WhatsApp আফটার রিডিং ফিচার আনছে, যা চ্যাটে চালু করলে মেসেজ পড়ার 15 মিনিট পর সেই বার্তা মুছে যাবে।
Photo Credit: Pixabay/antonbe
WhatsApp is working on a new “After Reading” disappearing message feature
WhatsApp-এর ভিউ ওয়ান্স ফিচারের মাধ্যমে ছবি, ভিডিও বা ভয়েস নোট পাঠালে, তা একবার দেখা হয়ে গেলে আর খোলা যায় না। সংস্থা এবার সাধারণ টেক্সট মেসেজের ক্ষেত্রেও অনেকটা একইরকম সুবিধা চালু করতে চলেছে। প্রাইভেসি আরও উন্নত করতে আফটার রিডিং (After Reading) নামে একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে মেটার মালিকানাধীন ওই মেসেজিং অ্যাপ। এটি চালু করলে যে কোনও মেসেজ পড়ার কিছুক্ষণ পর নিজে থেকেই উভয় পক্ষের চ্যাট থেকে অদৃশ্য বা ডিলিট হয়ে যাবে। ফিচারটি বর্তমানে হোয়াটসঅ্যাপের বিটা (Beta) সংস্করণে পরীক্ষাধীন অবস্থায় রয়েছে।
হোয়াটসঅ্যাপের নতুন নতুন ফিচার ট্র্যাক করার জন্য পরিচিত WABetaInfo সর্বপ্রথম আফটার রিডিং বৈশিষ্ট্যের অস্তিত্ব প্রকাশ্যে এনেছে। হোয়াটসঅ্যাপে অবশ্য অনেক আগেই ডিসঅ্যাপিয়ারিং মেসেজ চালু হয়েছে, যার মাধ্যমে 24 ঘন্টা, 7 দিন, বা 90 দিনের টাইমার সেট করা যায়। ওই সময়সীমা পেরোলেই বার্তা দুই পক্ষের চ্যাট থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।
তবে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ OTP, ভেরিফিকেশন কোড, ও ব্যক্তিগত বা গোপন কথা শেয়ার করার জন্য উপযুক্ত নয়। এই সম্পর্কিত চ্যাট দ্রুত মুছে যাওয়া জরুরি, যাতে প্রাইভেসি ঝুঁকির মুখে না পড়ে। তাই হোয়াটসঅ্যাপ আফটার রিডিং ফিচারের মাধ্যমে আরও নিয়ন্ত্রিত ও স্মার্ট পদ্ধতি চালু করছে।
নতুন ফিচারে প্রেরক ও প্রাপকের জন্য 15 মিনিটের উইন্ডো থাকবে। মেসেজ পড়া হয়ে গেলে 15 মিনিটের মধ্যে দুই পক্ষের চ্যাট থেকে বার্তা নিজে থেকে অদৃশ্য হয়ে যাবে। আবার যদি মেসেজ খোলা না হয়, তাহলে 24 ঘণ্টা পর্যন্ত চ্যাটে থাকার পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। ব্যবহারকারীরা ফিচারটি একটি নির্দিষ্ট চ্যাট বা সবার সঙ্গে করা চ্যাটে সক্রিয় করতে পারবে।
রিপোর্টে বলা হয়েছে, চালাকি করে রিড রিসিপ্ট অফ করে রাখলেও নতুন ফিচার কাজ করবে। অর্থাৎ ব্লু টিক বন্ধ থাকলেও কখন আফটার মেসেজ পড়া হয়েছে, তা বুঝতে পারবে হোয়াটসঅ্যাপ। সেই অনুযায়ী 15 মিনিটের টাইমার চালু হয়ে যাবে। WhatsApp beta for Android 2.26.12.2 আপডেটে ফিচারটিকে শনাক্ত করা গিয়েছে। আশা করা যায়, সংস্থা নতুন আপডেট শীঘ্রই ধাপে ধাপে ইউজারদের কাছে পৌঁছে দেবে।
প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ নয়েজ ক্যান্সেলেশন ফিচারের উপরেও কাজ করছে। এটি ভয়েস এবং ভিডিও করার সময় স্বয়ংক্রিয়ভাবে আশেপাশের কোলাহল ও অবাঞ্ছিত আওয়াজ কমাবে। হোয়াটসঅ্যাপে যখন কল করা হবে, তখন সঙ্গে সঙ্গে নিজে থেকেই ফিচারটি চালু হবে। ফলে শুরু থেকেই পরিষ্কার এবং স্পষ্ট অডিও শুনতে পাবেন। এটি যে কোনও সময় অন ও অফ করে রাখা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iQOO Neo 12 Design, Display Specifications Teased Ahead of Launch
Samsung Galaxy A27 5G, Galaxy M47 5G and Galaxy F70 Pro 5G Prices in India Reportedly Hiked Again Amid Ongoing RAM Crisis