ফেইসবুক

ফেইসবুক - ख़बरें

  • হ্যাক হয়ে যাওয়া Facebook অ্যাকাউন্ট কীভাবে ফেরত পাবেন? জেনে নিন পদ্ধতি
    প্রথমেই হ্যাক হওয়া ফেসবুক প্রোফাইল ফেরত পেতে অ্যাকাউন্ট রিকভারি পেজে যান। এমন কোনও ফোন, ল্যাপটপ বা ডিভাইস ব্যবহার করুন, যেটি দিয়ে আগে নিয়মিত লগ ইন করা থাকত। ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারলে প্রথমেই সেটিংস ও প্রাইভেসিতে গিয়ে অ্যাকাউন্ট সেন্টার খুলুন। পাসওয়ার্ড ও সিকিউরিটি সিলেক্ট করে পাসওয়ার্ড পাল্টে ফেলুন। তারপরেও যদি ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ না করতে পারেন, তাহলেও হ্যাক হওয়া অ্যাকাউন্ট খুঁজে বার করার পদ্ধতি আছে।
  • Android ব্যবহারকারীরা সাবধান, ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার ভর্তি অ্যাপ, সতর্ক করল সরকার
    পর্নোগ্রাফি অ্যাপের ছদ্মবেশে থাকা ক্ষতিকারক অ্যান্ড্রয়েড অ্যাপ আর্থিক জালিয়াতি করতে পারে। সতর্কবার্তা জারি করল ভারত সরকার। ম্যালওয়্যার ছড়ানোর উদ্দেশ্যে ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহার করা হচ্ছে। বিজ্ঞাপনে ক্লিক করলে এমন ওয়েবসাইট খুলে যায়, যেখানে প্রাপ্তবয়স্কদের দেখার বিভিন্ন অশ্লীল ভিডিও রয়েছে। সেইসব ভিডিও খোলার জন্য APK ফাইল ডাউনলোড করতে বলা হচ্ছে। অ্যাপ একবার কোনও অ্যান্ড্রয়েড ডিভাইসে ইনস্টল হয়ে গেলে, ফোনের নিয়ন্ত্রণ সাইবার অপরাধীদের হাতে চলে যেতে পারে। ইউজারের অজান্তেই ব্যক্তিগত তথ্য চুরি, সংবেদনশীল ডেটার অ্যাক্সেস, এবং আর্থিক প্রতারণার ঝুঁকি তৈরি হতে পারে।
  • কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ফ্রান্স, স্মার্টফোন ব্যবহারেও বিধিনিষেধ
    সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলিকে ফ্রান্স সরকার অনুমোদিত এজ ভেরিফিকেশন সিস্টেম বা বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হবে। 15 বছরের কম বয়সিরা যাতে সোশ্যাল মিডিয়াতে নতুন অ্যাকাউন্ট খুলতে না পারে বা বিদ্যমান অ্যাকাউন্ট ব্যবহার না করতে পারে, তা নিশ্চিত করবে ওই বয়স যাচাই ব্যবস্থা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ জানিয়েছেন, তিনি চান সেপ্টেম্বরে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই নতুন নিয়ম কার্যকর করা হোক। প্রস্তাবিত বিলটি যদি পার্লামেন্টে নতুন আইনে পরিণত হয়, তাহলে ফ্রান্স সোশ্যাল মিডিয়া ব্যবহারে বয়সভিত্তিক বিধিনিষেধ চালু করা দেশগুলির সঙ্গে একই সারিতে বসবে।
  • সন্তানের চ্যাটে নজর রাখবে Meta-র নতুন ফিচার, বিপদের ইঙ্গিত পেলেই খবর পাবে মা-বাবা
    AI চ্যাটবটের সঙ্গে কথাবার্তার বিষয়বস্তু যদি আত্মহত্যার মতো চরম পদক্ষেপ হয়? তাই Meta নতুন প্যারেন্টাল সেফটি ফিচার চালুর ঘোষণা করেছে। সন্তান আত্মহত্যা বা নিজেকে ক্ষতি করার মতো বিষয় নিয়ে Meta AI-এর কাছে দ্বারস্থ হলে, সেই খবর সরাসরি অভিভাবকদের কাছে চলে যাবে। কোন ধরনের কথাবার্তায় আত্মহত্যার ঝুঁকি লুকিয়ে থাকতে পারে, তা বুঝতে আলাদাভাবে বাবা-মা এবং বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করেছে মেটা। AI চ্যাটবটের কাছে আত্মহত্যা এবং নিজেকে ক্ষতি করার ইঙ্গিত সুক্ষ্মভাবে প্রকাশ পেলেও, সতর্কবার্তা পাঠানো হবে।
  • 15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে
    আরব দেশগুলির মধ্যে সংযুক্ত আরব আমিরশাহি প্রথম 15 বছরের কম বয়সিদের জন্য সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারির করছে। নতুন নিয়ম অনুসারে, 15 বছরের কম বয়সি শিশুরা সমাজমাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি বা ব্যবহার করার অনুমতি পাবে না। তারা কোনও কনটেন্ট পোস্ট করতে পারবে না এবং পোস্টে মন্তব্য করতে পারবে না। এছাড়াও, কনটেন্ট শেয়ার করা ও পাবলিক গ্রুপে যোগদান করার ক্ষেত্রেও বাচ্চাদের উপর কড়াকড়ি করা হচ্ছে।
  • Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
    Vodafone Idea (Vi) ও Meta জোট বেঁধে সাইলেন্ট মোবাইল ভেরিফিকেশন (SMV) পদ্ধতি চালু করেছে। নতুন নেটওয়ার্ক ভিত্তিক যাচাইকরণ প্রযুক্তিটি মেটা প্ল্যাটফর্মের অধীনে থাকা Instagram, WhatsApp, ও Facebook ব্যবহারকারীদের রেজিস্ট্রেশন ও লগইন প্রক্রিয়াকে দ্রুত, নিরাপদ, ও ঝামেলামুক্ত করবে। এটি পাসওয়ার্ড বা OTP ছাড়াই লগইন ও ভেরিফিকেশন করবে। SMV প্রোটোকলের ক্ষেত্রে নেটওয়ার্ক-ভিত্তিক অথেন্টিকেশন প্রযুক্তি মোবাইল নম্বর ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে অ্যাপে লগইনের অনুমোদন দেবে।
  • Facebook, WhatsApp, ও Instagram অ্যাপের সাবস্ক্রিপশন প্ল্যান চালু হল, কত টাকা লাগবে জেনে নিন
    ইনস্টাগ্রাম প্লাসের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে কতজন ব্যবহারকারী একটি স্টোরে পুনরায় দেখেছেন তা জানার সুবিধা, ভিউয়ার লিস্টে নাম না দেখিয়ে গোপনে স্টোরি প্রিভিউ করার অপশন, ও 24 ঘন্টা সময় ছাড়িয়ে স্টোরি দীর্ঘ সময় রাখার সুযোগ। ফেসবুক প্লাস একই ধরনের একাধিক কাস্টমাইজেশন ফিচার পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপ প্লাস কাস্টম থিম, প্রিমিয়াম স্টিকার, অতিরিক্ত পিনড চ্যাট, পছন্দমতো রিংটোন, ও উন্নত চ্যাট অর্গানাইজ করার টুলের অ্যাক্সেস দেবে। Instagram Plus ও Facebook Plus-এর মাসিক মূল্য 3.99 ডলার (প্রায় 384 টাকা)। WhatsApp Plus প্রতি মাসে 2.99 ডলার (প্রায় 288 টাকা) চার্জ করবে।
  • সোশ্যাল মিডিয়ায় চালু হতে পারে KYC, ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে কি লাগবে আধার?
    নারীর ক্ষমতায়ন সংক্রান্ত কমিটি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের ভেরিফিকেশন বাধ্যতামূলক করার সুপারিশ জানিয়েছে। কমিটির মতে, পরিচয় যাচাই করা হলে ভুয়ো প্রোফাইল খুলে অনলাইনে বিরক্ত করা, ভয় দেখানো, ও অপমান করার মতো ঘটনা কমে যাবে। বর্তমানে ট্রোলিং ও অনুমতি ছাড়াই ব্যক্তিগত কনটেন্ট ছড়িয়ে সামাজিক মর্যাদা নষ্ট করার মতো ঘটনা দিন দিন বাড়ছে। বেশিরভাগ ক্ষেত্রে এমন অপরাধ ছদ্মবেশী ভুয়ো অ্যাকাউন্ট থেকে পরিচালনা করা হচ্ছে। তাই ইউজারের পরিচয় যাচাই সম্ভব হলে এমন ঘটনা কমবে বলে মনে করা হচ্ছে।
  • FaceBook-এর নতুন স্কিম, রিলস পোস্ট করলেই মাসে 2.8 লক্ষ টাকা আয়, ভিউ লাগবে না
    ফেসবুকে আয় করতে হলে শুধু ফলোয়ার সংখ্যা যথেষ্ট নয়, বেশ কিছু নির্দিষ্ট নিয়ম এবং শর্ত পূরণ করতে হয়। উপার্জনের অঙ্ক ভিডিও দেখার সময় এবং রিচের উপর অনেকটা নির্ভর করে। কিন্তু Meta এখন ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক প্রোগ্রাম ঘোষণা করেছে, যেখানে প্রতি মাসে 15টি রিলস পোস্ট করে 2 লক্ষ 80 হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব হবে। প্রথম তিন মাস গ্যারান্টিড পেআউট মিলবে। এই সময়ের মধ্যে কনটেন্টে এনগেজমেন্ট ও ভিউ আনার নির্দিষ্ট টার্গেট থাকছে না।
  • ডেটা শেষ, ইন্টারনেট নেই? তবুও চলবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, বড় চমক Samsung-এর
    স্যামসাং মেসেজিং, লোকেশন, আবহাওয়া, স্বাস্থ্য, এবং সোশ্যাল মিডিয়ার সাথে সম্পর্কিত একাধিক অ্যাপ মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট ছাড়াই ব্যবহারের সুবিধা দিচ্ছে। অ্যাপগুলির মধ্যে রয়েছে ফাইন্ড মাই মোবাইল, গুগল ম্যাপস, গুগল প্লে সার্ভিসেস, গ্রোক, মেসেঞ্জার (ফেসবুক), স্যামসাং অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ, এক্স (সাবেক টুইটার), স্যামসাং হেলথ, স্যামসাং ফাইন্ড, ও ওয়েদার।
  • খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস সম্বন্ধিত একটি নতুন ফিচার রোল আউট করা হবে
    মেটা কোম্পানি হোয়াটসঅ্যাপে খুব শীঘ্রই একটি নতুন ফিচার নিয়ে আসার ঘোষণা করেছে। এর ফলে ব্যবহারকারীরা তাদের হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটি হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য মেটা প্ল্যাটফর্ম যেমন- ফেসবুক এবং ইনস্টাগ্রামও একইসাথে শেয়ার করতে পারবে। তবে এখনো এটি রোলআউট করা হয়নি কিন্তু খুব শীঘ্রই বিশ্বব্যাপী ব্যবহারকারীদের কাছে এটি রোলআউট করা হবে
  • হোয়াটসঅ্যাপ চেকমার্ক এখন ব্লু, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো
    হোয়াটসঅ্যাপ চ্যানেল ভেরিফিকেশন চেকমার্ক ব্লু রঙে আপডেট হতে যাচ্ছে, যা ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো। অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে এটি দেখা গেছে এবং শীঘ্রই অন্যান্য প্ল্যাটফর্মে রোলআউট হবে। নতুন রঙ স্কিম ব্যবহারকারীদের জন্য ভেরিফিকেশন সহজ করবে।
  • ভুয়ো মেসেজ পাঠানো কমেছে অনেকটাই, কোন জাদুমন্ত্রে সাফল্য পেল WhatsApp?
    গোটা দেশে প্রায় 40 কোটি গ্রাহক নিয়মিত WhatsApp ব্যবহার করেন। সম্প্রতি জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে ভুয়ো খবর ছড়ানো প্রায় 70 শতাংশ কমেছে।
  • লকডাউনের মধ্যে শুরু হল JioMart পরিষেবা, অর্ডার হবে WhatsApp থেকে
    WhatsApp-এর সঙ্গে হাত মিলিয়ে JioMart পরিষেবা শুরু করল মুকেশ আম্বানির কোম্পানি। আপাতত মুম্বাইয়ের কয়েকটি এলাকায় অনলাইন ব্যবসা শুরু করেছে রিলায়েন্স জিও।
  • Zoom-কে জমি ছাড়বে না Facebook, নিয়ে এল Messenger Rooms
    Messenger Rooms ব্যবহার করে একসঙ্গে 50 জন ভিডিও কনফারেন্সে বিভিন্ন ফিচার ব্যবহার করতে পারবেন। Facebook অ্যাকাউন্ট না থাকলেও এই পরিষেবা ব্যবহার করা যাবে।

ফেইসবুক - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »