Whatsapp Update

Whatsapp Update - ख़बरें

  • WhatsApp আনছে দুর্দান্ত ফিচার, ভিড়েও শোনা যাবে পরিষ্কার কথা, হেডফোন লাগবে না
    হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচারের উপর কাজ করছে, যা হেডফোন ছাড়াই ব্যাকগ্রাউন্ডের আওয়াজ কমাবে। নয়েজ ক্যান্সেলেশন ফিচার ভয়েস এবং ভিডিও করার সময় স্বয়ংক্রিয়ভাবে আশেপাশের অপ্রয়োজনীয় শব্দ ও আওয়াজ কমিয়ে দেবে। হোয়াটসঅ্যাপে যখন কল করা হবে, তখন সঙ্গে সঙ্গে নিজে থেকেই ফিচারটি চালু হবে। ফলে শুরু থেকেই পরিষ্কার ও স্পষ্ট অডিও শোনা যাবে।
  • ফোনে WhatsApp ইনস্টল না থাকলেও করা যাবে চ্যাট, নতুন ফিচার আনছে Meta
    গেস্ট চ্যাট শুরু করতে হলে হোয়াটসঅ্যাপে প্রোফাইল থাকা ব্যক্তিকে ইনভাইট আ ফ্রেন্ড সেকশন বা কনট্যাক্ট লিস্ট থেকে ইনভাইটেশন লিঙ্ক তৈরি করতে হবে। সেই লিঙ্কটি এসএমএস, ইমেইল, বা অন্য অ্যাপের মাধ্যমে শেয়ার করা যাবে। সেই লিঙ্ক অপর ব্যক্তি মোবাইল ও ডেস্কটপে খুলে কথাবার্তা চালাতে পারবে। ফিচারটির অনেক অসুবিধাও রয়েছে। দশ দিন অ্যাক্টিভিটি না থাকলে সমস্ত চ্যাট নিজে থেকেই মুছে যাবে। এছাড়াও, গ্রুপ চ্যাট, ভয়েস কল, ভিডিও কল, এবং মিডিয়া ফাইল শেয়ারিং অপশন থাকবে না।
  • এবার WhatsApp চ্যাটে চালানো যাবে নজরদারি, সন্তান কার সঙ্গে কথা বলছে, জানাবে নতুন ফিচার
    WhatsApp অভিভাবকদের হাতে শিশুদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ তুলে দিচ্ছে। সন্তান কার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবে, তা বাড়ির বড়রা ঠিক করবে। বাচ্চা কোনও নতুন কনট্যাক্ট যোগ করলে, ব্লক মারলে, কিংবা রিপোর্ট করলে, সরাসরি লিঙ্ক থাকা বাড়ির বড় সদস্যের ফোনে এলার্ট চলে যাবে। এমনকি কোনও চ্যাট বা নম্বর ডিলিট করলেও নোটিফিকেশন চলে আসবে। হোয়াটসঅ্যাপে নিজের নাম বা ডিপি পরিবর্তন করলেও এলার্ট চলে আসবে।
  • WhatsApp মেসেজ শিডিউল করার সুবিধা আনছে, জন্মদিনে উইশ করার জন্য আর রাত জাগতে হবে না
    হোয়াটসঅ্যাপ বর্তমানে এমন একটি নতুন ফিচারের উপর কাজ করছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটে মেসেজ শিডিউল করে রাখতে পারবে। সেটি নির্ধারিত সময়ে নিজে থেকে কনট্যাক্টে পৌঁছে যাবে। মেসেজ টাইপ করে নির্দিষ্ট তারিখ এবং সময় অনুসারে সেটি শিডিউল করা যাবে। মেসেজ শিডিউল করার পর সেটি চ্যাট ইনফো স্ক্রিনের একটি আলাদা সেকশনে দেখা যাবে। পূর্বনির্ধারিত যে কোনও বার্তা ডিলিট করার সুবিধা মিলবে।
  • WhatsApp: গ্রুপে নতুন যুক্ত হয়েও দেখা যাবে পুরনো মেসেজ, বহু প্রত্যাশিত ফিচার আনল হোয়াটসঅ্যাপ
    হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন যোগ দেওয়ার পর সেখানে সদস্যদের আগের চ্যাট দেখার কোনও সুযোগ থাকে না। ফলে গ্রুপে কোনও বিষয় নিয়ে আলোচনা চললে, তার শুরুটা কোথায় বা প্রেক্ষাপট বুঝতে অসুবিধা হয়। এই সমস্যার সমাধানে একটি বহু প্রতীক্ষিত ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। গ্রুপ মেসেজ হিস্ট্রি নামে একটি বৈশিষ্ট্য নিয়ে এসেছে তারা। এটি সদস্যদের গ্রুপে নতুন যুক্ত হয়েও পুরনো চ্যাট পড়ার সুবিধা দেবে।
  • WhatsApp: ফোন ছাড়াই হবে ভিডিও ও ভয়েস কলিং, হোয়াটসঅ্যাপ ওয়েবে চলে এল নতুন ফিচার
    বেশ কিছু হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারী এখন চ্যাট উইন্ডোর মধ্যেই ভয়েস ও ভিডিও কল বাটন দেখতে পাচ্ছে। প্রাথমিকভাবে ব্যবহারকারীরা শুধুমাত্র ব্যক্তিগত চ্যাট থেকে অপরজনকে অডিও অথবা ভিডিও কল করতে পারবে। গ্রুপ কল সাপোর্ট পরবর্তীতে আসবে। হোয়াটসঅ্যাপ ওয়েবে স্ক্রিন শেয়ারিং সুবিধাও আসতে চলেছে।
  • WhatsApp বছরের শেষ আপডেট আনল, এবার চ্যাট এবং ভিডিও কল হবে মজাদার
    হোয়াটসঅ্যাপ ভিডিও কলে নতুন এফেক্ট যোগ করেছে। এখন ভিডিও কল চলাকালীন ব্যাকগ্রাউন্ডে আতশবাজি, কনফেটি, এবং তারার মতো অ্যানিমেশন ফুটে উঠবে। অ্যানিমেটেড কনফেটি রিয়্যাকশন ফিরে এসেছে। এর ফলে কোনও মেসেজে কনফেটি ইমোজি দিয়ে রিয়্যাক্ট করলে চ্যাটের মধ্যেই বিশেষ অ্যানিমেশন দেখা যাবে।
  • মিসড কল মেসেজ সহ একঝাঁক নতুন ফিচার আনল WhatsApp, স্ট্যাটাস ও চ্যাটেও বিরাট পরিবর্তন
    হোয়াটসঅ্যাপে পরিচিত কাউকে ভয়েস বা ভিডিও কল করেছেন, কিন্তু ব্যস্ত থাকার জন্য সে কল রিসিভ করতে পারেনি। তাহলে কলের ধরন অনুসারে আপনি এক ট্যাপেই ভয়েস বা ভিডিও রেকর্ড করে পাঠাতে পারবেন। এর জন্য চ্যাট টুলবারে গিয়ে আলাদা করে মাইক্রোফোন বা ক্যামেরা আইকন খুঁজতে হবে না।
  • WhatsApp: ফেসবুকের মতো কভার ফটো আপলোডের সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে
    ফোনের গ্যালারি থেকে পছন্দের যে কোনও ছবি বেছে নিয়ে WhatsApp-এর কভার ফটো হিসেবে সেটআপ করতে পারবেন। ফেসবুক, এক্স, বা লিঙ্কডইনের মতো কভার ফটো প্রোফাইল ছবির উপরে অবস্থান করবে। প্রোফাইল ফটোর মতো আপনার কভার ছবি কে কে দেখতে পাবে আর কে নয়, তা সেটিংস থেকে নিয়ন্ত্রণ করার সুবিধা মিলবে।
  • উৎসবের মরসুমকে আরো সাজিয়ে তুলতে Whatsapp-নিতে এলো নতুন নিউ ইয়ার থিমের স্টিকার
    সম্প্রতি WhatsApp কিছু আকর্ষণীয় নতুন পরিবর্তন নিয়ে এসেছে। নতুন বছরের আনন্দকে দ্বিগুণ করতেই বছর আসার আগেই তারা এই পদক্ষেপ নিয়েছে। Whatsapp কিছু মজার ফিচার নিয়ে এসেছে, এর মধ্যে বিভিন্ন মজার স্টিকার বা নতুন বছরে শুভেচ্ছা পাঠানোর জন্য সেই থিক যুক্ত স্টিকার ইত্যাদি যোগ করা হয়েছে
  • আবার নতুন ফিচার WhatsApp -এ, এবার Android গ্রাহকদের জন্য
    বিল্ড নম্বর v2.19.45 এর হাত ধরে Android ফোনে পৌঁছেছে নতুন WhatsApp বিটা আপডেট। শীঘ্রই Play Store এর মাধ্যমে সব Android ফোনে নতুন WhatsApp স্টেম বেল আপডেটের মাধ্যমে একই ফিচার পৌঁছে যাবে।
  • নিয়মিত WhatsApp -এ স্ট্যাটাস পোস্ট করেন? অবশ্যই পড়ুন এই খবর
    নতুন অ্যালগোরিদমে গুরুত্ব বুঝে কোন স্ট্যাটাস আগে অথবা পরে দেখাবে WhatsApp। কীভাবে স্ট্যাটাস এর গুরুত্ব ঠিক হবে তা জানা যায়নি।
  • WhatsApp-এ যোগ হল গ্রূপ ভিডিও ও ভয়েস কল ফিচার
    2016 সালে প্রথম WhatsAppএর ভিডিও কল ফিচার যোগ হয়েছিল। কিন্তু এতোদিন একসাথে একজনের সাথেই ভিডিও কল করা যেত। নতুন আপডেটে একসাথে চার জনের সাথে WhatsApp এর মাধ্যমে ভিডিও কল করা যাবে।
  • WhatsApp -এ এসেছে নোটিফিকেশনের সাথে যুক্ত কাজের ফিচার
    এন্ড্রয়েড ইউজার্সদের জন্য WhatsApp নতুন বৈশিষ্ট নিয়ে এসেছে. নতুন বিটা আপডেট করার জন্য একটা ফিচার্স এসেছে, অন্যদিকে পাবলিক ভর্জনের জন্য আর একটি ফিচার জারি করা হয়েছে.

Whatsapp Update - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »