WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta

WhatsApp থেকেই বিদ্যুৎ,জল, গ্যাস, ক্রেডিট কার্ড, ইন্সুরেন্স প্রিমিয়াম, এবং লোনের কিস্তি পরিশোধ করা যাবে।

WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta

Photo Credit: Unsplash/Anton Be

WhatsApp rolls out utility bill payments to its app

হাইলাইট
  • WhatsApp ভারতে বিল পেমেন্ট ফিচার চালু করেছে
  • বিদ্যুৎ, জল, ইন্সুরেন্স প্রিমিয়াম, ও গ্যাস-সহ বিভিন্ন বিল মেটানো যাবে
  • হোয়াটসঅ্যাপ 30টির বেশি ক্যাটাগরিতে 22,700+ বিলার যুক্ত করেছে
বিজ্ঞাপন

WhatsApp ইউজারদের জন্য সুখবর। বৃহস্পতিবার ভারতে মেটার মালিকানাধীন জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি বিল পেমেন্ট ফিচার চালুর ঘোষণা করেছে। এবার সরাসরি অ্যাপ থেকেই বিদ্যুৎ, জল, ও গ্যাস-সহ বিভিন্ন ধরনের ইউটিলিটি বিল পেমেন্ট করার সুবিধা পাওয়া যাবে। ভারত কানেক্ট বা BBPS নেটওয়ার্কের মাধ্যমে 30টির বেশি ক্যাটাগরিতে 22,700+ বিলারের সাপোর্ট আছে। ফলে আলাদা আলাদা বিল মেটানোর জন্য একাধিক পেমেন্ট অ্যাপে ঢুকতে হবে না। প্রসঙ্গত, WhatsApp আগেই ভারতে সিম রিচার্জ এবং বিভিন্ন শহরে মেট্রো বুকিংয়ের সুবিধা চালু করেছে। এখন সেই পরিষেবার আরও বিস্তার ঘটানো হয়েছে।

হোয়াটসঅ্যাপ থেকেই মেটানো যাবে বিদ্যুৎ, গ্যাস বা ক্রেডিট কার্ডের বিল

হোয়াটসঅ্যাপে ইলেকট্রিসিটি, জল, গ্যাস, ফাস্ট্যাগ, ডিটিএইচ, মোবাইল, ইন্সুরেন্স প্রিমিয়াম, ক্রেডিট কার্ড বিল, ও লোনের কিস্তি পরিশোধ করার সুবিধা দেওয়া হচ্ছে। একই বিলারের একাধিক অ্যাকাউন্ট অ্যাপে ম্যানেজ করা যাবে। ফলে পরিবারের অন্যান্য সদস্যদের বিল পেমেন্ট সহজ হয়ে উঠবে।

তবে এই ফিচার একেবারে সকল ইউজারদের জন্য চালু করা হচ্ছে না। পরিষেবাটি ভারতে ধীরে ধীরে রোলআউট হবে। এটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশের Android ও iOS ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে।

হোয়াটসঅ্যাপে বিল কীভাবে পেমেন্ট করবেন

1. প্রথমে Andrid বা iPhone-এ WhatsApp খুলুন।
2. হোম স্ক্রিনের উপরে থাকা পেমেন্ট আইকনে ক্লিক করুন।
3. জল, বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ডের মতো যে বিল দিতে চান, সেই ক্যাটাগরি বেছে নিন।
4. লিস্ট থেকে সার্ভিস প্রোভাইডার বা সংশ্লিষ্ট বিলারের নাম সিলেক্ট করুন।
5. তারপর কাস্টমার নম্বর বা অ্যাকাউন্ট নম্বর লিখে ভেরিফাই করুন।
6. আপনার নামে বিল পাওয়া গেলে WhatsApp নিজেই সেটার তথ্য দেখাবে।
7. বিলের অঙ্ক ও পেমেন্ট ডিটেলস ভাল করে দেখে নিন।
8. ইউপিআই, ডেবিট বা ক্রেডিট কার্ডের পেমেন্ট মেথড বেছে নিয়ে বিল মেটান।

যে সব বিল বেশি ব্যবহার করা হয়, সেগুলির তালিকা শুরুতেই দেখানো হবে। অন্যান্য বিল দেখতে চাইলে "সি অল" অপশনে ট্যাপ করতে হবে। বিল পেমেন্টের সুবিধা যুক্ত করার মাধ্যমে মেসেজিংয়ের গন্ডি আরও খানিকটা পেরিয়ে গেল হোয়াটসঅ্যাপ।

প্রসঙ্গত, আগস্টে WhatsApp-এর সিকিউরিটি আরও আপগ্রেড করা হয়েছে। এখন টু-স্টেপ ভেরিফিকেশন সিস্টেমে শুধু পিনের বদলে অক্ষর ও সংখ্যার সমন্বয়ে আরও শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা যাবে। অপরিচিত নম্বর থেকে আসা কলের ক্ষেত্রে কলারের সম্পর্কে আরও বেশি তথ্য দেখাবে অ্যাপটি। এছাড়াও নয়া আপডেটে একাধিক Passkey ব্যবহার করার সুবিধা চালু হয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  2. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  3. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  4. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  5. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  6. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  7. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  8. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  9. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  10. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »