Telegram অ্যাপ জুন 22 পর্যন্ত দেশজুড়ে সাময়িকভাবে বন্ধ থাকবে।
Photo Credit: Unsplash / Rubaitul Azad
Telegram will be banned in India Till June 22
Telegram অ্যাপ দেশজুড়ে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। জুন 21 নিট ইউজি 2026 (NEET UG) পুনঃপরীক্ষা হওয়ার কারণে জুন 22 পর্যন্ত ভারতে মেসেজিং অ্যাপটির পরিষেবা বন্ধ থাকবে। নিট পরীক্ষা বাতিল হওয়ার মূল কারণ ছিল টেলিগ্রামে প্রশ্নফাঁসের ঘটনা। পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য এবার নিরাপত্তায় আর কোনও ফাঁক রাখতে চাইছে না কেন্দ্র। প্রশ্ন ফাঁস ও পরীক্ষা সংক্রান্ত কারসাজি রুখতে গোটা দেশে টেলিগ্রাম সাময়িকভাবে নিষিদ্ধ হচ্ছে। বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা বজায় রাখতে NEET UG রি-টেস্টের প্রশ্নপত্র এবং উত্তরপত্র বায়ুসেনার তত্ত্বাবধানে কড়া নিরাপত্তার ঘেরাটোপে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।
কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক ইনফরমেশন টেকনোলজি আইন 2000-এর ধারা 69A অনুযায়ী জুন 22 পর্যন্ত টেলিগ্রাম ব্যান করেছে। বিবৃতিতে বলা হয়েছে, দেশজুড়ে নিটে (ইউজি) পুনঃপরীক্ষার জন্য টেলিগ্রাম অ্যাপের পরিষেবা নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হচ্ছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ (NTA)।
এছাড়াও, ভারত সরকার জুন 30 পর্যন্ত রাশিয়ান মেসেজিং প্ল্যাটফর্মটিকে মেসেজ এডিট করার সুবিধা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।অর্থাৎ, ব্যবহারকারীরা আগে পাঠানো বা পোস্ট করা বার্তা এডিট করতে পারবে না। পরীক্ষা নিয়ামক সংস্থা জানিয়েছে, অতীতে ফিচারটির অপব্যবহার করে প্রশ্নপত্র ফাঁসের ভুয়ো ঘটনার দাবি ছড়ানো হচ্ছিল।
বর্তমানে এডিট করলেও বার্তার মূল সময় বা টাইমস্ট্যাম্প অপরিবর্তিত থাকে। নতুন মিডিয়া ফাইল যুক্ত করলেও এডিটের নির্দিষ্ট সময় দেখা যায় না। কিন্তু নতুন নির্দেশের পর বার্তা পরিবর্তন করে বিভ্রান্তি সৃষ্টি বা প্রমাণ লুকানো কঠিন হবে।
এনডিটিভি-এর প্রতিবেদন অনুসারে, মেসেজ এডিটিং ফিচারের মাধ্যমে বেশ কিছু অসাধু ব্যক্তি বা টেলিগ্রাম চ্যানেল ভুয়ো প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ তৈরি করেছিল। এনটিএ-র ব্যাখ্যা, পরীক্ষার আগে গ্রুপে একটি পোস্ট করা হত। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর সেই পুরনো পোস্ট এডিট করে আসল প্রশ্নপত্র বা তার কপি সংযুক্ত করা হতো।
টেলিগ্রামে পোস্টের মূল টাইমস্ট্যাম্প একই থাকার ফলে মনে হতো যে, পরীক্ষার আগেই প্রশ্নপত্র সংশ্লিষ্ট চ্যানেলে ফাঁস হয়েছে। এই কারণেই মাসের শেষ তারিখ পর্যন্ত টেলিগ্রামে মেসেজ এডিট করার বৈশিষ্ট্য বন্ধ করা থাকবে।
সরকারের এমন পদক্ষেপে সাধারণ ব্যবহারকারীরা অসুবিধার সম্মুখীন হতে পারেন। তাই NTA বলেছে, টেলিগ্রাম ব্যানের নির্দেশ শুধু নিট ইউজি পরীক্ষার সময়কাল ঘিরে থাকবে এবং জুন 22 নিষেধাজ্ঞা উঠে যাবে। মেসেজ এডিটিং ফিচারে সাময়িক স্থগিতাদেশ নতুন মেসেজ সেন্ড বা রিসিভের উপর কোনও প্রভাব ফেলবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Galaxy S27 Ultra Camera Processing May Change From Galaxy S26 Ultra; Might Drop Dedicated 3X Telephoto Lens
Noise Homestage Soundbar Series Launched in India With Dolby Atmos, Up to 700W Output: Price, Features