WhatsApp-এ স্প্যাম মেসেজে জেরবার? ইনবক্সে অচেনা নম্বর বিরক্ত করছে, এবার আসছে সমাধান

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বিজনেস চ্যাট 24 ঘন্টা পর প্রাইমারি চ্যাট লিস্ট থেকে আলাদা সেকশনে চলে যাবে।

WhatsApp-এ স্প্যাম মেসেজে জেরবার? ইনবক্সে অচেনা নম্বর বিরক্ত করছে, এবার আসছে সমাধান

Photo Credit: Unsplash/BoliviaInteligente

WhatsApp will let users filter business messages and keep their personal chats separate

হাইলাইট
  • WhatsApp বিজনেস চ্যাট নির্দিষ্ট সময় পর আলাদা সেকশনে সরে যাবে
  • বর্তমানে প্রাইভেট ও বিজনেস মেসেজ একসঙ্গে মেইন চ্যাট লিস্টে দেখা যায়
  • নতুন ফিচার স্প্যাম কমিয়ে ইনবক্স পরিষ্কার রাখতে সাহায্য করবে
বিজ্ঞাপন

অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে প্রোমোশনাল বা মার্কেটিং সম্পর্কিত মেসেজ পাওয়া খুব বিরক্তিকর। সমস্যা হল নম্বর ব্লক করে চ্যাট ডিলিট করলেও নিস্তার পাওয়া যায় না। বারবার বিভিন্ন বিজনেস অ্যাকাউন্ট থেকে মেসেজ আসতেই থাকে এবং ইনবক্স দ্রুত ভরে যায়। তাই WhatsApp স্প্যাম কমিয়ে ইনবক্স পরিষ্কার রাখতে একটি নতুন ফিচার চালু করতে চলেছে। এটি ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে আসা নানা মেসেজ নির্দিষ্ট সময় পর ব্যবহারকারীর মূল ইনবক্স থেকে সরিয়ে একটি আলাদা বিজনেস চ্যাট সেকশনে পাঠিয়ে দেবে। বর্তমানে ফিচারটি নিয়ে পরীক্ষা চালাচ্ছে মেটার মালিকানাধীন এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম।

চ্যাট প্রাইভেট হোক বা বিজনেস, এখন সব ধরনের মেসেজ একসঙ্গে চ্যাট লিস্টে দেখা যায়। অনেক সময় বিভিন্ন পরিষেবায় সাইন আপ ও সাবস্ক্রিপশন নেওয়ার ফলে প্রমোশনাল মেসেজে ইনবক্স ভর্তি হয়ে যায়। ফলে দরকারি চ্যাট খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। বারবার নোটিফিকেশন বিরক্তির উদ্রেক ঘটায়। WABetaInfo জানিয়েছে, এই সমস্যার সমাধানে WhatsApp এক নতুন ফিচার আনতে চলেছে।

Android-এর WhatsApp 2.26.14.1 বিটা আপডেটে এমন একটি ফিচারের ইঙ্গিত পাওয়া গিয়েছে, যেখানে হোয়াটসঅ্যাপে বিজনেস অ্যাকাউন্টের চ্যাট আলাদা সেকশনে স্বয়ংক্রিয়ভাবে সরে যাচ্ছে। ব্যবহারকারীরা সিদ্ধান্ত নিতে পারবেন যে তারা কোন ব্যবসায়িক চ্যাট মেইন ইনবক্সে দেখতে চান ও চান না। সে ক্ষেত্রে 24 ঘন্টা পর সেই চ্যাট আলাদা সেকশনে চলে যাবে। ফলে মেইন চ্যাট লিস্টে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত মেসেজগুলো দৃশ্যমান থাকবে।

হোয়াটসঅ্যাপের এই ফিচারটি এই মুহূর্তে পরীক্ষাধীন অবস্থায় রয়েছে। এটি প্রথমে বিটা টেস্টারদের জন্য রোলআউট করে ফিডব্যাক নেওয়া হবে এবং তারপর ভবিষ্যতে আপডেটের মাধ্যমে সমস্ত ইউজারদের কাছে পৌঁছে দেওয়া হবে। প্রসঙ্গত, WhatsApp অবশেষে ইউজারনেম ফিচার রোলআউট করছে৷ নতুন ফিচারের সুবিধা Android ও iOS উভয় প্ল্যাটর্ফমে পাওয়া যাবে।

এবার চ্যাট শুরু করার জন্য ফোন নম্বর শেয়ার করা বাধ্যতামূলক থাকবে না। পছন্দের ইউজারনেম সেট করে অন্যদের সঙ্গে তা শেয়ার করা যাবে। অর্থাৎ ফোন নম্বর না জেনেই আপনার সঙ্গে চ্যাটিং করতে পারবে। ইউজারনেম ফিচারে বেশ কিছু শর্ত থাকছে। প্রথমেই এটি 3 থেকে 35 অক্ষরের মধ্যে হতে হবে৷ 

নামে অন্তত একটি অক্ষর থাকতে হবে৷ এতে শুধুমাত্র লোয়ারকেস লেটার, নম্বর, পিরিয়ড, ও আন্ডারস্কোর ব্যবহার করা যাবে৷ এছাড়াও, এটি ওয়েবসাইটের মতো হওয়া চলবে না (যেমন www বা .com)। এর পাশাপাশি চার সংখ্যার একটি ইউজারনেম কী-ও আনছে হোয়াটসঅ্যাপ। এটি চালু করা থাকলে চ্যাট করার জন্য ইউজারনেম ও চার ডিজিটের কোড দুটোই লাগবে। আর বন্ধ করা থাকলে শুধু ইউজারনেম জানা থাকলেই যে কেউ আপনাকে মেসেজ পাঠাতে পারবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »