SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 22 অক্টোবর 2026 21:43 IST
হাইলাইট
  • জানুয়ারি 1, 2027 থেকে সিম বাইন্ডিং নিয়ম বাধ্যতামূলক হচ্ছে
  • WhatsApp বা Telegram অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সিম ডিভাইসে না থাকলে সমস্যা
  • এতে ডিজিটাল জালিয়াতি ও তথ্য চুরি আটকানোর দাবি করছে টেলিকম দফতর

SIM binding rules are expected to enforce from January 1, 2027

Photo Credit: Unsplash/Julian

জানুয়ারি 1, 2027 থেকেই চালু হতে যাচ্ছে সিম বাইন্ডিং প্রযুক্তি। কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তর বা ডট (DoT) WhatsApp ও Telegram-সহ একাধিক মেসেজিং অ্যাপে আগামী ডিসেম্বর 31-এর মধ্যে ব্যবহারকারীর সিমের সঙ্গে ডিভাইসে সংযুক্ত থাকার নির্দেশ জারি করেছে। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের সময় ব্যবহৃত সিম কার্ড ডিভাইসে রাখতেই হবে। সিম খুলে ফেললেই অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে পড়বে। অ্যাপ একটি ফোনে যে সিমের নম্বর দিয়ে এক বার ডাউনলোড ও অ্যাকাউন্ট খোলা হবে, সেটিতেই শুধু চলবে। ওই ফোনে অন্য সিম ঢোকালে মেসেজিং অ্যাপগুলি কাজ করবে না। ইচ্ছাখুশি সিম পাল্টে সাইবার জালিয়াতি রুখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানুয়ারি 1, 2027 থেকে সিম বাইন্ডিং বাধ্যতামূলক

নতুন নিয়মে মেসেজিং অ্যাপগুলোকে নিশ্চিত করতে হবে, গ্রাহকদের অ্যাকাউন্টের সঙ্গে নথিভুক্ত সিম চালু আছে এবং সেই কার্ড সংশ্লিষ্ট ডিভাইসে ইনস্টল করা রয়েছে। ফলে ফোনে রেজিস্টার্ড সিম কার্ড না রেখে আগের মতো আর ওয়াই-ফাইয়ের মাধ্যমে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। ফোনের মাধ্যমে অ্যাপের সঙ্গে সিমকে বেঁধে রাখার নিয়ম চালু হচ্ছে।

Advertisement

সরকারি নির্দেশিকা অনুসারে, নতুন নিয়মের আওতায় হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, আরাত্তাই, শেয়ারচ্যাট, জোশ, জিওচ্যাট, ও সিগনালের মতো অ্যাপ রয়েছে। বর্তমানে ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা 50 কোটির বেশি। অসংখ্য মানুষ নির্দিষ্ট সিম ছাড়া ওয়াইফাই দিয়ে মেসেজিং অ্যাপ একাধিক স্মার্টফোন অথবা ট্যাবলেটে ব্যবহার করে। সিম বাইন্ডিং নিয়মে তারা বিপাকে পড়তে পারেন।

সিম কার্ড ছাড়া কোনও ডিভাইস থেকে মেসেজ পাঠানো আর সম্ভব হবে না। বিশেষ করে Wi-Fi ট্যাবলেটের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কার্যত বন্ধ হয়ে যাবে। চূড়ান্ত নির্দেশিকায় একটি নিয়ম সংশোধন করেছে ডট। আগে প্রতি ছয় ঘন্টা অন্তর মেসেজিং অ্যাপের ওয়েব ভার্সন থেকে ইউজারদের স্বয়ংক্রিয়ভাবে লগআউটের প্রস্তাব দেওয়া হয়েছিল।

সংশোধিত নির্দেশিকায় সেই নিয়মের পরিবর্তে ঝুঁকির ভিত্তিতে লগআউটের ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ এখন প্রতি ছয় ঘন্টায় অটোমেটিক লগআউট হবে না। টেলিকম দফতরের দাবি, এতে ডিজিটাল জালিয়াতি ও তথ্য চুরি আটকানো যাবে। কারণ প্রতারকরা এখন মোবাইল নম্বর এবং মেসেজিং অ্যাকাউন্টের অপব্যবহার করে পরিচয় নকল করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে।

Advertisement

অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার্ড সিম কার্ডের সংযোগ নিশ্চিত করলে ওই ধরনের অপব্যবহার আরও কঠিন হয়ে উঠবে। সিম বাইন্ডিং নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সংস্থাগুলোর বিরুদ্ধে 2023 সালের টেলিকমিউনিকেশন আইন ও টেলিকম সাইবার সিকিউরিটি রুলস 2024-এর বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

মনে রাখবেন, 2027 সালের পয়লা জানুয়ারিকে সিম বাইন্ডিং নিয়ম চালু করার সম্ভাব্য তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই দিন থেকে রেজিস্টার্ড সিম নেই এমন সমস্ত ডিভাইসে যে WhatsApp বা Telegram অকেজো হয়ে পড়বে, তা নির্দেশিকায় বলা হয়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: SIM Binding, DoT, WhatsApp, Telegram
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে বড় ছাঁটাইয়ের পথে Qualcomm, চাকরি হারালেও মোটা টাকা ক্ষতিপূরণ
  2. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
  3. Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
  4. 1Gbps স্পিডে মিলবে 5G, নেটওয়ার্ক উন্নত করতে হাজির Jio Pico Small Cell
  5. Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
  6. মাত্র 10,239 টাকায় 5G ফোন, সেল শেষ হওয়ার পরেও অ্যামাজনে বাম্পার অফার
  7. স্মার্টফোন নয়, এবার AI গ্যাজেট আনছে Nothing, প্রকাশ্যে এল প্রথম ছবি
  8. AI হাতের বাইরে চলে গেলেই বন্ধ করে দেবে OpenAI, চালু হল কন্ট্রোল রুম
  9. মাত্র 99 টাকায় চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশন, বড় অফার দিচ্ছে OpenAI
  10. Vivo আনছে 12,000mAh ব্যাটারি ফোন, একবার চার্জ দিলে চলবে দিনের পর দিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.