WhatsApp ডার্ক মোডে যোগ হল নতুন ফিচার

Android ডিভাইসে বতুন বিটা আপডেট পাঠাল WhatsApp। জানুয়ারি মাসে বিটা আপডেটে WhatsApp -এ ডার্ক মোড পৌঁছেছিল। সাম্প্রতিকতম আপডেটে WhatsApp ডার্ক মোডে নতুন ফিচার যোগ হল।

WhatsApp ডার্ক মোডে যোগ হল নতুন ফিচার

WhatsApp ডার্ক মোডে নতুন ফিচার পৌঁছল

হাইলাইট
  • জানুয়ারি মাসে বিটা আপডেটে WhatsApp -এ ডার্ক মোড পৌঁছেছিল
  • ডার্ক মোডে নতুন ফিচার যোগ হল
  • বিটা আপডেটে নতুন ফিচার এসেছে
বিজ্ঞাপন

Android ডিভাইসে বতুন বিটা আপডেট পাঠাল WhatsApp। জানুয়ারি মাসে বিটা আপডেটে WhatsApp -এ ডার্ক মোড পৌঁছেছিল। সাম্প্রতিকতম আপডেটে WhatsApp ডার্ক মোডে নতুন ফিচার যোগ হল। স্টেবল আপোডেটে এই সব ফিচার সহ শীঘ্রই আসবে ডার্ক মোড।

WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Google Play বিটা প্রোগ্রামে ভার্সান 2.20.31 বিটা আপোডেট পৌঁছেছে। এই আপডেটে চ্যাট স্ক্রিনে কালো ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে গ্রাহক চাইলে সলিড কালার ব্যবহার করতে পারবেন। আপাতত ব্যাকগ্রাউন্ডে ব্যবহারের জন্য ছয়টি গাড় রঙ দেখা গিয়েছে।

ভিডিও প্রেমীদের জন্য Google-এর নতুন অ্যাপ Tangi

বিটা টেস্টাররা Google Play Store থেকে WhatsApp আপডেট ডাউনলোড করতে পারবেন। WhatsApp v2.20.13 এর হাত ধরে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে ডার্ক মোড হাজির হয়েছে। APKMirror ওয়েবসাইট থেকে APK সাইডলোড করেও এই ফিচার ব্যবহার শুরু করা যাবে।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

WhatsApp -এ ডার্ক মোড এনেবেল করবেন কীভাবে?

মাত্র কয়েকটি সহজ ধাপে WhatsApp -এ ডার্ক মোড এনেবেল করা যাবে।

  • WhatsApp বিটা ভার্সন ডাউনলোড করে ওপেন করুন।
  • ডান দিকে উপরে তিনটি ডটে ট্যাপ করে Settings সিলেক্ট করুন।
  • এর পরে Chats সিলেক্ট করে Theme সিলেক্ট করুন।
  • এখানে Dark অপশন দেখতে পাবেন। এই অপশন সিলেক্ট করলেই ডার্ক ইন্টারফেস দেখা যাবে।
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. GTA 6-এ বাজছে 44 বছর আগের বাংলা গান, ভাইরাল সুরের নেপথ্যে কোন শিল্পী?
  2. iPhone 18 ও Air 2 দেখতে কেমন হবে? লঞ্চের আগেই ফাঁস ডামি মডেলের ছবি
  3. Samsung Galaxy S27 Pro প্রথমবার গিকবেঞ্চে হাজির, থাকবে এই প্রসেসর
  4. ফোন নয়, স্ক্রিনও নেই, ডিসেম্বর 8 লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস
  5. দাম শুনলে চোখ কপালে উঠবে, ভারতে Xiaomi 18 Pro লঞ্চ হতে পারে 1.70 লক্ষ টাকায়
  6. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  7. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  8. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  9. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  10. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »