অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 23 সেপ্টেম্বর 2026 17:06 IST
হাইলাইট
  • Apple অক্টোবরে নতুন লঞ্চ ইভেন্টে একাধিক নতুন ডিভাইস আনতে পারে
  • HomePod Mini (2026) সেপ্টেম্বরে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছিল
  • Apple এখনও বিষয়টি নিয়ে কিছু ঘোষণা করেনি

Apple could host another event in October

Photo Credit: Unsplash/Amin Zabardast

সেপ্টেম্বর 9 Apple-এর "সারপ্রাইজ এন্ড শাইন" ইভেন্টে iPhone 18 Pro সিরিজ ও সংস্থার প্রথম ফোল্ডেবল iPhone Duo লঞ্চ হয়েছে।এছাড়াও, টেক জায়ান্টটি AirPods 5, Apple Watch Series 12 এবং Watch Ultra 4 নিয়ে এসেছে। অনুষ্ঠানের আগে শোনা যাচ্ছিল, নতুন আইফোনের সঙ্গে HomePod Mini, টাচস্ক্রিনযুক্ত HomePad, ও নেক্সট-জেনারেশন Apple TV 4K লঞ্চ হতে পারে। কিন্তু ফোন এবং ওয়্যারবেল ডিভাইস ছাড়া অন্য প্রোডাক্ট বাজারে আনেনি অ্যাপল। তবে এখন জানা গিয়েছে, আগামী মাসেই ব্র্যান্ডের একঝাঁক নতুন স্মার্ট হোম ডিভাইস আসতে পারে। 2026 সাল শেষ হওয়ার আগে MacBook Pro, iPad Mini, ও iMac-এর নতুন মডেল এন্ট্রি নিতে পারে।

Apple অক্টোবরে লঞ্চ ইভেন্ট আয়োজন করতে পারে

ম্যাকরিউমার্সের রিপোর্ট অনুসারে, অ্যাপল অক্টোবর মাসে আরও একটি লঞ্চ ইভেন্ট আয়োজন করতে পারে। চলতি বছরের অন্তিম সময় পর্যন্ত প্রেস রিলিজের মাধ্যমে একাধিক পণ্যের ঘোষণা করতে পারে কোম্পানি। তবে আগামী মাসে ঠিক কোন কোন ডিভাইসের উপর থেকে পর্দা সরানো হবে, তা এখনও স্পষ্ট নয়। অ্যাপল নিজেও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি।

Advertisement

শোনা যাচ্ছে, প্রথমেই নতুন iPad Mini (2026) বাজার আসতে পারে। এটি Apple A20 বা A19 Pro প্রসেসর ব্যবহার করতে পারে। এই ট্যাবে OLED ডিসপ্লে এবং আইফোনের মতো ছিদ্রবিহীন নতুন স্পিকার সিস্টেম দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। iMac (2026) M6 চিপসেট, 24 ইঞ্চি ডিসপ্লে, ও নতুন কালার অপশনে উপলব্ধ হতে পারে।

নতুন MacBook Pro ল্যাপটপেও M6 চিপ এবং OLED ডিসপ্লে থাকতে পারে। এটি 2026 সালের শেষের দিকে 14  ইঞ্চি ও 16 ইঞ্চি ডিসপ্লে ভ্যারিয়েন্টে বাজারে আসবে বলে জল্পনা চলছে। তাই অক্টোবরে লঞ্চ হওয়ার সম্ভাবনা কম। অন্য দিকে, স্মার্ট হোম ডিভাইসগুলির মধ্যে Apple-এর HomePod Mini (2026) নতুন চিপসেট পেতে পারে।

স্পিকারটিতে Siri AI, উন্নত সাউন্ড কোয়ালিটি, A1 চিপ, এবং সেকেন্ড জেনারেশন Ultra ওয়াইডব্যান্ড চিপ মিলতে পারে। এতে লাল রঙ যুক্ত হওয়ার সম্ভাবনা। তবে নকশায় বড় মাপের পরিবর্তন নাও থাকতে পারে। Apple-এর টাচস্ক্রিনযুক্ত HomePad আসতে পারে Home Hub নামে। এতে 7 ইঞ্চির চৌকো ডিসপ্লে, FaceTime, ও Siri AI সাপোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

ডিভাইসটির দুটি সংস্করণ বিক্রি হতে পারে। টেবিলে রাখার মডেলে স্পিকার বেস বিল্ট-ইন থাকবে। দ্বিতীয় মডেলটি দেওয়ালে লাগানো যাবে৷ সবশেষে, Apple TV 4K-তে A17 Pro চিপসেট, 8 জিবি র‍্যাম, Siri AI, ও N1 নেটওয়ার্কিং চিপ যুক্ত হতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  2. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  3. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  4. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  5. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  6. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  7. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  8. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  9. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  10. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.