের পর স্যামসাং মেসেজেস সাধারণ এসএমএস (SMS) এবং আরসিএস (RCS) মেসেজিং সাপোর্ট করবে না। ফলে ব্যবহারকারীদের গুগলের মেসেজ অ্যাপ ইনস্টল করতে হবে কিংবা প্রি-ইনস্টলড থাকা ওই অ্যাপের মাধ্যমে বার্তা আদান প্রদান করতে হবে।

Samsung Messages জুলাইতে বন্ধ হচ্ছে

স্যামসাং আমেরিকার সাপোর্ট পেজে জুলাই 2026-এ অ্যাপ বন্ধ হওয়ার কথা জানানো হয়েছে। তবে যে সমস্ত স্যামসাং ডিভাইস অ্যান্ড্রয়েড 11 বা তার নিচের ভার্সনে চলছে, সেগুলো পরিষেবা বন্ধ হওয়ার আওতার বাইরে রাখা হয়েছে। অর্থাৎ পুরনো মডেলে স্যামসাং মেসেজেস কাজ করবে।

ইউজারদের বোঝার সুবিধার জন্য স্যামসাং মেসেজেস অ্যাপে নোটিফিকেশন পাঠানো হবে। সেখানে গুগলের মেসেজিং অ্যাপ কীভাবে ব্যবহার করতে হবে, তা ধাপে ধাপে বলবে কোম্পানি। স্যামসাং এখন পুরোপুরি গুগল মেসেজেসকে ডিফল্ট টেক্সটিং প্ল্যাটফর্ম হিসেবে নির্বাচন করেছে। এটি ফোন, ট্যাব, ও গ্যালাক্সি ওয়াচেও ব্যবহার করা যাবে।

সংস্থা জানিয়েছে, সমস্ত ফিচার পেতে গেলে গুগল মেসেজেস ডিফল্ট এসএমএস অ্যাপে সেট করতে হবে। সমস্ত মেসেজ এবং কনট্যাক্ট সহজেই সিঙ্ক বা ট্রান্সফার করা যাবে। ইউজারদের ডেটা হারানোর আশঙ্কা নেই। Android 14 ও তার উপরের ভার্সনে চলা ডিভাইসে গুগল মেসেজেস অ্যাপের আইকন নিজে থেকেই হোম স্ক্রিনের ডকে চলে আসবে।

Google Messages কীভাবে ডিফল্ট করবেন?

1. প্লে স্টোর থেকে গুগল মেসেজেস ইনস্টল করুন বা ফোনে আগেই থাকলেই অ্যাপ খুলুন।
2. "সেট ডিফল্ট এসএমএস' অ্যাপ বাটনে ট্যাপ করুন।
3 .  গুগল মেসেজেস সিলেক্ট করুন।
4. 'সেট অ্যাস ডিফল্ট' ট্যাপ করে কনফার্ম করুন।

এছাড়াও, ব্যবহারকারীরা সরাসরি স্যামসাং মেসেজেস অ্যাপে নির্দেশনা পেতে পারেন। স্ক্রিনে দেখানো প্রম্পট অনুসরণ করলে সহজে গুগলের টেক্সটিং প্ল্যাটফর্মে সুইচ করা যাবে। Android 8.0 Oreo ভার্সনে চলা ডিভাইসেও গুগল মেসেজেস সাপোর্ট মিলবে।

প্রসঙ্গত, লেটেস্ট Samsung Galaxy S26 সিরিজ এবং গত বছরের Galaxy Z Fold 7 মডেলে গুগল মেসেজেস প্রি-ইনস্টলড আছে। সেখানে স্যামসাং মেসেজেস ডিফল্ট ছিল না। অ্যাপটি এখনও গ্যালাক্সি স্টোরে দেখা যাচ্ছে। তবে Galaxy S26 বা অন্যান্য নতুন মডেলগুলোতে ডাউনলোড করার সুবিধা নেই।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Google Messages, Samsung Messages, Samsung, Google
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K15 আগামী সপ্তাহে 50MP সেলফি ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, ও কুলিং ফ্যানের সঙ্গে লঞ্চ হচ্ছে
  2. সন্তানের চ্যাটে নজর রাখবে Meta-র নতুন ফিচার, বিপদের ইঙ্গিত পেলেই খবর পাবে মা-বাবা
  3. Vivo X500 Ultra-র ক্যামেরায় বড় চমক, পরীক্ষা চলছে তিনটি 200MP টেলিফটো সেন্সরের
  4. মূল্যবৃদ্ধি থেকে স্বস্তি দিয়ে Itel খুব সস্তায় দুটি নতুন Android স্মার্টফোন ভারতে লঞ্চ করল
  5. Tecno Spark 50 Ultra 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, ও দুর্দান্ত AI ফিচার্স-সহ লঞ্চ হল
  6. iPad Mini: 5 বছর পর Apple-এর ছোট ট্যাবে আসছে সবচেয়ে বড় আপগ্রেড, কী বলতে পারবেন
  7. Realme ব্যবহারকারীদের জন্য বড় খবর, আপনার স্মার্টফোন মিশে যাবে Oppo-এর সফটওয়্যারে
  8. OnePlus স্মার্টফোনে আর থাকবে না OxygenOS, বদলে কী আসছে শুনলে অবাক হবেন
  9. রাত বারোটার পর ইনস্টাগ্রাম-ফেসবুক বন্ধ, সোশ্যাল মিডিয়াতে কার্ফু চালু করছে ব্রিটেন
  10. 8,000mAh ব্যাটারি-সহ Redmi Note 17 আগস্টে ভারতে আসতে পারে, লঞ্চের দিন ফাঁস হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.