যদি কোনও ইউজার প্রোফাইলে ছবি না রাখে, তাহলে WhatApp সেই কনট্যাক্টের অ্যাড্রেস বুকে সেভ করা ছবি ডিপি-তে দেখাবে।
Photo Credit: Unsplash/Mika Baumeister
WhatsApp now replaces blank profile icons with your saved contact photos
আমাদের মধ্যে অনেকেরই হোয়াটসঅ্যাপে এক নামে একাধিক কনট্যাক্ট সেভ থাকে। কিন্তু মুশকিল তখন হয়, যখন তাদের মধ্যে কারোর প্রোফাইলে ডিপি (DP) দেওয়া না থাকে। বর্তমানে প্রোফাইলে ছবি না থাকলে শুধু একটি জেনেরিক আইকন বা রঙিন প্লেসহোল্ডার দেখা যায়। ফলে অনেক সময় চ্যাটিং বা মিডিয়া ফাইল শেয়ার করার সময় ভুল ব্যক্তির কাছে বার্তা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মেটার মালিকানাধীন জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি এমন এক ফিচার নিয়ে আসছে, যার মাধ্যমে প্রোফাইলে ছবি না থাকলেও কনট্যাক্ট চিনতে অসুবিধায় পড়তে হবে না। যদি ইউজার ডিপি না রাখেন, তাহলে WhatApp স্বয়ংক্রিয়ভাবে সেই কনট্যাক্টের অ্যাড্রেস বুকে সেভ করা ছবি দেখাবে।
WABetainfo-এর রিপোর্ট অনুসারে, iOS 26.12.10,71 আপডেটে ফিচারটিকে শনাক্ত করা গিয়েছে। এটি চালু হলে চ্যাট লিস্টে ফাঁকা বা ডিফল্ট আইকন দেখা যাবে না। আপনার ফোনে কনট্যাক্টে সেভ করা ছবি হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচারের জায়গায় দেখানো হবে। সেটিংসের কারণে ছবি দেখা না গেলেও, হোয়াটসঅ্যাপে একইভাবে নিজের ফোনের কনট্যাক্ট কার্ডে সেভ করা ছবি দেখাবে।
হোয়াটসঅ্যাপের আসন্ন ফিচারটি শুধু ইউজারের নিজের ডিভাইসে ছবি দেখাবে। এটি কোনও প্রোফাইলে ডিপি দেওয়া থাকলে, তা পরিবর্তন করে না। আবার শুধু সেই কনট্যাক্টগুলোর ক্ষেত্রে ফিচার কাজ করবে, যারা তাদের তথ্য ব্যবহার করার অ্যাক্সেস হোয়াটসঅ্যাপকে দিয়েছেন। মেসেজিং অ্যাপটি দু'টি ক্ষেত্রে অ্যাড্রেস বুকে সেভ করা ছবি ব্যবহার করবে।
প্রথম ক্ষেত্রে, যদি আপনি প্রোফাইলে ছবি না রাখেন, তাহলে হোয়াটসঅ্যাপ আপনার ফোনে সেভ করা কনট্যাক্ট কার্ডের ছবি তুলে ধরবে। তবে এটি আপনি ছাড়া দ্বিতীয় কোনও ব্যক্তি দেখতে পাবে না। অন্যদের কাছে আপনার হোয়াটসঅ্যাপ ডিপি ফাঁকা দেখাবে, যদি তাদের কাছে আপনার ছবি সেভ না থাকে।
দ্বিতীয় ক্ষেত্রে, আপনার প্রাইভেসি সেটিংসে "Nobody" বা "My contacts except" সেট করা থাকে, তাহলে চ্যাটে আসল ডিপি আসবে না। কিন্তু যদি কারোর ফোনে আপনার কনট্যাক্টে কোনও ছবি সেভ করা থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ সেই ছবি তাদের ডিভাইসে দেখাবে। অর্থাৎ প্রোফাইলে ছবি না থাকলেও চিনতে সমস্যায় পড়তে হবে না।
WhatsApp নতুন ফিচারটি সীমিতভাবে রোলআউট করছে। যারা iOS-এর লেটেস্ট বিটা ভার্সন (টেস্টফ্লাইট) ইনস্টল করেছেন, তাদের মধ্যে কিছু ইউজার ফিচারটি ব্যবহার করতে পারছেন। আশা করা যায়, সংস্থা নতুন আপডেট শীঘ্রই ধাপে ধাপে সমস্ত ব্যবহারকারীর কাছে পৌঁছে দেবে প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ আফটার রিডিং নামে একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে। এটি যে কোনও মেসেজ পড়ার 15 মিনিট পর উভয় পক্ষের চ্যাট থেকে ডিলিট করে দেবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale