Samsung Messages জুলাইয়ের পর Android 12 কিংবা পরের ভার্সনে চলছে এমন ডিভাইসে নিষ্ক্রিয় হয়ে পড়বে।
Photo Credit: Samsung
Samsung is officially making Google Messages its primary texting app
Samsung তাদের নিজস্ব মেসেজিং পরিষেবা বন্ধ করছে। জুলাই থেকে আর Galaxy স্মার্টফোনে Samsung Messages অ্যাপ ব্যবহার করতে পারবেন না গ্রাহকরা। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটির Android 12 কিংবা পরের ভার্সনে চলছে এমন ডিভাইসে স্যামসাং মেসেজেস নিষ্ক্রিয় হয়ে পড়বে। সংস্থার বিভিন্ন মোবাইল ফোন ও ট্যাবলেটে ইতিমধ্যেই Google Messages ডিফল্ট মেসেজিং অ্যাপ হিসেবে কাজ করছে। জুলাইয়ের পর স্যামসাং মেসেজেস সাধারণ এসএমএস (SMS) এবং আরসিএস (RCS) মেসেজিং সাপোর্ট করবে না। ফলে ব্যবহারকারীদের গুগলের মেসেজ অ্যাপ ইনস্টল করতে হবে কিংবা প্রি-ইনস্টলড থাকা ওই অ্যাপের মাধ্যমে বার্তা আদান প্রদান করতে হবে।
স্যামসাং আমেরিকার সাপোর্ট পেজে জুলাই 2026-এ অ্যাপ বন্ধ হওয়ার কথা জানানো হয়েছে। তবে যে সমস্ত স্যামসাং ডিভাইস অ্যান্ড্রয়েড 11 বা তার নিচের ভার্সনে চলছে, সেগুলো পরিষেবা বন্ধ হওয়ার আওতার বাইরে রাখা হয়েছে। অর্থাৎ পুরনো মডেলে স্যামসাং মেসেজেস কাজ করবে।
ইউজারদের বোঝার সুবিধার জন্য স্যামসাং মেসেজেস অ্যাপে নোটিফিকেশন পাঠানো হবে। সেখানে গুগলের মেসেজিং অ্যাপ কীভাবে ব্যবহার করতে হবে, তা ধাপে ধাপে বলবে কোম্পানি। স্যামসাং এখন পুরোপুরি গুগল মেসেজেসকে ডিফল্ট টেক্সটিং প্ল্যাটফর্ম হিসেবে নির্বাচন করেছে। এটি ফোন, ট্যাব, ও গ্যালাক্সি ওয়াচেও ব্যবহার করা যাবে।
সংস্থা জানিয়েছে, সমস্ত ফিচার পেতে গেলে গুগল মেসেজেস ডিফল্ট এসএমএস অ্যাপে সেট করতে হবে। সমস্ত মেসেজ এবং কনট্যাক্ট সহজেই সিঙ্ক বা ট্রান্সফার করা যাবে। ইউজারদের ডেটা হারানোর আশঙ্কা নেই। Android 14 ও তার উপরের ভার্সনে চলা ডিভাইসে গুগল মেসেজেস অ্যাপের আইকন নিজে থেকেই হোম স্ক্রিনের ডকে চলে আসবে।
1. প্লে স্টোর থেকে গুগল মেসেজেস ইনস্টল করুন বা ফোনে আগেই থাকলেই অ্যাপ খুলুন।
2. "সেট ডিফল্ট এসএমএস' অ্যাপ বাটনে ট্যাপ করুন।
3 . গুগল মেসেজেস সিলেক্ট করুন।
4. 'সেট অ্যাস ডিফল্ট' ট্যাপ করে কনফার্ম করুন।
এছাড়াও, ব্যবহারকারীরা সরাসরি স্যামসাং মেসেজেস অ্যাপে নির্দেশনা পেতে পারেন। স্ক্রিনে দেখানো প্রম্পট অনুসরণ করলে সহজে গুগলের টেক্সটিং প্ল্যাটফর্মে সুইচ করা যাবে। Android 8.0 Oreo ভার্সনে চলা ডিভাইসেও গুগল মেসেজেস সাপোর্ট মিলবে।
প্রসঙ্গত, লেটেস্ট Samsung Galaxy S26 সিরিজ এবং গত বছরের Galaxy Z Fold 7 মডেলে গুগল মেসেজেস প্রি-ইনস্টলড আছে। সেখানে স্যামসাং মেসেজেস ডিফল্ট ছিল না। অ্যাপটি এখনও গ্যালাক্সি স্টোরে দেখা যাচ্ছে। তবে Galaxy S26 বা অন্যান্য নতুন মডেলগুলোতে ডাউনলোড করার সুবিধা নেই।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale