Apple Pro and Tell: 28 অক্টোবর বিরাট চমক অ্যাপলের, লঞ্চ হবে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক

Apple-এর Pro and Tell ইভেন্ট অক্টোবর 28 অনুষ্ঠিত হচ্ছে।

Apple Pro and Tell: 28 অক্টোবর বিরাট চমক অ্যাপলের, লঞ্চ হবে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক

Apple will host the ‘Pro and Tell’ launch event on October 28

হাইলাইট
  • Apple-এর 'Pro and Tell' হার্ডওয়্যার ইভেন্ট অক্টোবর 28 অনুষ্ঠিত হচ্ছে
  • নতুন MacBook Pro টাচস্ক্রিন OLED ডিসপ্লের সঙ্গে আসতে পারে
  • M6 চিপের iMac ও নয়া iPad Mini OLED লঞ্চ হতে পারে
বিজ্ঞাপন

Apple সেপ্টেম্বরের শুরুতে 'Welcome Home' ইভেন্টে HomeView স্মার্ট ডিসপ্লে, HomePod Mini 2 স্পিকার, ও নিউ জেনারেশন Apple TV 4K লঞ্চ করেছে। এবার আগামী অক্টোবর 28 'Pro and Tell' নামে আরও একটি হার্ডওয়্যার ইভেন্ট আয়োজনের ঘোষণা করেছে মার্কিন টেক জায়ান্টটি। তবে এটি অ্যাপলের চিরাচরিত লঞ্চ ইভেন্টের মতো হবে না। সংস্থার তরফে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন প্রোডাক্টগুলি সম্পর্কে জানানো হবে। তবে Apple সংবাদমাধ্যমের কয়েকজন নির্বাচিত প্রতিনিধিকে লস অ্যাঞ্জেলসে আমন্ত্রণপত্র পাঠাতে শুরু করেছে বলে জানা গিয়েছে। তারা নতুন ডিভাইসগুলি সরাসরি ব্যবহার করে দেখার সুযোগ পাবে।

Apple-এর Pro and Tell ইভেন্ট অক্টোবর 28 অনুষ্ঠিত হচ্ছে

অ্যাপলের বিশ্বব্যাপী বিপণন (মার্কেটিং) বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গ্রেগ জোসউইয়াক এক্স-এ একটি টিজার পোস্ট করে জানিয়েছেন, আগামী অক্টোবর 28 প্রো এন্ড টেল ইভেন্ট আয়োজন করছেন তারা। তবে সেই অনুষ্ঠানে কী কী নতুন প্রোডাক্টের উপর থেকে পর্দা সরানো হবে, সেই বিষয়ে কিছুই জানানো হয়নি।

রিপোর্ট বলছে, অক্টোবরের দ্বিতীয় হার্ডওয়্যার ইভেন্টের সবচেয়ে বড় ঘোষণা হতে পারে OLED টাচস্ক্রিনযুক্ত নয়া MacBook Pro। এতদিন টাচস্ক্রিন ডিসপ্লের পরিবর্তে প্রথাগত কিবোর্ড এবং ট্র্যাকপ্যাডের উপর নির্ভর করে এসেছে সংস্থা। সেই কৌশলে এবার পরিবর্তন আসতে চলেছে।

শোনা যাচ্ছে, অ্যাপল পরবর্তী ম্যাকবুক প্রো দুটি ভার্সনে আনতে পারে। 16 ও 14 ইঞ্চির ওলেড টাচস্ক্রিন মডেল পুরনো প্রজন্মের M5 চিপ ব্যবহার করতে পারে। অন্য দিকে, টাচস্ক্রিনবিহীন সংস্করণ নতুন M6 প্রসেসরে রান করতে পারে। ম্যাকবুকে থাকা নচ সরিয়ে ডাইনামিক আইল্যান্ড যুক্ত করতে পারে কোম্পানি।

Apple সম্ভবত এক্সট্রিম ডাইনামিক রেঞ্জ বা XDR OLED প্যানেল ব্যবহার করবে। এতে ProMotion টেকনোলজি থাকার সম্ভাবনা রয়েছে। ফলে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1 বিলিয়ন রঙের সাপোর্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তবে ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও বিষয়গুলি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

জল্পনা বলছে, অক্টোবর 28 ইভেন্টে M6 প্রসেসর দ্বারা চালিত 24 ইঞ্চির iMac লঞ্চ হতে পারে। নতুন ম্যাকের পাশাপাশি আপডেটেড iPad Mini লঞ্চেরও আশা করা হচ্ছে। আপকামিং আইপ্যাড মিনি ওলেড ডিসপ্লে ব্যবহার করতে পারে। যদি খবর সত্যি হয়, তাহলে iPad Pro ছাড়া প্রথমবার কোনও আইপ্যাডে ওলেড প্যানেল থাকবে।

নয়া প্রজন্মের আইপ্যাড মিনির ফ্রন্ট ক্যামেরা ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে রাখা হতে পারে। এতে কম্পনের মাধ্যমে শব্দ উৎপন্ন করে এমন স্পিকার যুক্ত করা হতে পারে। ফলে প্রচলিত স্পিকার হোলের প্রয়োজন হবে না। ট্যাবটির অন্যান্য সম্ভাব্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে IP রেটিং, A20 Pro চিপ, ও 120 হার্টজ রিফ্রেশ রেট।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Apple Pro and Tell: 28 অক্টোবর বিরাট চমক অ্যাপলের, লঞ্চ হবে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক
  2. অন্তিম পর্যায়ে Amazon সেল, iPhone 16 শেষবারের মতো প্রায় 16,000 টাকা সস্তায় সুযোগ
  3. Airtel স্বস্তি দিয়ে সস্তায় ডেটা ছাড়াই আনলিমিটেড কলের প্ল্যান চালু করল
  4. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  5. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  6. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  7. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  8. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  9. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  10. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »