Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে

Samsung আগামী বছর Galaxy S27 Ultra-র পাশাপাশি Galaxy S27 Pro-তে প্রাইভেসি ডিসপ্লে যুক্ত করতে পারে।

Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে

Photo Credit: Samsung

Samsung launched the Privacy Display feature with the Galaxy S26 Ultra

হাইলাইট
  • Samsung Galaxy S27 Pro মডেলেও প্রাইভেসি ডিসপ্লে থাকতে পারে
  • Galaxy S27 Pro Ultra মডেলে 200 মেগাপিক্সেল ক্যামেরা মিলতে পারে
  • দুই ফোনেই আরও উজ্জ্বল ডিসপ্লে পাওয়া যেতে পারে
বিজ্ঞাপন

Samsung Galaxy S26, Galaxy S26+, Galaxy S26 Ultra ফেব্রুয়ারি মাসের শেষে ভারত-সহ বিশ্বজুড়ে লঞ্চ হয়েছে। S26 সিরিজের হাত ধরে স্মার্টফোনে প্রথমবার প্রাইভেসি ডিসপ্লে যুক্ত হয়েছিল। ফিচারটির মূল কাজ ছিল ফোনের পাশ থেকে স্ক্রিনের ভিউ ব্লক করে দেওয়া। সোজাসুজি ফোনের স্ক্রিনে সব কিছু দেখা যাবে। কিন্তু আশেপাশে দাঁড়িয়ে বা বসে থাকা কেউ টের না, স্ক্রিনে ঠিক কী চলছে। এই প্রযুক্তি কেবলমাত্র Ultra মডেলের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছিল দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি। কিন্তু এখন নতুন রিপোর্ট বলছে Samsung আগামী বছর Galaxy S27 Ultra-র পাশাপাশি Galaxy S27 Pro-তে প্রাইভেসি ডিসপ্লে যুক্ত করতে পারে। শুধু তাই নয়, আসন্ন ফ্ল্যাগশিপ ফোন দুটি প্রাইভেসি ডিসপ্লের আরও উন্নত ভার্সন দিয়ে সজ্জিত থাকতে পারে।

Samsung Galaxy S27 Pro-তেও এবার প্রাইভেসি ডিসপ্লে

স্যামমোবাইলের রিপোর্ট অনুসারে, Samsung Galaxy S27 Ultra এবং Galaxy S27 Pro মডেলে প্রাইভেসি ডিসপ্লে প্রযুক্তির আরও উন্নত সংস্করণ ব্যবহার করতে পারে। বর্তমানে প্রাইভেসি ডিসপ্লে অন বা অফ করার সুবিধা রয়েছে। এমনকি নির্দিষ্ট কিছু অ্যাপের জন্য ফিচারটি কাস্টমাইজ করার সুবিধা পাওয়া যায়।

যদি খবর সঠিক হয়, তাহলে Ultra মডেলের বাইরে Galaxy S সিরিজের কোনও ফোনে প্রাইভেসি ডিসপ্লে টেকনোলজি যুক্ত হবে। তবে এটি Galaxy S27 এবং Galaxy S27 Plus-এ পাওয়া যাবে না। রিপোর্টে আরও দাবি করা হয়েছে, Galaxy S27 Pro ও Galaxy S27 Ultra আরও উজ্জ্বল ডিসপ্লে ব্যবহার করবে। উল্লেখ্য, চলতি বছর লঞ্চ হওয়া S26 Ultra মডেলের ডিসপ্লে 2,600 নিট পিক ব্রাইটনেস অফার করে।

শোনা যাচ্ছে, Samsung Galaxy S27 সিরিজের Pro এবং Ultra ভ্যারিয়েন্টে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। মেইন ক্যামেরার সঙ্গে একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর মিলবে। Galaxy S27 Pro-তে 10 মেগাপিক্সেল অথবা 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকতে পারে।

অন্য দিকে, Samsung Galaxy S27 Ultra-তে 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা থাকতে পারে, যা 5x অপটিক্যাল জুম অফার করবে। তবে সেলফি ও ভিডিও কলের জন্য দুই ফোনেই 16 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে। Samsung Galaxy S27 Ultra আগামী বছর 5,700mAh ব্যাটারির সঙ্গে আসতে পারে। Galaxy S27 Pro মডেলে 5,200mAh ব্যাটারি মিলতে পারে। উভয় ফোনে 60W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট থাকবে। Ultra ভ্যারিয়েন্ট খুব সম্ভবত Snapdragon 8 Elite Gen 6 Extreme প্রসেসরে রান করবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  2. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  3. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  4. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  5. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  6. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  7. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  8. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  9. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
  10. Jio দীপাবলি অফারে 5 মাস ফ্রি Wi-Fi দিচ্ছে, অফারের শর্ত জেনে নিন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »