Uber অ্যাপেই কাটা যাবে ট্রেনের টিকিট, ক্যাবের পর নতুন পরিষেবা চালু ভারতে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 18 অগাস্ট 2026 17:19 IST
হাইলাইট
  • Uber অ্যাপ থেকেই এবার ট্রেনের টিকিট বুক করা যাবে
  • সংস্থা ixigo-এর সঙ্গে হাত মিলিয়ে টিকিট বুকিং পরিষেবা চালু করেছে
  • Uber অ্যাপেই টিকিট ডিটেলস দেখা ও PNR স্টেটাস চেক করা যাবে

Uber launches train ticket booking on its app

Photo Credit: Unsplash/Kishore V

Uber এবার ভারতে ট্রেন ট্রিকিট বুকিং (Train Ticket Booking) পরিষেবা চালু করেছে। অ্যাপ-নির্ভর ক্যাব সংস্থাটি ixigo-এর সঙ্গে হাত মিলিয়ে এই সার্ভিস শুরু করার কথা জানিয়েছে। এখন সরাসরি Uber অ্যাপ থেকেই ট্রেনের টিকিট বুক, PNR স্টেটাস চেক, ও বাড়ি থেকে স্টেশনে যাওয়া বা স্টেশন থেকে গন্তব্যে পৌঁছনোর জন্য উবার রাইড বুক করা যাবে। অর্থাৎ, ট্রেনযাত্রার ফার্স্ট-মাইল এবং লাস্ট-মাইল কানেক্টিভিটি একটি প্ল্যাটফর্ম থেকেই পরিকল্পনা করতে পারবেন যাত্রীরা। দুই সংস্থার লক্ষ্য, স্টেশনে যাওয়া-আসা এবং টিকিট বুকিংকে একটি অ্যাপের মধ্যে এনে যাত্রাপথকে আরও সহজ করে তোলা।

Uber অ্যাপে কীভাবে ট্রেনের টিকিট বুক করবেন?

উবার অ্যাপে ট্রেনের ট্রিকিট বুক করতে নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে।

  • প্রথমে Uber অ্যাপ খুলুন।
  • হোম স্ক্রিন বা সার্ভিসেস সেকশন থেকে "বাস ও ট্রেন" অপশন নির্বাচন করুন।
  • তারপর অরিজিন, ডেস্টিনেশন, ও ট্রাভেল ডেট লিখুন।
  • ট্রেনের তালিকা চলে এলে আপনার পছন্দের ট্রেন সিলেক্ট করুন।
  •  অ্যাপের মধ্যেই পেমেন্ট করে বুকিং পদ্ধতি সম্পূর্ণ করুন।
  •  রিজার্ভেশন সাকসেসফুল হয়ে গেলে Uber অ্যাপ থেকেই টিকিট ডিটেলস দেখা এবং পিএনআর স্টেটাস চেক করা যাবে।

ভারতে দূরপাল্লার যাতায়াতের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল ট্রেন। ভারতীয় রেলওয়ে 2025-26 অর্থবর্ষে প্রায় 741 কোটি যাত্রী পরিবহণ করেছে। উবারের ট্রেন টিকিট বুকিং পরিষেবা চালুর আরও একটি সুবিধা হল, ভারতের বিভিন্ন রেলস্টেশনে সংস্থার ইতিমধ্যেই আলাদা পিকআপ এবং ড্রপ-অফ জোন রয়েছে। ফলে ট্রেনের টিকিট কাটার পাশাপাশি, স্টেশনে যাওয়া বা স্টেশন থেকে গন্তব্যে পৌঁছনোর জন্য উবার রাইড বুক করা সহজ হবে।

উবার ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর অর্ণব কুমার বলেছেন,"ভারতের যাতায়াত ব্যবস্থায় ট্রেনযাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Uber অ্যাপে ট্রেন টিকিট বুকিং চালু হওয়ার পর একটি জায়গা থেকে টিকিট কাটা ও স্টেশনে যাওয়া-আসার রাইড বুক করতে পারবে যাত্রীরা।

অন্য দিকে, ইক্সিগোর গ্রুপ সিইও (চিফ এগজিকিউটিভ অফিসার) অলোক বাজপেয়ী ও গ্রুপ কো-সিইও রজনীশ কুমার বলেছেন,"ভারতের সবচেয়ে বড় অনলাইন ট্রাভেল এজেন্সি হিসেবে ট্রেন টিকিটিংয়ের ক্ষেত্রে তাদের মূল লক্ষ্য হল রেলযাত্রাকে আরও সহজ, নির্ভরযোগ্য, ও ঝামেলামুক্ত করা।

Advertisement

তাঁদের কথায়, উবারের সঙ্গে এই পার্টনারশিপের মাধ্যমে সেই অভিজ্ঞতাকে শুধু ট্রেনযাত্রার মধ্যে সীমাবদ্ধ না রেখে আরও বাড়ানো হচ্ছে। যাত্রীরা বাড়ি থেকে বেরোনোর পর রেলস্টেশন পৌঁছনো, ট্রেনে যাত্রা, ও গন্তব্যে পৌঁছনোর পরের পরিবহণ, পুরো যাত্রাপথ সহজে প্ল্যান করতে পারবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.