কাজে দিল অভিযোগ, Telegram অ্যাপ আপডেট করল Apple

টেলিগ্রাম অ্যাপেল এর বিরুদ্ধে তাদের অ্যাপ না আপডেট করার অভিযোগ এনেছিল। আর সেই অভিযোগের 24 ঘন্টা কাটার আগেই টেলিগ্রাম অ্যাপ আপডেট করে দিল অ্যাপেল।

কাজে দিল অভিযোগ, Telegram অ্যাপ আপডেট করল Apple
বিজ্ঞাপন

একদিন আগেই টেলিগ্রাম অ্যাপেল এর বিরুদ্ধে তাদের অ্যাপ না আপডেট করার অভিযোগ এনেছিল। আর সেই অভিযোগের 24 ঘন্টা কাটার আগেই টেলিগ্রাম অ্যাপ আপডেট করে দিল অ্যাপেল। গতকাল টেলিগ্রাম মেসেজিং সার্ভিসের সিইও অভিযোগ তুলেছিলেন বিশ্বব্যাপী টেলিগ্রাম অ্যাপ এর আপডেট বন্ধ করে দিয়েছে অ্যাপেল।

এই আপডেটের পরে টেলিগ্রামের সিইও পাভেল দুরভ টুইটারে অ্যাপেল সিইও টিম কুককে ধন্যবাদ জানান। গতকালই দুরভ অভিযোগ করেছিলেন এপ্রিল মাসের পর থেকে অ্যাপ স্টোরে টেলিগ্রাম অ্যাপ আপডেট হতে দিচ্ছে না অ্যাপেল। প্রসঙ্গত সম্প্রতি রাশিয়াতে ব্যান হয়েছে সোশাল মেসেজিং অ্যাপ টেলিগ্রাম।  এই অ্যাপ ডিক্রিপ্ট করে গ্রাহকদের মেসেজ পড়তে না পেরেই এই অ্যাপ কে নিষিদ্ধ ঘোষনা করেছে রাশিয়ার সিকিউরিটি এজেন্সি। এর সাথেই তারা রাশিয়ায় অ্যাপেল কে টেলিগ্রামে নোটিফিকেশান না পাঠানোর নির্দেশ দিয়েছিল। এছাড়াও রাশিয়ায় অ্যাপ স্টোর থেকে এই অ্যাপ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল সেই দেশের সরকার।

যদিও এই কারনে গোটা বিশ্বে থমকে গিয়েছিল টেলিগ্রাম অ্যাপ এর আপডেট। যার ফলে নতুন ইউরোপিয়ান সিকিউরিটির মতো নিজেদের অ্যাপ আপডেট করতে পারেনি রাশিয়ার এই মেসেজিং সার্ভিস।

যদিও এই বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকার করেছে অ্যাপেল। প্রসঙ্গত অ্যাপ স্টোরে প্রতিটি অ্যাপ ও আপডেট অ্যাপেল অ্যাপ্রুভ করলে তবেই তা গ্রাহকরা দেখতে পান। নিজেদের প্রতিটি অ্যাপ আলাদা করে ব্বহারের অনুমতি দেয় অ্যাপেল। আর সেই কারনেই টেলিগ্রাম অ্যাপ এর আপডেট থমকে গিয়েছিল বলে মনে করছেন অনেকেই।

“আমরা গ্রাহকদের মেসেজ ডিক্রিপ্ট করতে দিইনি বলে গোটা রাশিয়া জুড়ে টেলিগ্রাম নিষিদ্ধ হয়েছে। রাশিয়ার সিকিউরিটি এজেন্সির হাতে আমরা এই তথ্য তুলে দিতে অস্বীকার করেছি। আমরা মনে করি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমাদের গ্রাহকের প্রাইভেসি কখনই অন্য কারও হাতে তুলে দেব না।” নিজের অফিশিয়াল  টেলিগ্রাম চ্যানেলে এই কথা জানিয়েছেন রাশিয়ায় সোশাল মিডিয়ার জনক পাভেল  দুরভ।

রাশিয়ায় এই মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করার প্রতিবাদে মস্কোর সাধারন মানুষ ইতিমধ্যেই রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদ মিছিলেই রাশিয়ার সাধারন মানুষ সরকারের বিরুদ্ধে গলা মেলান। এই মাসেই শুরুতে মস্কোতে ইন্টারসেট সেন্সারশিপের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। আর টেলিগ্রাম নিষদ্ধ করার জন্যই একজোট হয়েছিলেন রাশিয়ার সাধারন মানুষ।

অ্যাপেল জানিয়েছে সরকারী নির্দেশের জন্য যদি কোন অ্যাপ অ্যাপ স্টোর থেকে তুলে নিতে হয় তাহলে ডেভেলপারদের সেই কথা জানাবে অ্যাপেল।
 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  2. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  3. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  4. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  5. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  6. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  7. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  8. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  9. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  10. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »