Jio Phone -এ পৌঁছালো WhatsApp: ডাউনলোড করবেন কীভাবে?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 সেপ্টেম্বর 2018 12:28 IST
হাইলাইট
  • Jio Phone এ পৌঁছালো জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp
  • গত 15 অগাস্ট Jio Phoneএ WhatsApp আসার কথা ছিল
  • প্রায় এক মাস পরে অবশেষে কোম্পানির ফিচার ফোনে হাজির হল WhatsApp

অবশেষে Jio Phone এ পৌঁছালো জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp

অনেকদিন ধরেই চলছিল কানাঘুষো। অবশেষে Jio Phone ও Jio Phone 2 তে পৌঁছালো জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp। গত 15 অগাস্ট  Jio Phone এ WhatsApp আসার কথা থাকলেও কোন অজ্ঞাত কারনে তা পিছিয়ে গিয়েছিল। প্রায় এক মাস পরে অবশেষে কোম্পানির ফিচার ফোনে হাজির হল WhatsApp। সোমবার কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে 20 সেপ্টেম্বরের মধ্যে সব  Jio Phone এ WhatsApp পৌঁছে যাবে।  Jio Phone ও  Jio Phone 2 এর জন্য বিশেষভাবে এই WhatsApp তৈরী করা হয়েছে। ফোনের ভিতরে JioStore থেকে Jio Phone ও Jio Phone 2 তে WhatsApp ডাউনলোড করা যাবে। কোম্পানির বার্ষিক সাধারন সভায় এই দুই ফোনে WhatsApp ও YouTube লঞ্চের ঘোষণা করা হয়েছিল।

Android ও iOS এর মতোই Jio Phone ও Jio Phone 2  তে চলা WhatsApp-এও এন্ড-টু-এন্ড এনক্রিপশান থাকবে। এর ফলেই সুরক্ষিত থাকবে আপনার চ্যাট। এছাড়াও Jio Phone এ WhatsApp থেকে ভয়েস মেসেজ রেকর্ড করে পাঠানো যাবে। এছাড়াও থাকবে গ্রুপ কনভার্সেশান ফিচার। তবে Jio Phone থেকে WhatsApp এ ভয়েস বা ভিডিও কল করা যাবে না। এছাড়াও সম্প্রতি Android ও iOS এ মেসেজিং অ্যাপ এ যোগ হয়েছে নতুন পেমেন্ট অপশান। এই পেমেন্ট অপশানও Jio Phone থেকে কাজ করবে না।

নিজের Jio Phone বা Jio Phone 2 তে WhatsApp ইনস্টল করার জন্য JioStore এ যান। সেখানে WhatsApp সার্চ করুন। এরপরে ‘Install’ এ ক্লিক করলেই Jio Phone বা Jio Phone 2 তে WhatsApp ইনস্টল হয়ে যাবে। তবে Jio Phone এ WhatsApp চলার জন্য ফোনে লেটেস্ট সফটওয়্যার থাকা বাধ্যতামূলক।

ইতিমধ্যেই ভারতে 20 কোটির বেশি গ্রাহক প্রতিদিন WhatsApp ব্যবহার করেন। এতদিন শুধুমাত্র স্মার্টফোনেই WhatsApp  ব্যবহার করা যেত। এবার দেশের সবথেকে জনপ্রিয় দুই ফিচার ফোনে WhatsApp এর আগমন নিঃসন্দেহে এই দেশে মেসেজিং প্ল্যাটফর্মকে আরও জনপ্রিয় করে তুলবে।

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Low upfront cost
  • 4G and VoLTE support
  • Jio Apps with free subscription
  • Excellent battery life
  • OTA update capability
  • Bad
  • Low quality screen
  • Plenty of fine print
 
KEY SPECS
Display 2.40-inch
Processor Spreadtrum SC9820A
Front Camera 0.3-megapixel
Rear Camera 2-megapixel
RAM 512MB
Storage 4GB
Battery Capacity 2000mAh
OS KAI OS
Resolution 240x320 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp, Jio Phone, Reliance Jio
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi 17T: চার বছর পর দেশে ফিরছে Xiaomi T সিরিজের ফোন, দুর্ধর্ষ ক্যামেরা, শক্তিশালী প্রসেসর থাকবে
  2. Samsung Galaxy M47 ও Galaxy F70 Pro শীঘ্রই ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  3. Mobile Data Saving Tips: ইন্টারনেট বেশি ব্যবহার না করেই ডেটা দ্রুত শেষ? ফোনের এই সেটিংস এক্ষুণি পাল্টান
  4. Xiaomi 17T সিরিজের লঞ্চ ডেট ঘোষণা হল, ধামাকাদার ফিচার্স নিয়ে আসছে দুই নতুন ফোন
  5. Oppo Reno 16 সিরিজ 25 মে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে
  6. Motorola Edge 70 Pro+ স্মার্টফোনের প্রথম টিজার প্রকাশ্যে, ক্যামেরা ও ফিচার্সে বড় চমক
  7. Vivo S60 শক্তিশালী 7,200mAh ব্যাটারি ও 90W চার্জিং সহ আসছে, লঞ্চের আগেই ফিচার্স জানাল ভিভো
  8. Xiaomi 17 Max স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা হল, থাকছে 200MP ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি
  9. Oppo Find X9 Ultra এর দাম ফাঁস হল, ভারতের সবচেয়ে দামি ফ্ল্যাগশিপ ফোন
  10. Samsung-এর 50MP ট্রিপল ক্যামেরা ও 120Hz AMOLED স্ক্রিনের ফোন 12,000 টাকা সস্তা হয়ে গেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.