Apple Watch-এ প্রথমবার Telegram চালু করতে গেলে আইফোনের টেলিগ্রাম অ্যাপ থেকে একটি QR কোড স্ক্যান করতে হবে।
Photo Credit: Unsplash/Dima Solomin
Telegram launches fully native Apple Watch app for watchOS
Apple Watch ব্যবহারকারীদের জন্য সুখবর। হাতের কব্জিতে পরিহিত স্মার্টঘড়ি থেকেই সরাসরি Telegram ব্যবহার করা যাবে। মেসেজিং প্ল্যাটফর্মটি 2015 সালে Telegram 3.0 আপডেটের সঙ্গে Apple Watch-এর সাপোর্ট এনেছিল। কিন্তু কয়েক বছর পরেই watchOS সফটওয়্যারের জন্য সাপোর্ট তুলে নেয় কোম্পানি। কিন্তু এখন আবার স্মার্টফোন না খুলে সরাসরি ঘড়ির মাধ্যমে টেলিগ্রামে চ্যাট করার সুবিধা মিলবে। ইউজাররা পূর্ণাঙ্গ মেসেজিং অভিজ্ঞতা পাবেন। তারা বার্তা আদান-প্রদান করা ও ভয়েস মেসেজ পাঠানোর সুবিধা পাবেন। এমনকি, Apple Watch ব্যবহারকারীরা টেলিগ্রামে স্টিকার দেখা, GIF ও ভিডিও প্লে করা, এবং নিজের অবস্থান (লোকেশন) শেয়ার করতে পারবেন।
টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) পাভেল দুরভ (Pavel Durov) সমাজমাধ্যম প্ল্যাটফর্ম X-এ পোস্ট করে অ্যাপল ওয়াচের জন্য নেটিভ বা পূর্ণাঙ্গ অ্যাপ্লিকেশন নিয়ে আসার কথা জানিয়েছেন। বর্তমানে স্মার্টফোনে টেলিগ্রাম অ্যাপে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়, অ্যাপল ওয়াচও ঠিক একই ফিচার্স অফার করবে।
রিপোর্ট অনুযায়ী, Apple Watch ব্যবহারকারীদের প্রথমবার Telegram চালু করতে গেলে আইফোনের টেলিগ্রাম অ্যাপ থেকে একটি QR কোড স্ক্যান করতে হবে। প্রক্রিয়াটি টেলিগ্রামের ওয়েব ভার্সন বা Mac অ্যাপে লগ ইন করার মতো। তারপর অ্যাপল ওয়াচের অ্যাপ নতুন ডিভাইস হিসেবে টেলিগ্রাম অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়ে যাবে।
তবে যারা টেলিগ্রামের ক্লাউড পাসওয়ার্ড বা টু-স্টেপ ভেরিফিকেশন চালু করে রেখেছেন, তাদের অতিরিক্ত নিরাপত্তা যাচাইকরণের জন্য সেই পাসওয়ার্ড দিতে হবে। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর সরাসরি স্মার্টওয়াচ থেকে টেলিগ্রাম অ্যাকাউন্টে ঢোকা যাবে। নতুন অ্যাপে ভয়েস ও টেক্সট মেসেজ পাঠানো ও গ্রহণ, লোকেশন শেয়ারিং, ও স্টিকার ব্যবহার-সহ একাধিক ফিচারের সমর্থন রয়েছে।
টেলিগ্রাম জানিয়েছে, তাদের নতুন WatchOS অ্যাপ শুধুমাত্র নোটিফিকেশন দেখানোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি অ্যাপল ওয়াচে টেলিগ্রামের মূল ফিচারগুলো নিয়ে এসেছে। ফলে ব্যবহারকারীরা ফোন না খুলে হাতের কব্জি থেকেই অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারবে।
প্রসঙ্গত, এতদিন Apple Watch ইউজারদের একাংশ ঘড়িতে টেলিগ্রাম ব্যবহারের জন্য থার্ড-পার্টি অ্যাপের উপর নির্ভর করতেন। কারণ মেসেজিং প্ল্যাটফর্মটির কোনও অফিসিয়াল WatchOS অ্যাপ উপলব্ধ ছিল না। তবে নতুন নেটিভ অ্যাপ্লিকেশন চালু হওয়ার ফলে আর তৃতীয় পক্ষের সমাধানের প্রয়োজন হবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Galaxy S27 Ultra Camera Processing May Change From Galaxy S26 Ultra; Might Drop Dedicated 3X Telephoto Lens
Noise Homestage Soundbar Series Launched in India With Dolby Atmos, Up to 700W Output: Price, Features