চলতি বছরেই বিজ্ঞাপন দেখানো শুরু করতে পারে WhatsApp

ভবিষ্যতে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা থেকে সরছে না WhatsApp। সম্প্রতি এক মিডিয়া রিপোর্টে এই কথা জানানো হয়েছে।

চলতি বছরেই বিজ্ঞাপন দেখানো শুরু করতে পারে WhatsApp

বিশ্বব্যাপী 150 কোটি গ্রাহক WhatsApp ব্যবহার করেন

হাইলাইট
  • বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা থেকে সরছে না WhatsApp
  • স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখানো হতে পারে
  • চলতি বছরের শেষে বিজ্ঞাপন দেখানো শুরু করতে পারে WhatsApp
বিজ্ঞাপন

সাময়িকভাবে পিছিয়ে গেলেও ভবিষ্যতে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা থেকে সরছে না WhatsApp। সম্প্রতি এক মিডিয়া রিপোর্টে এই কথা জানানো হয়েছে। সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছিল WhatsApp-এ বিজ্ঞাপন না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে Facebook। বিশ্বব্যাপী 150 কোটি গ্রাহক এই মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করেন। শুরুতে জানা গিয়েছিল চ্যাটের ভিতরে বিজ্ঞাপন না দেখিয়ে স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখাতে পারে WhatsApp।

যদিও WhatsApp-এ বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা এখনও পুরোপুরি বন্ধ করেছে Facebook। এই কাজের সঙ্গে যুক্ত এক ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে এই তথ্য পেয়ে একটি রিপোর্ট সামনে এসেছে।

একাধিক ডিভাইসে একসঙ্গে ব্যবহার করা যাবে WhatsApp, আসছে নতুন ফিচার

WhatsApp-এ কীভাবে বিজ্ঞাপন দেখানো হবে? এই প্রশ্নের উত্তরে সাম্প্রতিক রিপোর্টে জানানো হয়েছে ফোন নম্বর ব্যবহার করে Facebook ও WhatsApp অ্যাকাউন্ট মিলিয়ে গ্রাহকের ফোনে বিজ্ঞাপন পাঠানো হবে। এই জন্য Facebook Messenger, WhatsApp ও Instagram-কে এক ছাতার তলায় আনছে Facebook।

চলতি বছরের শুরুতে Facebook প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন কোম্পানির সব মেসেজিং অ্যাপ এক ছাতার তলায় আনতে কিছুটা সময় লাগবে। 2020 সালের শেষ ভাগে এই কাজ শেষ হতে পারে। তাই এখনই WhatsApp-এ বিজ্ঞাপন দেখানো শুরু হওয়ার সম্ভাবনা কম।

যদিও Facebook-এর তথ্য ব্যবহার করে WhatsApp-এ বিজ্ঞাপন দেখালে কোম্পানির সুরক্ষা নিয়ে আবার বড়সড় প্রশ্ন উঠতে পারে। WhatsApp-কে ব্যক্তিগত তথ্য সরবরাহ বন্ধ করতে Facebook অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন অনেকেই।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »