15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 19 জুন 2026 15:15 IST
হাইলাইট
  • সংযুক্ত আরব আমিরশাহিতে 15 বছরের কম বয়সিদের জন্য সমাজমাধ্যম নিষিদ্ধ
  • UAE নতুন নিয়ম কার্যকর করতে সোশ্যাল মিডিয়া সংস্থাদের 12 মাসের সময় দিয়েছে
  • শুধুমাত্র ব্যবহারকারীর নিজের দেওয়া বয়সের তথ্য গ্রহণযোগ্য হবে না

UAE bans social media for children Under 15

Photo Credit: Unsplash / Julian

সংযুক্ত আরব আমিরশাহি (UAE) 15 বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারির ঘোষণা করেছে। আরব দেশগুলির মধ্যে তারাই প্রথম বাচ্চাদের জন্য সমাজমাধ্যম ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করছে। অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এবং ব্রিটেন ইতিমধ্যেই 16 বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আমিরশাহির মন্ত্রীসভা (ক্যাবিনেট) প্রস্তাব দিয়েছে যে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে 15 বছরের কম বয়সের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট শনাক্ত করে নিষ্ক্রিয় করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট সংস্থাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি আংশিক বা সম্পূর্ণ ব্লক করে দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।

UAE পনেরো বছরের কম বয়সিদের জন্য সমাজমাধ্যম নিষিদ্ধ করল

নতুন নিয়ম কার্যকর করার জন্য সোশ্যাল মিডিয়া সংস্থাদের 12 মাসের সময় দেওয়া হয়েছে। নয়া নিয়ম অনুসারে, 15 বছরের কম বয়সি শিশুরা সমাজমাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি বা ব্যবহার করার অনুমতি পাবে না। তারা কোনও কনটেন্ট পোস্ট করতে পারবে না এবং পোস্টে মন্তব্য করতে পারবে না।

Advertisement

এছাড়াও, কনটেন্ট শেয়ার করা এবং পাবলিক গ্রুপে যোগদান করার ক্ষেত্রেও অপ্রাপ্তবয়স্কদের উপর কড়াকড়ি করা হচ্ছে। সরকারের মতে, এই পদক্ষেপের মাধ্যমে শিশুদের অনলাইন ঝুঁকি, ক্ষতিকর কনটেন্ট, এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর নেতিবাচক প্রভাব থেকে বাঁচানো যাবে।

রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, 15 থেকে 16 বছর বয়সী কিশোর-কিশোরীরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে। কিন্তু তাদের জন্য একাধিক সুরক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করা হবে। যার মধ্যে থাকবে বয়স উপযোগী কনটেন্ট ফিল্টার, অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার সীমাবদ্ধতা, ও স্ক্রিন টাইম নিয়ন্ত্রণের টুল।

সংযুক্ত আরব আমিরশাহির নতুন বিধি অনুসারে, সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোকে শক্তিশালী বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হবে। তার জন্য ডিজিটাল পরিচয়পত্র যাচাই ও AI সমর্থিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন স্পষ্ট করেছে, শুধুমাত্র ব্যবহারকারীর নিজের দেওয়া বয়সের তথ্য গ্রহণযোগ্য হবে না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে আসল বয়স ভেরিফাই করার জন্য অতিরিক্ত প্রযুক্তির সাহায্য নিতে হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  2. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  3. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  4. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  5. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
  6. Oppo দুই জনপ্রিয় ফোনের দাম এক ধাক্কায় 7,000 টাকা পর্যন্ত বাড়াল
  7. অনলাইন সেলে ভুয়ো ওয়েবসাইট ও অফারের ছড়াছড়ি, সাবধান থাকতে বলল কেন্দ্র
  8. PHP: সাইবার হামলার আশঙ্কা বিশ্বের 70 শতাংশ ওয়েবসাইটে, সতর্কতা জারি
  9. Oppo Reno 17 Pro নভেম্বরে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি থাকতে পারে
  10. 49,000 টাকার বেশি ডিসকাউন্টে কিনুন Google-এর প্রিমিয়াম ফোন, অ্যামাজনে মেগা অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.