AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে বাক্য গঠন ও শব্দচয়ন বদলে ফেলছেন লেখকরা

এআই দিয়ে লেখার অভিযোগ উঠতে পারে, এমন আশঙ্কায় অনেক লেখক লেখার স্টাইল পাল্টাচ্ছেন।

AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে বাক্য গঠন ও শব্দচয়ন বদলে ফেলছেন লেখকরা

Photo Credit: Unsplash/Igor Omilaev

Multiple writers have been accused of writing using AI tools

হাইলাইট
  • AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে লেখকরা এম ড্যাশের ব্যবহার কমাচ্ছেন
  • অনেক লেখক ও সাংবাদিকদের বিরুদ্ধে AI টুলসের সাহায্যে লেখার অভিযোগ
  • একজন লেখক কয়েক মিলিয়ন ডলারের বই প্রকাশের চুক্তি হারিয়েছেন
বিজ্ঞাপন

AI টুলস আমাদের জীবনযাত্রায় ভাল এবং খারাপ, দুই রকমের প্রভাব ফেলেছে। কোডিং থেকে শুরু করে অ্যাপ এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট-সহ অন্যান্য প্রযুক্তিগত কাজের ধরন অনেকটা বদলে দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই কনটেন্ট ক্রিয়েশন বা লেখালেখির জগতেও বড় পরিবর্তন আনতে আরম্ভ করেছে। নিজস্ব সৃজনশীলতার বদলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে লেখা হয়েছে বলে ভুলভাবে অভিযোগ উঠতে পারে, এমন আশঙ্কায় অনেক লেখক ও লেখিকা তাদের চিরাচরিত লেখার পদ্ধতি পাল্টাতে শুরু করেছেন। এখন অনেকেই লেখায় এম ড্যাশ (—) ব্যবহার করা এড়িয়ে চলছেন। কারণ এআই দিয়ে লেখায় এই যতিচিহ্নটির ব্যবহার প্রায়ই চোখে পড়ে।

অনেক লেখকের বিরুদ্ধে AI টুলসের সাহায্যে লেখার অভিযোগ

একাধিক গবেষণাপত্র ও লেখকদের অভিজ্ঞতা উদ্ধৃত করে ব্লুমবার্গ তাদের প্রতিবেদনে জানিয়েছে, এআই ডিটেকশন টুলের কারণে লেখার পদ্ধতি ও বাক্য গঠনে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছেন গ্রন্থকাররা। রিপোর্টে মিয়া ব্যালার্ডের ঘটনাও তুলে ধরা হয়েছে। তাঁর লেখা 'শাই গার্ল' বইটিকে 78.7 শতাংশ এআই দ্বারা লিখিত বলে চিহ্নিত করেছিল প্যানগ্রাম নামের একটি এআই ডিটেকশন সফটওয়্যার। এই স্কোরের কথা জানতে পেরে প্রকাশনা সংস্থা হ্যাচেট বুক গ্রুপ বইটি প্রকাশ না করার সিদ্ধান্ত নেয়।

ব্যালার্ড অবশ্য এআই দিয়ে লেখার যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি ছিল, তাঁকে না জানিয়েই বইটি এডিট করার সময় সম্পাদক এআই টুলস ব্যবহার করেছিলেন। শাই গার্ল নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর তিনি  'পলি' নামের একটি নতুন উপন্যাস লেখেন। কিন্তু পলির প্রথম অধ্যায়কে 100 শতাংশ এআই-লিখিত বলে চিহ্নিত করে প্যানগ্রাম।

2024 সালে প্রকাশিত মিয়া ব্যালার্ডের প্রথম বই সুগারের প্রথম অধ্যায়ও 83 শতাংশ এআই-জেনারেটেড বলে শনাক্ত করেছিল প্যানগ্রাম। ফলে এআই দিয়ে লেখা ধরার প্রযুক্তির নির্ভুলতা ও ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ ভুল শনাক্তকরণ একজন লেখকের পেশাগত জীবন ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে।

ব্লুমমার্গ জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্টের গবেষকদের উল্লেখ করে জানিয়েছে, চ্যাটজিপিটি লঞ্চ হওয়ার পর মানুষের লেখায় ইংরেজি 'delve' শব্দটির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। আগে শব্দটি লেখায় খুব কম দেখা যেত।

আরও জানা গিয়েছে, নাইজেরীয় গবেষক ও ঔপন্যাসিক জেরি ফ্যালাড এআই টুলস ব্যবহার করে বই লেখার অভিযোগে কয়েক মিলিয়ন ডলারের চুক্তি হারিয়েছেন। এআই ডিটেকশন টুলের প্রভাবে এক ধরনের হাইব্রিড ভাষা তৈরি হওয়ার দাবি করছে গবেষকরা। লেখকরা এআইয়ের সাহায্য নেওয়া সম্পূর্ণরূপে এড়িয়ে চলছেন। আবার অনেকই লেখার স্টাইল এমনভাবে বদলাচ্ছেন, যাতে তাঁদের লেখা এআই-জেনারেটেড বলে ভুলভাবে শনাক্ত না হয়।

কৃত্রিম মেধার সৃষ্টির মতো শোনানোর আশঙ্কায় এত বছরের স্বাভাবিক শব্দচয়ন ও বাক্য গঠন নিয়েও সচেতন হতে বাধ্য হচ্ছেন লেখালিখির পেশায় থাকা মানুষরা। তবে বিতর্ক শুধু লেখকদের ঘিরে নয়। একাধিক সাংবাদিকদের বিরুদ্ধেও এআই ব্যবহার করে লেখার অভিযোগ উঠেছে। এমনকি এমন অভিযোগের জেরে কিছু সংবাদমাধ্যম কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে।

সৃজনশীল লেখা-সহ একাধিক ক্ষেত্রে এআই ব্যবহার এখনও অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। তাই এআই দিয়ে লেখা শনাক্তকরণের প্রযুক্তি আরও উন্নত ও দক্ষ করে তোলা যায়, তা নিয়ে ভাবতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করা সংস্থাগুলিকে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে বাক্য গঠন ও শব্দচয়ন বদলে ফেলছেন লেখকরা
  2. EPFO-র নয়া চমক, হোয়াটসঅ্যাপে Hi লিখে পাঠালেই দেখা যাবে PF ব্যালেন্স, পাসবুক, ও লেনদেনের তথ্য
  3. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  4. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  5. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  6. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  7. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  8. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  9. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  10. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »