ভিডিও প্রেমীদের জন্য Google-এর নতুন অ্যাপ Tangi

ছোট ভিডিওর জনপ্রিয়তার সঙ্গে তাল মিলিয়ে নতুন অ্যাপ নিয়ে এল Google। DIY ভিডিও ও অন্যান্য সৃজনশীল ভিডিওর জন্য সম্প্রতি লঞ্চ হয়েছে Tangi।

ভিডিও প্রেমীদের জন্য Google-এর নতুন অ্যাপ Tangi
হাইলাইট
  • Tangi -তে DIY ভিডিও দেখা যাবে
  • এক মিনিটের ভিডিও পোস্ট করা যাবে
  • দর্শককে নতুন জিনিশ শিখতে সাহায্য করবে Tangi
বিজ্ঞাপন

ছোট ভিডিওর জনপ্রিয়তার সঙ্গে তাল মিলিয়ে নতুন অ্যাপ নিয়ে এল Google। DIY ভিডিও ও অন্যান্য সৃজনশীল ভিডিওর জন্য সম্প্রতি লঞ্চ হয়েছে Tangi। Google -এর নিজস্ব Area 120 এই প্রোডাক্ট তৈরি করেছে। আপাতত Web ও iOS গ্রাহকরা Tangi ব্যবহার করতে পারবেন। বিগত কয়েক বছর ছোট ভিডিওর দুনিয়ায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে TikTok। যদিও TikTok-এর পথে না হেঁটে দর্শককে নতুন কিছু শিখতে সাহায্য করবে Tangi।

“আমরা শুধুই DIY ও সৃজনশীল কনটেন্টে নজর দিচ্ছি। এক মিনিটের ভিডিও দেখে নৈপুণ্য, রান্না রান্না ও নতুন জিনিস তৈরি শেখানোই এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য। ইতিমধ্যেই আমরা সব ধরনের ভিডিওর জন্য বিভিন্ন ক্রিয়েটারের সঙ্গে কাজ করা শুরু করেছি।”

স্মার্টফোনে নেশাগ্রস্ত হয়ে পড়ছেন! মুক্তির উপায় নিয়ে এল Google

ক্রিয়েটারের সঙ্গে দর্শকের যোগাযোগ স্থাপনের জন্য Tangi-তে একটি বিশেষ বিভাগ থাকছে।

সম্প্রতি TikTok-এর বিপুল সাফল্যের পর ছোট ভিডিও প্ল্যাটফর্ম লঞ্চের লাইন লেগে গিয়েছে। সম্প্রতি Instagram ভিডিও রিমিক্স ফিচার সহ লঞ্চ করেছিল ‘Reels'। ‘Reels' ব্যবহার করে গ্রাহক 15 সেকেন্ডের ভিডিও ক্লিপ তৈরি করে স্টোরিতে পোস্ট করতে পারেন।

গত বছর নভেম্বর মাসে TikTok-কে টেক্কা দিতে Facebook লঞ্চ করেছিল ‘Lasso'।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »