15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে

সংযুক্ত আরব আমিরশাহি (UAE) 15 বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারির ঘোষণা করেছে।

15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে

Photo Credit: Unsplash / Julian

UAE bans social media for children Under 15

হাইলাইট
  • সংযুক্ত আরব আমিরশাহিতে 15 বছরের কম বয়সিদের জন্য সমাজমাধ্যম নিষিদ্ধ
  • UAE নতুন নিয়ম কার্যকর করতে সোশ্যাল মিডিয়া সংস্থাদের 12 মাসের সময় দিয়েছে
  • শুধুমাত্র ব্যবহারকারীর নিজের দেওয়া বয়সের তথ্য গ্রহণযোগ্য হবে না
বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরশাহি (UAE) 15 বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারির ঘোষণা করেছে। আরব দেশগুলির মধ্যে তারাই প্রথম বাচ্চাদের জন্য সমাজমাধ্যম ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করছে। অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এবং ব্রিটেন ইতিমধ্যেই 16 বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আমিরশাহির মন্ত্রীসভা (ক্যাবিনেট) প্রস্তাব দিয়েছে যে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে 15 বছরের কম বয়সের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট শনাক্ত করে নিষ্ক্রিয় করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট সংস্থাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি আংশিক বা সম্পূর্ণ ব্লক করে দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।

UAE পনেরো বছরের কম বয়সিদের জন্য সমাজমাধ্যম নিষিদ্ধ করল

নতুন নিয়ম কার্যকর করার জন্য সোশ্যাল মিডিয়া সংস্থাদের 12 মাসের সময় দেওয়া হয়েছে। নয়া নিয়ম অনুসারে, 15 বছরের কম বয়সি শিশুরা সমাজমাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি বা ব্যবহার করার অনুমতি পাবে না। তারা কোনও কনটেন্ট পোস্ট করতে পারবে না এবং পোস্টে মন্তব্য করতে পারবে না।

এছাড়াও, কনটেন্ট শেয়ার করা এবং পাবলিক গ্রুপে যোগদান করার ক্ষেত্রেও অপ্রাপ্তবয়স্কদের উপর কড়াকড়ি করা হচ্ছে। সরকারের মতে, এই পদক্ষেপের মাধ্যমে শিশুদের অনলাইন ঝুঁকি, ক্ষতিকর কনটেন্ট, এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর নেতিবাচক প্রভাব থেকে বাঁচানো যাবে।

রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, 15 থেকে 16 বছর বয়সী কিশোর-কিশোরীরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে। কিন্তু তাদের জন্য একাধিক সুরক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করা হবে। যার মধ্যে থাকবে বয়স উপযোগী কনটেন্ট ফিল্টার, অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার সীমাবদ্ধতা, ও স্ক্রিন টাইম নিয়ন্ত্রণের টুল।

সংযুক্ত আরব আমিরশাহির নতুন বিধি অনুসারে, সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোকে শক্তিশালী বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হবে। তার জন্য ডিজিটাল পরিচয়পত্র যাচাই ও AI সমর্থিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন স্পষ্ট করেছে, শুধুমাত্র ব্যবহারকারীর নিজের দেওয়া বয়সের তথ্য গ্রহণযোগ্য হবে না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে আসল বয়স ভেরিফাই করার জন্য অতিরিক্ত প্রযুক্তির সাহায্য নিতে হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  3. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  4. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  5. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  6. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  7. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  8. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  9. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  10. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »