আরও বেশি বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ার ব্যবস্থা করে দিল WhatsApp

এক Facebook পোস্টে WhatsApp থেকে একসঙ্গে আট জন ভিডিও কলের ফিচার প্রকাশ করেছেন কোম্পানির প্রধান মার্ক জাকারবার্গ।

আরও বেশি বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ার ব্যবস্থা করে দিল WhatsApp

এখন WhatsApp ব্যবহার করে সর্বোচ্চ চার জন ভিডিও কল করতে পারেন

হাইলাইট
  • সম্প্রতি বিটা ভার্সানে এই ফিচার নিয়ে এসেছিল WhatsApp
  • একসঙ্গে আট জন গ্রুপ কল করতে পারবেন
  • সম্প্রতি এই ফিচারের কথা জানিয়েছেন মার্ক জাকারবার্গ
বিজ্ঞাপন

সম্প্রতি বিটা ভার্সনে এসেছিল এই ফিচার। এবার WhatsApp-এর তরফ থেকে জানানো হল একসঙ্গে আট জন ভিডিও কলে যোগ দিতে পারবেন। এতদিন WhatsApp ব্যবহার করে সর্বোচ্চ চার ভিডিও ও অডিও কল করতে পারতেন।  Facebook জানিয়েছে আগামী সপ্তাহ থেকে সব WhatsApp গ্রাহক এই ফিচার ব্যবহার করতে পারবেন।

সম্প্রতি এক Facebook পোস্টে WhatsApp থেকে একসঙ্গে আট জন ভিডিও কলের ফিচার প্রকাশ করেছেন কোম্পানির প্রধান মার্ক জাকারবার্গ। তিনি বলেন, “নিয়মিত 70 কোটি গ্রাহক WhatsApp ও Messenger ব্যবহার করে কল করেন। প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখতে চার জনের পরিবর্তে এবার WhatsApp কলে আট জন যোগ দিতে পারবেন।”

WhatsApp প্রধান উইল ক্যাথকার্ট টুইটারে জানিয়েছেন আগামী সপ্তাহের মধ্যে সব আইফোন ও অ্যানড্রয়েড গ্রাহকের ফোনে এই ফিচার পোয়ঁছে যাবে। অর্থাৎ আগামী স্টেবেল আপডেটেই নতুন গ্রুপ কলিং ফিচার পৌঁছবে WhatsApp-এ।

একই Facebook পোস্ট থেকে Messenger Rooms লঞ্চের কথা জানিয়েছেন জাকারবার্গ। এর ফলে Messenger থেকেই একসঙ্গে 50 জন ভিডিও কনফারেন্স করতে পারবেন। Zoom-কে টেক্কা দিতেই এই ফিচার নিয়ে এসেছে Facebook। বিশ্বব্যাপী মোট 250 কোটি গ্রাহক Messenger ব্যবহার করেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সবার কাছে এই ফিচার পৌঁছে যাবে। ভিডিও কলে WhatsApp ও Instagram গ্রাহকদের যোগ দেওয়ার ব্যবস্থা থাকছে। এমনকি Facebook অ্যাকাউন্ট না থাকলেও আমন্ত্রণের লিঙ্কে ক্লিক করে ব্রাউজার থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার ব্যবস্থা থাকছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »