আবার নতুন ফিচার নিয়ে এল WhatsApp

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 মার্চ 2019 12:40 IST
হাইলাইট
  • নতুন ফিচারে মেসেজিং অ্যাপ এর সাথে নিজস্ব ব্রাউজার থাকছে
  • বিটা আপডেটে এই ফিচার পৌঁছেছে
  • ম্যালওয়্যারের হাত থেকে বাঁচতে কাজে লাগবে এই ব্রাউজার

এতদিন WhatsApp চ্যাটে কোনও লিঙ্কে ট্যাপ করলে ফোনের ডিফল্ট ব্রাউজারে তা ওপেন হত। সেই দিন শেষ হতে চলেছে। WhatsApp বিটা আপডেটে নতুন ফিচারে মেসেজিং অ্যাপ এর সাথে নিজস্ব ব্রাউজার থাকছে। মেসেজে আসা যে কোনও লিঙ্ক এবার থেকে এই ব্রাউজার ব্যবহার করেই ওপেন করা যাবে।

WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে WhatsApp বিটা ভার্সান 2.19.74 এ যে কোন চ্যাটের লিঙ্কে ক্লিক করলে WhatsApp এর মধ্যে যোগ হওয়া ব্রাউজারে লিঙ্ক ওপেন হবে।

Advertisement

এই রিপোর্টে জানানো হয়েছে, “এই ব্রাউজার ব্যবহার করার সময় গ্রাহকের সার্চ হিস্ট্রি WhatsApp বা Facebook সেভ করবে না। অ্যাড্রয়েড অ্যাপ্লিকেশান প্রোগ্রাম ইন্টারফেস (API) ব্যবহারের জন্য সিউরক্ষিত থাকবে গ্রাহকের ব্রাউজিং।”

ছবি: WaBetaInfo

এই ব্রাউজারে স্ক্রিনশট নেওয়ার অপশান বন্ধ করে রেখেছে WhatsApp। এই সিদ্ধানেত কারন জানা যায়নি। ভবিষ্যতে এই ফিচারে বদল আসবে কি না তাও জানা যায়নি।

Advertisement

এখনও পরীক্ষামুলক স্তরে রয়েছে WhatsApp –এর ব্রাউজার। তাই স্টেবেল ভার্সানে এই ফিচার পৌঁছাতে বেশ কিছুটা সময় লেগে যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.