WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার

এখন WhatsApp অ্যাকাউন্ট না থাকলেও যে কেউ ভয়েস বা ভিডিও কলে অংশগ্রহণ করতে পারবে।

WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার

Photo Credit: WhatsApp

WhatsApp users can now invite non-users to audio And video calls

হাইলাইট
  • WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যোগ দেওয়ার সুবিধা এল
  • নতুন গেস্ট কলিং ফিচার সম্পূর্ণ ফ্রি ও এনক্রিপ্টেড
  • কল হোস্টের অনুমতি নিয়ে গেস্টরা ভয়েস বা ভিডিও কলে যোগ দিতে পারবে
বিজ্ঞাপন

WhatsApp ব্যবহারকারীদের জন্য দারুণ খবর। জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি একটি নতুন ফিচার চালু করেছে। Meta জানিয়েছে, নয়া বৈশিষ্ট্যটির নাম 'গেস্ট কলিং' (Guest Calling)। সংস্থার দাবি, এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও যে কেউ ভয়েস বা ভিডিও কলে যোগ দিতে পারবে। ভারতে কোটি কোটি হোয়াটসঅ্যাপ ইউজার রয়েছে। অনেকেরই দিন শুরু হয় এই অ্যাপটি খুলে। নতুন ফিচার আসার ফলে যে সব আত্মীয়স্বজন বা পরিচিতরা WhatsApp ব্যবহার করেন না, তাদের সঙ্গে যোগাযোগ সহজ হয়ে উঠবে। গেস্ট কলিং সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে।

WhatsApp লঞ্চ করল গেস্ট কলিং ফিচার

হোয়াটসঅ্যাপে অন্যান্য চ্যাটের মতো গেস্ট কলিং এন্ড টু এন্ড এনক্রিপটেড থাকবে। অডিও বা ভিডিও, কল করার ক্ষেত্রে কোনও সময়ের উর্দ্ধসীমা থাকবে না। তবে যে কেউ ইচ্ছা করলেই কলে যোগ দিতে পারবে না। সবসময় কল হোস্টের অনুমতি নিতে হবে। পারমিশন না পাওয়া পর্যন্ত ভার্চুয়াল ওয়েটিং রুমে অপেক্ষা করতে হবে। হোস্ট চাইলে যে কোনও সময় অতিথিকে কলিং থেকে সরিয়ে দিতে পারবে।

গেস্ট কলিংয়ের জন্য প্রথমে হোয়াটসঅ্যাপে কল ট্যাবে যেতে হবে। সেখানে প্লাস (+) আইকনে ট্যাপ করে কল লিঙ্ক বানাতে হবে। তারপর সেটি শেয়ার করলে সেই লিঙ্কের মাধ্যমে পরিচিতরা কলে যোগ দিতে পারবে। ফলে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও ভয়েস বা ভিডিও কলে যুক্ত হওয়া যাবে। তবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট থাকা ব্যবহারকারীরাই কলের লিঙ্ক বানাতে পারবে।

গেস্টরা কম্পিউটারে ব্রাউজার থেকেও কলে যোগ দিতে সক্ষম হবে। অতিথিরা স্ক্রিন শেয়ারিং, থাম্বস আপ বা হার্ট ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া জানানো ও কথোপকথনে অংশ নিতে হাত তোলার সুবিধা পাবে। বর্তমানে মেসেজিং প্ল্যাটফর্মটিতে ভয়েস বা ভিডিও কলে সর্বোচ্চ 32 জন অংশ নিতে পারে।

WhatsApp আরও জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে গুগল ক্যালেন্ডার এবং আউটলুক ক্যালেন্ডারের সঙ্গে নতুন ইন্টিগ্রেশন চালু করবে তারা। ফলে সরাসরি ক্যালেন্ডার থেকেই হোয়াটসঅ্যাপ কল লিঙ্ক তৈরি করা যাবে। এর জন্য শুধু WhatsApp প্লাগইন ইনস্টল করে অ্যাকাউন্ট সংযুক্ত করতে হবে।

প্রসঙ্গত, WhatsApp সাউন্ড স্টিকার নামে এক মজার ফিচার নিয়ে কাজ শুরু করেছে। বর্তমানে অ্যাপটিতে স্থির ছবি ও অ্যানিমেটেড স্টিকার পাঠানো যায়। আসন্ন সাউন্ড স্টিকার ফিচারে শব্দ যোগ করার সুবিধা পাওয়া যাবে। স্টিকারের উপর একটি অডিও আইকন দেখলে বোঝা যাবে যে সেটিতে অডিও আছে। তবে ফিচারটি এখনও পরীক্ষার পর্যায়ে আছে। এটি বিটা টেস্টারদের জন্য কবে চালু হতে পারে, তা জানা যায়নি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  2. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  3. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  4. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  5. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  6. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  7. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  8. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  9. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  10. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »