‘নন-হালাল’ খাবার পাঠিয়ে ক্ষমাপ্রার্থী জোমাটোই খাবারের ধর্ম বিচার করায় বিতর্ক

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 অগাস্ট 2019 14:42 IST
হাইলাইট
  • বুধবার এক ট্যুইটে Zomato জানিয়েছিল 'খাবারের ধর্ম হয় না'
  • অতীতে 'নন-হালাল' খাবার পাঠিয়ে কেন ক্ষমা চেয়েছিল কোম্পানি
  • এই প্রশ্ন তুলছেন গ্রাহকরা

Zomato অ্যাপে হালাল খাবারের আলাদা বিভাগ থাকে কীভাবে? প্রশ্ন তুলছেন গ্রাহকরা

বুধবার থেকে শিরোনামে খাবার ডেলিভারি অ্যাপ Zomato। মঙ্গলবার রাতে মধ্যপ্রদেশের জবলপুরের এক গ্রাহক খাবার অর্ডার করার পরে দেখেছিলেন এক মুসলিম ধর্মাবলম্বী ব্যাক্তি তার খাবার বাড়ি পৌঁছে দিয়ে যাবে। এর পরেই মুসলিম ডেলিভারি বয়ের কাছ থেকে খাবার নিতে অস্বীকার করে Zomato-র কাছে অভিযোগ জানিয়েছিলেন ঐ ব্যাক্তি। বুধবার ট্যুইটারে Zomato জানিয়েছে ধর্মের ভিত্তিতে কোম্পানি কোনওভাবে বিভাজন করে না তাই গ্রাহকের এই অভিযোগ মানা সম্ভব নয়। এরপরে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। পক্ষে ও বিপক্ষে বিভিন্ন মতামক্ত সামনে আসতে শুরু করে। অনেকেই বলেন, কোন গ্রাহক হাহাল খাবার চাইলে তা কীভাবে ধর্মকে এড়িয়ে চলে? উত্তরে Zomato জানিয়েছে রেস্তোরাঁ তরফ থেকে এই পার্থক্য করা হয়।

বুধবার Zomato ট্যুইট করে জানিয়েছিল “খাবারের কোন ধর্ম হয় না।” এর পরেই এই ট্যুইটের উত্তর দিতে শুরু করেন নেটিজেনরা। অনেকেই প্রশ্ন তোলেন নির্দিষ্ট কোন ধর্মে বিশ্বাস না রাখলে কিভাবে Zomato অ্যাপ থেকে হালাল খাবার অর্ডার করা সম্ভব?

Advertisement

“খাবারের যদি ধর্ম না থাকে তবে কেন হালাল খাবার বিক্রি হয়? হালাল খাবারের জায়গায় ‘নন হালাল' খাবার পাঠিয়ে কেন আপনাদের ক্ষমা চাইতে হয়?” ট্যুইটারে এই প্রশ্ন তুলেছেন এক গ্রাহক। প্রসঙ্গত অতীতে এক ব্যাক্তি হালাল খাবার অর্ডার করে ‘নন হালাল' খাবার পেয়েছিলেন বলে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছিল Zomato।

এই প্রশ্নের জবাবে বুধবার এক খোলা চিঠিতে Zomato জানিয়েছে, হাহাল ও ‘নন-হালাল' খাবারের আলাদা বিভাগে Zomato-র কোন হাত নেই। গ্রাহককে খাবার সম্পর্কে বেশি তথ্য দিতেই এই ট্যাগ ব্যবহার হয়।

“রেস্তোরাঁগুলি নিজেদের খাবারকে আলাদা করবে এই ট্যাগ ব্যবহার করে। Zomato এই কাজ করে না।” চিঠিতে জানিয়েছে Zomato।

Advertisement

এছাড়াও মঙ্গলবারের ঘটনার পরে অনেকেই App Store ও Play Store এ Zomato অ্যাপ এ 1 স্টার রিভিউ দিতে শুরু করেছেন। হালা সম্পর্কে কোম্পানির সাফাই গ্রাহকের মন জয় করতে পারেনি। 1 স্টার রিভিউ দিয়ে Zomato অ্যাপ সম্পর্কে এক গ্রাহক Google Play Store এ লিখেছেন, “এই কোম্পানি ভারতীয় সমাজকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে। এছাড়াও হিন্দু জাতির অপমান করেছে এই অ্যাপ।” অন্য এক গ্রাহক Zomato -র বিভিন্ন ধর্মের জন্য আলাদা মনোভাবের সমালোচনা করেছেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Zomato Order, Zomato
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple-এর ব্যবসায় নতুন রেকর্ড, ভারতে সর্বোচ্চ আয়ের নজির, আইফোন বেচেই 57.6 বিলিয়ন ডলার
  2. মাত্র 555 টাকায় 1 হাজার জিবি ডেটা অফার করছে Jio
  3. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
  4. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
  5. Microsoft-এর নতুন AI সিস্টেম লাইভ ভিডিওতে বক্তার কথা ও মুখ বদলে দেবে
  6. Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
  7. AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে বাক্য গঠন ও শব্দচয়ন বদলে ফেলছেন লেখকরা
  8. EPFO-র নয়া চমক, হোয়াটসঅ্যাপে Hi লিখে পাঠালেই দেখা যাবে PF ব্যালেন্স, পাসবুক, ও লেনদেনের তথ্য
  9. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  10. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.