WhatsApp থেকে আচমকা গায়েব জনপ্রিয় ফিচার, ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 6 মে 2026 12:52 IST
হাইলাইট
  • WhatsApp অ্যাভাটার ফিচার বন্ধ করছে
  • Avatar ডিপি হিসেবে আর ব্যবহার করা যাবে না
  • অ্যাভাটার স্টিকার সেভ করা থাকলে আগের মতোই পাঠাতে পারবেন

WhatsApp discontinues avatar feature across Android and iOS

Photo Credit: Unsplash/Grant Davies

WhatsApp ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। Meta ধীরে ধীরে মেসেজিং অ্যাপ থেকে অ্যাভাটার (Avatar) ফিচার সরিয়ে দিচ্ছে। Android ও iOS উভয় প্ল্যাটফর্মে বৈশিষ্ট্যটি ধাপে ধাপে বন্ধ হয়ে যাচ্ছে। মেটার মালিকানাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মে 2022 সালের শেষদিকে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ভিত্তিক অ্যাভাটার চালু হয়েছিল। ব্যবহারকারীরা ফিচারটির মাধ্যমে নিজেদের পছন্দমতো ডিজিটাল অবতার ও অ্যানিমেটেড ডিপি তৈরি করতে পারতেন। প্রথমদিকে আগ্রহ তৈরি করতে সক্ষম হলেও, সময়ের সাথে সাথে ফিচারটি কাঙ্খিত জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। অনুমান করা হচ্ছে যে, সেই কারণে ফিচারটি বিদায় নিচ্ছে।

WhatsApp অ্যাভাটার ফিচার বন্ধ করছে

হোয়াটসঅ্যাপের অফিসিয়াল হেল্প পেজ আপডেট করে জানানো হয়েছে, ভবিষ্যতে ব্যবহারকারীরা আর নতুন অ্যাভাটার তৈরি করে সেটিকে ডিসপ্লে পিকচার (ডিপি) হিসেবে ব্যবহার করতে পারবে না। যদিও সংস্থা এমন সিদ্ধান্তের পিছনে নির্দিষ্ট কারণ প্রকাশ করেনি। উল্লেখ্য, অ্যাভাটার ফিচার নিজের মতো দেখতে একটি ডিজিটাল চরিত্র বানানোর সুবিধা দিত। মুখাবয়ব, চুলের প্রকৃতি, পোশাক পরিধান, ও বিভিন্ন অভিব্যক্তির সমন্বয়ে সেই ভার্চুয়াল চরিত্র তৈরি হত।

Advertisement

অ্যাভাটার প্রোফাইল ফটো হিসেবে সেট করে রাখার পাশাপাশি, চ্যাটে স্টিকার হিসেবেও ব্যবহার করা যেত। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মেটা অ্যানিমেশন ও ডুয়াল প্রোফাইল সাপোর্টের মতো ফিচার যোগ করেছিল। তবে এখন অপশনটি সেটিংস, চ্যাট ইনফো, ও কীবোর্ড থেকে ধীরে ধীরে সরিয়ে ফেলা হচ্ছে। ইতিমধ্যেই অনেক ইউজার জানিয়েছেন, তারা অ্যাপের ভিতরে অ্যাভাটির এডিটিং অপশন উপলব্ধ না হওয়ার নোটিফিকেশন পেয়েছেন।

কিছু ক্ষেত্রে পুরো অ্যাভাটার সেকশন অ্যাপ থেকে গায়েব হয়ে গিয়েছে। তবে স্বস্তির খবর হল, যারা আগে থেকেই অ্যাভাটার স্টিকার সেভ করে রেখেছেন, তাদের ক্ষেত্রে অ্যাপ থেকে স্টিকার ডিলিট হবে না। সেগুলো রিসেন্ট বা ফেভারিটস অংশে থেকে যাবে। ফলে অ্যাভাটার স্টিকার নতুন করে তৈরি না করা গেলেও, পুরনো স্টিকারগুলো আগের মতোই ব্যবহার করা যাবে।

Meta ধাপে ধাপে পরিবর্তনটি রোলআউট করছে। তাই অনেকেই হয়তো শুরুর দিকে বিষয়টি খেয়াল করবেন না। এখনও যদি অ্যাপের ভিতরে অ্যাভাটার ফিচার দেখতে পান, তাহলে সেটি খুব শীঘ্রই সরিয়ে নেওয়া হতে পারে। বর্তমানে ব্যবহারকারীরা ডিপিতে নিজের আসল ছবি ও চ্যাটজিপিটি বা জেমিনাই দিয়ে বানানো AI ছবি ব্যবহার করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। আবার স্টিকারের ক্ষেত্রেও প্রচলিত ফরম্যাট। তাই অ্যাভাটার ফিচার বন্ধ হওয়ার ফলে ইউজার এক্সপিরিয়েন্সে খুব বেশি প্রভাব পড়বে না বলে আশা করা যায়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp, WhatsApp Update, WhatsApp Feature, Meta
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  2. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  3. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  4. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  5. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  6. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  7. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  8. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  9. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  10. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.