হোয়াটসঅ্যাপে সাউন্ড স্টিকার সাধারণ স্টিকারের মতো দেখতে লাগবে, তবে এর সঙ্গে একটি ছোট অডিও ক্লিপ যুক্ত থাকবে।
Photo Credit: Pexels/Anton
WhatsApp is developing sound stickers for Android
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে চ্যাট করার ক্ষেত্রে স্টিকার যেন আলাদা ভাষায় পরিণত হয়েছে। অনেক সময় যে কথা লেখা বা বলা যায় না, তা উপযুক্ত স্টিকার পাঠিয়ে সহজে প্রকাশ করা যায়। আনন্দ, দুঃখ বা যে কোনও প্রতিক্রিয়া দেওয়ার জন্য স্টিকারের জুড়ি মেলা ভার। কিন্তু এখন যদি বলি স্টিকার পাঠালে তার সঙ্গে শব্দও শোনা যাবে, তাহলে অবাক হওয়ারই কথা। এখন সাউন্ড স্টিকার (Sound Sticker) নামে এমনই একটি ফিচার নিয়ে কাজ শুরু করছে WhatsApp। বর্তমানে মেসেজিং অ্যাপটিতে স্থির ছবি ও অ্যানিমেটেড স্টিকার পাঠানো যায়। আসন্ন সাউন্ড স্টিকার ফিচারে শব্দ যোগ করার সুবিধা আসতে চলেছে।
হোয়াটসঅ্যাপ চ্যাটে অ্যানিমেটেড স্টিকার পাঠালে সেটি নড়াচড়া করে ঠিকই, কিন্তু তার সঙ্গে কোনও শব্দ শোনা যায় না। নতুন সাউন্ড স্টিকার ফিচারে চ্যাটিংয়ের মজা আরও বাড়াতে চাইছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি। WABetainfo গুগলে প্লে স্টোরে হোয়াটসঅ্যাপ বিটার 2.26.41.3 আপডেটে ফিচারটি খুঁজে পেয়েছে। স্টিকারে ট্যাপ করলেই সেটি থেকে শব্দ শোনা যাচ্ছে বলে জানা গিয়েছে।
রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপে সাউন্ড স্টিকার দেখতে সাধারণ স্টিকারের মতোই মনে হবে। পার্থক্য বলতে এর সঙ্গে ছোট অডিও ক্লিপ যুক্ত থাকবে। স্টিকারে ট্যাপ করলেই শব্দ শোনা যাবে। স্টিকারের উপর একটি অডিও আইকন দেখলে বোঝা যাবে যে সেটিতে অডিও আছে। স্টিকার ও তার সাথে যুক্ত অডিও এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে।
জানা গিয়েছে, WhatsApp নিজেদের স্টিকার স্টোরে সাউন্ড স্টিকার যুক্ত করার পাশাপাশি ইউজারদের এই ধরনের কাস্টম স্টিকার বানানোর সুবিধা দিতে পারে। ভবিষ্যতে এমন ফিচার আসতে পারে, যার সাহায্যে কোনও স্টিকারের সঙ্গে অডিও ক্লিপ জুড়ে কাস্টম সাউন্ড স্টিকার তৈরি করে অন্যদের পাঠানো যাবে। ইউজাররা কোনও ভিডিও থেকে অ্যানিমেটেড স্টিকার তৈরি করে তার সঙ্গে নয়া সাউন্ড স্টিকার বানাতে পারবে বলে আশা করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপের সাউন্ড স্টিকার এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কোনও নতুন ফিচার সবার প্রথমে বিটা টেস্টারদের জন্য প্রকাশ করা হয়। তারপর বাগ ফিক্স করে ধাপে ধাপে সাধারণ ব্যবহারকারীদের জন্য রোলআউট হয়। সংস্থা কবে বিটা টেস্টারদের জন্য ফিচারটি চালু করবে, তা জানা যায়নি।
প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের আসন্ন শেডিউল মেসেজ ফিচার বিটা টেস্টারদের জন্য রোলআউট হতে শুরু করেছে। এটি চালু হলে আগেভাগেই দরকারি মেসেজ টাইপ করে নির্দিষ্ট সময় এবং তারিখ দিয়ে শেডিউল করা যাবে। পূর্বনির্ধারিত সেই সূচি মেনেই স্বয়ংক্রিয়ভাবে বার্তা পৌঁছে যাবে প্রাপকের কাছে। ভিডিও এবং ফটোও শেডিউল করে রাখা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999