WhatsApp ব্যবহারকারী নতুন ফিচারে অ্যাপ না খুলেই হোম স্ক্রিনে থাকা উইজেটের মাধ্যমে ভয়েস নোট রেকর্ড করে পাঠাতে পারবে।
Photo Credit: Unsplash/Mariia Shalabaieva
WhatsApp is testing a new home screen widget for voice messages
Android স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। WhatsApp একটি নতুন ফিচার আনতে চলেছে, যা ভয়েস মেসেজ পাঠানোর পদ্ধতিকে আরও দ্রুত এবং সহজ করে তুলবে। মেটার মালিকানাধীন জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি একটি হোম স্ক্রিন উইজেটের উপর কাজ করছে। ব্যবহারকারী অ্যাপ না খুলেই সরাসরি উইজেটের মাধ্যমে ভয়েস মেসেজ রেকর্ড করতে পারবে। ওই নতুন উইজেট স্মার্টফোনের হোম স্ক্রিনেই থাকবে ও কন্ঠস্বর রেকর্ড করার জন্য শর্টকার্ট হিসেবে কাজ করবে। বর্তমানে ভয়েস নোট পাঠানোর জন্য WhatsApp খুলে নির্দিষ্ট চ্যাটে যেতে হয়। নতুন উইজেট চালু হলে ভয়েস বার্তা দ্রুততার সঙ্গে পাঠানো যাবে।
হোয়াটসঅ্যাপের অপ্রকাশিত ফিচার ট্র্যাক করার জন্য পরিচিত WABetainfo নতুন হোম স্ক্রিন উইজেট সম্পর্কে জানিয়েছে। তাদের দাবি, বৈশিষ্ট্যটি Android ফোনের জন্য WhatsApp Beta 2.26.24.2 সংস্করণে খুঁজে পাওয়া গিয়েছে। আপনি উইজেটে ট্যাপ করে সঙ্গে সঙ্গে রেকর্ডিং শুরু করতে পারবেন।
রেকর্ডিং শেষ হলে কোন হোয়াটসঅ্যাপে কনট্যাক্টে ভয়েস মেসেজ পাঠাতে চান, তা উইজেট থেকেই নির্বাচন করা যাবে। রিপোর্ট অনুসারে, উইজেটের মাধ্যমে শুধু একজন ব্যক্তিকে নয়, একাধিক ব্যক্তির কাছে একই ভয়েস নোট পাঠানোর সুবিধার মিলবে। অর্থাৎ, হোম স্ক্রিন থেকেই ভয়েজ মেসেজ তৈরি ও শেয়ার করা সম্ভব হবে।
শুনলে অবাক হবেন, WhatsApp শুধুমাত্র একটি শর্টকার্টের উপর কাজ করছে না। আরও একটি উইজেট স্টেটাস আপডেটকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। প্রতিবেদন বলছে, উইজেটটি অ্যাপ না খুলে নতুন স্টেটাস পোস্ট করতে দেবে। তবে ভয়েস মেসেজ ও স্টেটাস আপডেটের জন্য উইজেট এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
হোয়াটসঅ্যাপ নতুন ফিচার্স প্রথমে বিটা টেস্টারদের জন্য প্রকাশ করবে। তারপর সম্ভাব্য সমস্যার সমাধান করে ধাপে ধাপে সাধারণ ব্যবহারকারীদের জন্য রোলআউট হবে।প্ল্যাটফর্মটির ওয়েব ভার্সন উন্নত করারও কাজ চালাচ্ছে মেটা। হোয়াটসঅ্যাপ ওয়েবে অবশেষে গ্রুপ ভয়েস কল এবং ভিডিও চ্যাট অপশন আসছে।
হোয়াটসঅ্যাপের ডেক্সটপ অ্যাপ ল্যাপটপ বা পিসিতে ইনস্টল না করেই সরাসরি ওয়েব ব্রাউজার থেকে গ্রুপ কলে যোগদান করা যাবে। ফিচারটি চালু হলে একসঙ্গে 32 জন ব্যবহারকারী একটি গ্রুপ কলে অংশ নিতে পারবেন। এতে স্ক্রিন শেয়ারিং এবং কল লিঙ্কের মতো আধুনিক ভিডিও কনফারেন্সিং ফিচার পাওয়া যাবে।
এছাড়াও, হোয়াটসঅ্যাপ "স্ক্যাম এলার্ট" ফিচারের উপর কাজ করছে। এটি অপরিচিত নম্বর থেকে আসা মেসেজে সন্দেহজনক কিছু আঁচ পেলেই সতর্ক করবে। নতুন স্ক্যাম ডিটেকশন ফিচার এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে অপরিচিত নম্বর থেকে আসা বার্তা প্রতারণামূলক বলে মনে হলে আগাম সতর্ক করা যায়। ফিচারটি সক্রিয় থাকলে হোয়াটসঅ্যাপ অচেনা প্রেরকের পাঠানো মেসেজ বিশ্লেষণ করবে এবং কিছু সন্দেহজনক শনাক্ত করলে সরাসরি চ্যাটবক্সের মধ্যে সতর্কবার্তা দেখাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale