লকডাউনের মধ্যে শুরু হল JioMart পরিষেবা, অর্ডার হবে WhatsApp থেকে

WhatsApp-এর সঙ্গে হাত মিলিয়ে JioMart পরিষেবা শুরু করল মুকেশ আম্বানির কোম্পানি। আপাতত মুম্বাইয়ের কয়েকটি এলাকায় অনলাইন ব্যবসা শুরু করেছে রিলায়েন্স জিও।

লকডাউনের মধ্যে শুরু হল JioMart পরিষেবা, অর্ডার হবে WhatsApp থেকে

স্মার্টফোনে JioMart-এর WhatsApp নম্বর সেভ করে অর্ডার করা যাবে

হাইলাইট
  • JioMart পরিষেবা শুরু হয়েছে
  • WhatsApp এর মাধ্যমে অর্ডার করা যাবে
  • ভারতে 40 কোটি গ্রাহক WhatsApp ব্যবহার করেন
বিজ্ঞাপন

গত সপ্তাহে Jio-র মালিকানা কিনেছিল Facebook। কয়েক দিনের মধ্যেই WhatsApp-এর সঙ্গে হাত মিলিয়ে JioMart পরিষেবা শুরু করল মুকেশ আম্বানির কোম্পানি। আপাতত মুম্বাইয়ের কয়েকটি এলাকায় অনলাইন ব্যবসা শুরু করেছে রিলায়েন্স জিও। ধীরে ধীরে গোটা দেশে JioMart পরিষেবা শুরু হবে। এর ফলে দেশের 40 কোটি WhatsApp গ্রাহকের এই ই-কমার্স পরিষেবা পৌঁছে যাবে।

Amazon ও Flipkart-কে কড়া প্রতিযোগিতা ছুঁড়ে দিতেই JioMart ই-কমার্স ব্যবসা শুরু করেছেন এশিয়ার ধনী তম ব্যক্তি। এই প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানির নিজস্ব স্টোর ছাড়াও স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে কেনাকাটা করা যাবে।

JioMart থেকে কেনাকাটা করতে গ্রাহককে নিজের স্মার্টফোনে 8850008000 নম্বর সেভ করে WhatsApp মেসেজ করতে হবে। এর পরে JioMartএর তরফ থেকে একটি লিঙ্ক পাঠানো হবে। এই লিঙ্কে ক্লিক করে অর্ডার করা যাবে। অর্ডার করার কোন দোকানে তা পৌঁছল মেসেজ করে গ্রাহককে জানানো হবে।

যদিও এই বিষয়ে Jio-র তরফ থেকে কোন মন্তব্য করা হয়নি। 22 এপ্রিল এক বিবৃতিতে মুকেশ আম্বানি জানিয়েছিলেন WhatsApp-এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে 3 কোটি স্থানীয় দোকানীকে ডিজিটাল পেমেন্টে সাহায্য করবে Jio।

আরও পড়ুন: আরও বেশি বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ার ব্যবস্থা করে দিল WhatsApp

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

“এর ফলে স্থানীয় দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস অর্ডার করে দ্রুত ডেলিভারি পাবেন।” বলেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »