WhatsApp Username: হোয়াটসঅ্যাপে শুরু হল ইউজারনেম রেজিস্ট্রেশন, এখনই বেছে নিন পছন্দের নাম

WhatsApp-এর Username 3 থেকে 35 অক্ষরের মধ্যে হতে হবে ও অন্তত একটি ইংরেজি বর্ণ থাকা আবশ্যক।

WhatsApp Username: হোয়াটসঅ্যাপে শুরু হল ইউজারনেম রেজিস্ট্রেশন, এখনই বেছে নিন পছন্দের নাম

Photo Credit: Unsplash / Shutter Speed

WhatsApp has officially introduced a new Username feature

হাইলাইট
  • WhatsApp এবার নম্বর গোপন রেখেই চ্যাটিং করার সুবিধা দেবে
  • WhatsApp নিয়ে এসেছে Username ফিচার
  • অ্যাপ থেকেই নিজেদের পছন্দমতো একটি ইউজারনেম বেছে নিতে পারবেন
বিজ্ঞাপন

WhatsApp ব্যবহারকারীদের জন্য সুখবর। এবার নম্বর গোপন রেখেই করা যাবে চ্যাটিং। বিগত কয়েক মাসের জল্পনার অবসান ঘটিয়ে মেটার মালিকানাধীন জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি Username ফিচার চালু করার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করলেই সংশ্লিষ্ট ব্যক্তি আপনার নম্বর দেখতে পান। বর্তমান সময়ে অচেনা বা অজানা কারোর কাছে ফোন নম্বর চলে গেলে বিপদের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। WhatsApp নতুন আপডেটে সেই ঝুঁকি কমিয়ে গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখতে বড় পদক্ষেপ নেওয়ার ঘোষণা করেছে। হোয়াটসঅ্যাপে ইউজারনেম ফিচার কীভাবে কাজ করবে এবং নিজের জন্য কোথায় নাম বাছবেন, এই প্রতিবেদনে রইল তার সুলুকসন্ধান।

WhatsApp-এর Username কীভাবে কাজ করবে?

হোয়াটসঅ্যাপ অচেনা মানুষদের কাছে ফোন নম্বর প্রকাশ হওয়ার আশঙ্কা কমাতেই ইউজারনেম নিয়ে এসেছে। এই ফিচারের মাধ্যমে গ্রাহকরা নিজেদের নম্বর না জানিয়েই অন্যদের সঙ্গে কথা বলতে পারবেন। অ্যাপ থেকেই নিজেদের পছন্দমতো একটি ইউজারনেম বেছে নিতে পারবেন। ইনস্টাগ্রাম বা ফেসবুকের সঙ্গে মিল রেখেও ইউজারনেম রাখতে পারবেন আপনি।

মেটা স্পষ্ট করেছে, নাম খোঁজার জন্য হোয়াটসঅ্যাপে কোনও পাবলিক ডিরেক্টরি বা ইউজারনেম সাজেশন থাকবে না। অর্থাৎ, কেউ প্রথমবার আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাকে সঠিক ইউজারনেম জানতে হবে। ফলে আগে যেখানে অনিচ্ছাসত্ত্বেও ফোন নম্বর দিয়ে অসুবিধার সম্মুখীন হতে হত, সেই সমস্যা চিরতরে মিটতে চলেছে।

নতুন কারোর সঙ্গে চ্যাট করার জন্য তাকে রিজার্ভ করা ইউজারনেম দিতে হবে। যেমনটা আমরা টেলিগ্রামে করি। ফিচারটি এই বছরের মধ্যে ধাপে ধাপে রোলআউট হবে৷ ইউজারনেম চালু হয়ে গেলে তখন এটি হোয়াটসঅ্যাপে ফোন নম্বরের বদবে আপনার ডিফল্ট পরিচয় হবে। নতুন চ্যাট শুরু করার আগে ফোন নম্বরের পরিবর্তে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে সেই ইউজারনাম দৃশ্যমান হবে।

হোয়াটসঅ্যাপে ইউজারনাম কীভাবে রিজার্ভ করবেন?

ইউজারনাম কীভাবে রিজার্ভ করতে হলে সবার প্রথমেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন আপডেট করতে হবে। তারপর অ্যাপ খুলে সেটিংসে যেতে হবে৷ Android ফোনে অ্যাকাউন্ট > ইউজারনেম ও আইফোনে ইয়োর প্রোফাইল > ক্রিয়েট ইউজারনেম অপশনে ক্লিক করুন।

পছন্দের ইউজারনেম উপলব্ধ থাকলে ও নির্দিষ্ট নির্দেশিকা মেনে চললেই নাম রেজিস্টার হয়ে যাবে। তবে ইউজারনেম তৈরির ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে। এটি 3 থেকে 35 অক্ষরের মধ্যে হতে হবে ও অন্তত একটি ইংরেজি বর্ণ থাকা আবশ্যক। এতে অক্ষর ও সংখ্যার পাশাপাশি, ডট (.) বা আন্ডারস্কোর (_) ব্যবহার করা যাবে।

একবার ইউজারনেম সেট হয়ে গেলে সেটি অন্য কেউ রিজার্ভ করতে পারবে না। এছাড়াও, "ইউজ়ারনেম কী" নামে একটি অতিরিক্ত সিকিউরিটি ফিচার চালু হচ্ছে। এর মাধ্যমে একটি ‘পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর' তৈরি করা যাবে। শুধু ইউজারনেম জানলেই কেউ সহজে চ্যাট করতে পারবে না। আপনার সঙ্গে কেউ কথা বলতে চাইলে তার কাছে কোড থাকতে হবে৷ ইউজারনেম যখন কোনও দেশে চালু হবে, তখন অ্যাপের মধ্যেই নোটিফিকেশনের মাধ্যমে ফিচারটি উপলব্ধ হওয়ার বিষয়ে জানানো হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  2. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  3. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  4. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  5. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  6. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  7. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  8. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  9. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  10. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »