Uber ভারতে ট্রেন ট্রিকিট বুকিং পরিষেবা চালুর ঘোষণা করেছে।
Photo Credit: Unsplash/Kishore V
Uber launches train ticket booking on its app
Uber এবার ভারতে ট্রেন ট্রিকিট বুকিং (Train Ticket Booking) পরিষেবা চালু করেছে। অ্যাপ-নির্ভর ক্যাব সংস্থাটি ixigo-এর সঙ্গে হাত মিলিয়ে এই সার্ভিস শুরু করার কথা জানিয়েছে। এখন সরাসরি Uber অ্যাপ থেকেই ট্রেনের টিকিট বুক, PNR স্টেটাস চেক, ও বাড়ি থেকে স্টেশনে যাওয়া বা স্টেশন থেকে গন্তব্যে পৌঁছনোর জন্য উবার রাইড বুক করা যাবে। অর্থাৎ, ট্রেনযাত্রার ফার্স্ট-মাইল এবং লাস্ট-মাইল কানেক্টিভিটি একটি প্ল্যাটফর্ম থেকেই পরিকল্পনা করতে পারবেন যাত্রীরা। দুই সংস্থার লক্ষ্য, স্টেশনে যাওয়া-আসা এবং টিকিট বুকিংকে একটি অ্যাপের মধ্যে এনে যাত্রাপথকে আরও সহজ করে তোলা।
উবার অ্যাপে ট্রেনের ট্রিকিট বুক করতে নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে।
ভারতে দূরপাল্লার যাতায়াতের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল ট্রেন। ভারতীয় রেলওয়ে 2025-26 অর্থবর্ষে প্রায় 741 কোটি যাত্রী পরিবহণ করেছে। উবারের ট্রেন টিকিট বুকিং পরিষেবা চালুর আরও একটি সুবিধা হল, ভারতের বিভিন্ন রেলস্টেশনে সংস্থার ইতিমধ্যেই আলাদা পিকআপ এবং ড্রপ-অফ জোন রয়েছে। ফলে ট্রেনের টিকিট কাটার পাশাপাশি, স্টেশনে যাওয়া বা স্টেশন থেকে গন্তব্যে পৌঁছনোর জন্য উবার রাইড বুক করা সহজ হবে।
উবার ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর অর্ণব কুমার বলেছেন,"ভারতের যাতায়াত ব্যবস্থায় ট্রেনযাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Uber অ্যাপে ট্রেন টিকিট বুকিং চালু হওয়ার পর একটি জায়গা থেকে টিকিট কাটা ও স্টেশনে যাওয়া-আসার রাইড বুক করতে পারবে যাত্রীরা।
অন্য দিকে, ইক্সিগোর গ্রুপ সিইও (চিফ এগজিকিউটিভ অফিসার) অলোক বাজপেয়ী ও গ্রুপ কো-সিইও রজনীশ কুমার বলেছেন,"ভারতের সবচেয়ে বড় অনলাইন ট্রাভেল এজেন্সি হিসেবে ট্রেন টিকিটিংয়ের ক্ষেত্রে তাদের মূল লক্ষ্য হল রেলযাত্রাকে আরও সহজ, নির্ভরযোগ্য, ও ঝামেলামুক্ত করা।
তাঁদের কথায়, উবারের সঙ্গে এই পার্টনারশিপের মাধ্যমে সেই অভিজ্ঞতাকে শুধু ট্রেনযাত্রার মধ্যে সীমাবদ্ধ না রেখে আরও বাড়ানো হচ্ছে। যাত্রীরা বাড়ি থেকে বেরোনোর পর রেলস্টেশন পৌঁছনো, ট্রেনে যাত্রা, ও গন্তব্যে পৌঁছনোর পরের পরিবহণ, পুরো যাত্রাপথ সহজে প্ল্যান করতে পারবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Ace 7 Series Specifications Leaked, Could Launch in India as OnePlus 16R