WhatsApp: হ্যাপি নিউ ইয়ার মেসেজ পেলে সাবধান, ক্লিক করলে হ্যাক হতে পারে ফোন, সতর্ক করল পুলিশ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 1 জানুয়ারী 2026 15:15 IST
হাইলাইট
  • কাস্টম নিউ ইয়ার কার্ড বানানোর লোভ দেখিয়ে ক্ষতিকর APK ছড়ানো হচ্ছে
  • ফোনের নিয়ন্ত্রণ সরাসরি প্রতারকদের হাতে চলে যেতে পারে
  • প্রতারণা থেকে বাঁচতে কয়েকটি বিষয় মেনে চলা পরামর্শ দিয়েছে পুলিশ

Users are being targeted by scammers through SMS and WhatsApp

Photo Credit: Unsplash/Christian Wiediger

2026 সালের আগমনে উৎসবের মেজাজে গোটা পৃথিবী। বিশ্বজুড়ে চলছে নববর্ষ উদযাপনের প্রস্তুতি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং মেজেসিং অ্যাপ 'নতুন বছর ভাল কাটুক' ধরনের মেসেজ, ছবি, এবং ভিডিওতে ভর্তি হয়ে যাচ্ছে। WhatsApp ও SMS মারফত চেনা-অচেনা নম্বর থেকে হ্যাপি নিউ ইয়ার মেসেজ পাচ্ছি আমরা। উৎসবের এই আমেজকে কাজে লাগিয়ে ফের তৎপরতা দেখাচ্ছে সাইবার অপরাধীরা। স্মার্টফোন ব্যবহারকারীদের টার্গেট করে প্রতারণার জাল ফেলা শুরু করেছে তারা। সেই ফাঁদে পড়লে নিস্তার নেই। মোবাইল ফোন হ্যাক করে আপনাকে পথে বসাতে পারে তারা। পুলিশের সাইবার ক্রাইম বিভাগ এই বিষয়ে নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করেছে।।

New Year 2026 Scam: এই স্ক্যাম কীভাবে হচ্ছে

মোবাইল ফোন আসার আগে গ্রিটিং কার্ডের মাধ্যমে প্রিয়জন বা বন্ধুবান্ধবদের নববর্ষের শুভেচ্ছা জানানোর চল ছিল। ডিজিটাল যুগে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে ফরম্যালিটি সারছি আমরা। অনেকের অভ্যাস আছে তারা যে কোনও উপলক্ষে নিজের ছবি এবং নাম দিয়ে শুভেচ্ছা জানান। নতুন স্ক্যামের টার্গেট তারাই।

স্মার্টফোন ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপে মেসেজ বা SMS পাঠিয়ে নিজের নাম ও ছবি দিয়ে কাস্টম গ্রিটিং কার্ড বানানোর প্রলোভন দেখানো হচ্ছে। এর জন্য একটি লিঙ্কে ক্লিক করতে বলা হচ্ছে। কিন্তু এই লিঙ্কের আড়ালেই লুকিয়ে প্রতারণা। সেই লিঙ্কে ট্যাপ করা মাত্রই কার্ড বানিয়ে দেওয়ার আছিলায় একটি ওয়েবপেজ খুলে যাচ্ছে। তারপর সেখান থেকে APK ফাইল ডাউনলোড করতে বলা হচ্ছে।

দেখতে নিরীহ ও সাধারণ মনে হলেও, APK ইনস্টল করলে ফোনে ম্যালওয়ার ঢোকার দরজা পুরো খুলে যায়। এর ফলে ফোনের নিয়ন্ত্রণ সরাসরি প্রতারকদের হাতে চলে যায়। আপনার ব্যাঙ্কিং ডিটেলস, পাসওয়ার্ড, ব্যক্তিগত ছবির মতো তথ্য হাতিয়ে নিতে পারে তারা। 

হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইমস ইউনিটের নির্দেশিকাকা দিয়ে জানিয়েছে, নিউ ইয়ার স্ক্যামেরা মাধ্যমে অপরাধীরা ব্যক্তিগত তথ্য ও ব্যাঙ্কিং ডেটা চুরি করার চেষ্টা করছে। ম্যালওয়্যার একবার ইনস্টল হয়ে গেলে ডিভাইসের সম্পূর্ণ কন্ট্রোল প্রতারকদের কব্জায় চলে যাবে। প্রতারণা থেকে বাঁচতে নাগরিকদের কয়েকটি বিষয় মেনে চলার পরামর্শ দিয়েছে পুলিশ।

New Year 2026 Scam: কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন

1. অচেনা নম্বর বা সন্দেহজনক মেসেজে পাঠানো কোনও লিঙ্কে ক্লিক করবেন না।
2. WhatsApp বা SMS-এর মাধ্যমে আসা APK ফাইল ডাউনলোড বা ইনস্টল করা থেকে বিরত থাকুন।
3. শুধুমাত্র অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে অ্যাপ ডাউনলোড করুন, যেমন Google Play Store।
4. কোনও অ্যাপ অপ্রয়োজনীয় পারমিশন চাইলে সতর্ক হোন ও ফোন থেকে মুছে ফেলুন।

যদি কেউ মনে করেন যে তারা এই ধরনের স্ক্যামের শিকার হয়েছেন, তাহলে অবিলম্বে রিপোর্ট করার পরামর্শ দিয়েছে পুলিশ। জাতীয় সাইবার অপরাধ হেল্পলাইন 1930 নম্বরে যোগাযোগ করা যেতে পারে, অথবা cybercrime.gov.in পোর্টালে অভিযোগ দায়ের করতে পারেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Cybercrime, WhatsApp, WhatsApp Scam, Cybersecurity
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Pixel 11 লঞ্চ হওয়ার আগে 12,200 টাকা দাম কমল Google Pixel 10 স্মার্টফোনের
  2. একলাফে 8,000 টাকা বাড়ল Samsung Galaxy M47 5G-এর দাম, মাথায় হাত ক্রেতাদের
  3. Redmi Turbo 6 সিরিজ 10,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে
  4. 2000 টাকা ছাড়ে 32MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি-সহ Moto G77 Power ফোনের সেল শুরু
  5. OnePlus-এর ফের ধাক্কা, জুনের পর দাম বাড়ল জুলাইতেও, কত টাকা বেশি লাগবে দেখুন
  6. Acer ডুয়াল স্ক্রিনের চমকপ্রদ Android স্মার্টফোন লঞ্চ করল, রয়েছে 64MP AI ক্যামেরা
  7. Vivo Y05e চুপিসারে কম দামে লঞ্চ হল, আমজনতার জন্য বাজেট ফোন, ফিচার্স দেখে নিন
  8. Instagram-এর নতুন AI ফিচার নিয়ে ক্ষোভ বিশ্বজুড়ে, বিতর্কের মুখে শেষমেষ পিছু হঠল Meta
  9. Netflix দেখা যাচ্ছে সম্পূর্ণ ফ্রি-তে! আপনি এই অফার পাবেন কি? এক ক্লিকে জেনে নিন
  10. Motorola-এর সবচেয়ে শক্তিশালী Edge ফোন জুলাই 15 ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে আইফোনের মতো ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.