Amazon Great Indian Festival Sale 2019: কোন প্রোডাক্টে কত ছাড়? দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 19 সেপ্টেম্বর 2019 16:28 IST
হাইলাইট
  • আগামী সপ্তাহে শুরু হচ্ছে Amazon Great Indian Festival 219
  • 100 টির বেশি স্মার্টফোনে অফার থাকবে
  • লঞ্চ হবে 15 টি নতুন প্রোডাক্ট লঞ্চ হবে

Amazon Great Indian Festival 2019: 29 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর এই সেল চলবে

Photo Credit: Amazon India

আর মাত্র দশ দিনের অপেক্ষা। তার পরেই শুরু হচ্ছে Amazon Great Indian Festival Sale 2019। 29 সেপ্টেম্বর শুরু হচ্ছে এই সেল। চলবে 4 অক্টোবর পর্যন্ত। যদিও 28 সেপ্টেম্বর দুপুর 12 টা থেকে প্রাইম গ্রাহকরা এই সেলে অংশ নিতে পারবেন। পুজোর আগে এই সেলে স্মার্টফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্ট সস্তা হবে। কোম্পানি জানিয়েছে 100 -র বেশি ইলেকট্রনিক প্রোডাক্ট সব থেকে কম দামে বিক্রি হবে। এছাড়াও Amazon Great Indian Festival Sale এর সময় 15 টির বেশি নতুন প্রোডাক্ট লঞ্চ হবে। বিভিন্ন স্মার্টফোনে অবিশ্বাস্য ছাড়ের সাথেই থাকছে নো-কস্ট ইএমআই আর এক্সচেঞ্জ অফার।

Amazon Great Indian Festival Sale 2019 সেলে 100 টার বেশি স্মার্টফোন সর্বনিম্ন দামে পাওয়া যাবে। সাথে থাকছে নো-কস্ট ইএমআই আর এক্সচেঞ্জ অফার। Amazon জানিয়েছে মাত্র 69 টাকা থেকে পাওয়া যাবে মোবাইল অ্যাকসেসারিজ। এর সাথেই সেল চলাকালীন 15 টির বেশি প্রোডাক্ট লঞ্চ হবে ভারতে।

পুজোর আগেই ভারতে আসছে Redmi 8A: সম্ভাব্য দাম ও ফিচারগুলি দেখে নিন

Amazon Great Indian Festival Sale 2019 এর সময় স্মার্টফোন কিনলে নির্বাচিত স্মার্টফোনে বিনামূল্যে এক বছর স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার দিচ্ছে ই-কমার্স কোম্পানিটি। এছাড়াও Amazon Pay ব্যবহার করে কেনাকাটায় অতিরিক্ত ছাড় মিলবে। SBI ক্রেশিট ও ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটায় মিলবে অতিরিক্ত 10 শতাংশ ছাড়।

এই সেলে 200 এর বেশি ব্র্যান্ডের ইলেকট্রনিক প্রোডাক্টে 6000 এর বেশি ডিল পাওয়া যাবে। ইতিমধ্যেই বিভিন অফারের টিজার প্রকাশ করেছে Amazon। Intel 8th Gen i5 প্রসেসরের HP ল্যাপটোপের দাম শুরু হচ্ছে 40,000 টাকা থেকে। 1,000 টাকার কম দামে পাওয়া যাবে Boat Rockerz 255 ওয়্যারলেস ইয়ারফোন। 90,000 টাকার কম দামে পাওয়া যাবে Apple iMac (21.5-inch Retina 4K)।

 গ্রাহক সংখ্যার বিচারে গোটা দেশে দুই নম্বরে Jio, এক নম্বরে কে?

Amazon Great Indian Festival Sale 2019 এ বিক্রি শুরু হবে OnePlus TV, OnePlus 7T আর OnePlus 7T Pro। এখনও এই তিন প্রোডাক্ট লঞ্চ করেনি চিনের কোম্পানিটি।

এর সাথেই ল্যাপটপে 40,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। স্মার্টোয়াচে 50 শতাংশ পর্যন্ত, ডিএসএলআর ক্যামেরায় অন্তত 10,000 টাকা ছাড় পাওয়া যাবে।

Advertisement

একই দিনে Flipkart  এ শুরু হবে Big Billion Days 2019 সেল। Flipkart সেলের সেরা অফারগুলি দেখতে এখানে ক্লিক করুন

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Amazon, Great Indian Festival Sale 2019
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  2. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  3. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  4. ফোনের পিঠে আটকে গিয়ে তুলবে সেলফি, অভিনব Oppo Bubble স্ক্রিন ও Enco Air 5 লঞ্চ হল ভারতে
  5. Oppo Reno 16 ও Reno 16c ভারতে লঞ্চ হল, ফিচারে 50MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি
  6. WhatsApp-এর ইউজারনেম ফিচার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র, ফোন নম্বর লুকিয়ে চ্যাট করা যাবে না?
  7. Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
  8. Amazon দিচ্ছে আকর্ষণীয় অফার, 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে ক্রেতারা
  9. Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
  10. Samsung Galaxy M47 5G-এর সম্পূর্ণ দাম প্রকাশ, 3,000 টাকা ছাড়ে সেরা মিড রেঞ্জ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.