Telegram

Telegram - ख़बरें

  • ভারতে আচমকা নিষিদ্ধ Telegram অ্যাপ, সরকারের সিদ্ধান্তের নেপথ্যে বড় কারণ
    Telegram অ্যাপ দেশজুড়ে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। জুন 21 নিট ইউজি 2026 (NEET UG) পুনঃপরীক্ষা উপলক্ষে জুন 22 পর্যন্ত ভারতে মেসেজিং অ্যাপটির পরিষেবা বন্ধ থাকবে। নিট পরীক্ষা বাতিল হওয়ার মূল কারণ ছিল টেলিগ্রামে প্রশ্নফাঁসের ঘটনা। পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য এবার নিরাপত্তায় আর কোনও ফাঁক রাখতে চাইছে না কেন্দ্র। প্রশ্ন ফাঁস ও পরীক্ষা সংক্রান্ত কারসাজি রুখতে গোটা দেশে টেলিগ্রাম সাময়িকভাবে নিষিদ্ধ হচ্ছে।
  • Telegram: ফোন খুলতে হবে না, হাতের কব্জি থেকে হবে চ্যাট, টেলিগ্রামের নতুন চমক
    Telegram CEO পাভেল দুরভ অ্যাপল ওয়াচের জন্য নেটিভ বা পূর্ণাঙ্গ অ্যাপ নিয়ে আসার কথা জানিয়েছেন।ফলে Apple Watch ব্যবহারকারীরা স্মার্টফোন না খুলে সরাসরি ঘড়ির মাধ্যমে টেলিগ্রামে চ্যাট করার সুবিধা মিলবে। বার্তা আদান-প্রদান করা ও ভয়েস মেসেজ পাঠানোর সুবিধা পাবেন। এমনকি, টেলিগ্রামে স্টিকার দেখা, GIF ও ভিডিও প্লে করা, এবং নিজের অবস্থান শেয়ার করতে পারবেন। বর্তমানে স্মার্টফোনে টেলিগ্রাম অ্যাপে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়, অ্যাপল ওয়াচও ঠিক একই ফিচার্স অফার করবে।
  • WhatsApp: ভারতের বন্ধু দেশে নিষিদ্ধ হল হোয়াটসঅ্যাপ, ব্যান হচ্ছে টেলিগ্রামও
    হোয়াটসঅ্যাপ X-এর একটি পোস্টে লিখেছে, "আজ রাশিয়ার সরকার আমাদেরকে সম্পূর্ণভাবে ব্লক করার চেষ্টা করছে, যাতে মানুষকে রাষ্ট্র-নিয়ন্ত্রিত নজরদারি অ্যাপের দিকে ঠেলে দেওয়া যায়। 10 কোটির বেশি মানুষকে ব্যক্তিগত এবং সুরক্ষিত যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করার পদক্ষেপ রুখে ব্যবহারকারীদের সংযুক্ত রাখতে যা সম্ভব সবই করে যাব।"
  • Telegram আনল প্রচুর নতুন ফিচার্স, এবার হোয়াটসঅ্যাপ খুলে দেখতেই ইচ্ছা হবে না!
    Telegram ব্যবহারকারীরা এখন যে কোনও চ্যানেলে সরাসরি বার্তা পাঠাতে পারবেন। আবার চ্যানেলের মালিক এবং অ্যাডমিনদের সাথে প্রাইভেট চ্যাটে মেসেজ করতে পারবেন। এই সুবিধাগুলি একটি নতুন ইন্টারফেস থেকে ব্যবহার করা যাবে৷ ভয়েস মেসেজ পাঠানোর আগে সেটি নিজের সুবিধামতো ট্রিম করা যাবে।
  • হ্যাকাররা টেলিগ্রামের মাধ্যমে Star Health-এর কিছু তথ্য ফাঁস করে দিয়েছে
    ভারতের নামকরা বীমা কোম্পানি Star Health-এ ঘটেছে এক ভয়ানক ঘটনা। কোম্পানীর উপর হয়েছে সাইবার আক্রমণ। দুর্বৃত্তরা কোম্পানীর কিছু তথ্য জেনে ফেলেছে। কিছু তথ্য টেলিগ্রামের মাধ্যমে ফাঁস করাও হয়েছে। এই চুরি করা তথ্যের মধ্যে ছিল ব্যক্তির নাম,ঠিকানা ইত্যাদি। এই বিষয়ে Star Health বর্তমানে নির্দিষ্ট আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন
  • কাজে দিল অভিযোগ, Telegram অ্যাপ আপডেট করল Apple
    একদিন আগেই টেলিগ্রাম অ্যাপেল এর বিরুদ্ধে তাদের অ্যাপ না আপডেট করার অভিযোগ এনেছিল। আর সেই অভিযোগের 24 ঘন্টা কাটার আগেই টেলিগ্রাম অ্যাপ আপডেট করে দিল অ্যাপেল।
  • Apple এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনল এই মেসেজিং সার্ভিস
    সম্প্রতি রাশিয়া নিষিদ্ধ করেছে এই মেসেজিং অ্যাপ। আর তার পর থেকেই সারা বিশ্বব্যাপী টেলিগ্রামের আপডেট আটকে দিয়েছে অ্যাপেল।
  • কেন মার্কিন সংস্থার সাহায্য চাইল রাশিয়া?
    রাশিয়ায় টেলিগ্রাম অ্যাপ এ আর কোন  নোটিফিকেশান পুশ করবে না অ্যাপেল। এর ফলে নতুন মেসেজ এলে গ্রাহকরা তা নোটিফিকেশানে দেখতে পাবেন না।

Telegram - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »