গ্রাহক সংখ্যার বিচারে গোটা দেশে দুই নম্বরে Jio, এক নম্বরে কে?

সম্প্রতি সব টেলিকম নেটওয়ার্কের মোট গ্রাহক সংখ্যার তালিকা প্রকাশ করেছে TRAI। সেই তালিকা থেকে জানা গিয়েছে গোটা দেশে দ্বিতীয় স্থানে রয়েছে মুকেশ আম্বানির Reliance Jio।

গ্রাহক সংখ্যার বিচারে গোটা দেশে দুই নম্বরে Jio, এক নম্বরে কে?

দেশের 89.73 শতাংশ মোবাইল গ্রাহক বেসরকারী কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করেন

হাইলাইট
  • 31 জুলাই এর তথ্য প্রকাশ করেছে TRAI
  • মোট গ্রাহক সংখ্যার বিচারে এক নম্বরে Vodafone-Idea
  • সক্রিয় গ্রাহকের বিচারে এক নম্ব্রে Airtel
বিজ্ঞাপন

গ্রাহক সংখ্যার বিচারে ভারতের এক নম্বর টেলিকম সংস্থা Vodafone Idea। সম্প্রতি টেলিকম রেগুলেটারি অথোরিটি অফ ইন্ডিয়ার প্রকাশিত রিপোর্টে এই খবর জানা গিয়েছে। কয়েক দিন আগে কোম্পানির অভ্যন্তরীণ তথ্য দেখে মনে হয়েছিল দেশের বৃহত্তর টেলিকম নেটওয়ার্কের তকমা হাতছাড়া করেছে Vodafone Idea। তবে TRAI এর প্রকাশিত তথ্য অনুযায়ী 31 জুলাই পর্যন্ত গ্রাহক সংখ্যার বিচারে দেশের এক নম্বর টেলিকম নেটওয়ার্কের তকমা ধরে রাখল কোম্পানিটি। 

সম্প্রতি সব টেলিকম নেটওয়ার্কের মোট গ্রাহক সংখ্যার তালিকা প্রকাশ করেছে TRAI। সেই তালিকা থেকে জানা গিয়েছে এক নম্বরে থাকা Vodafone Idea এর গোটা দেশে গ্রাহক সংখ্যা 38 কোটি। দ্বিতীয় স্থানে রয়েছে মুকেশ আম্বানির Reliance Jio। Jio-র মোট গ্রাহক সংখ্যা 33.98 কোটি। তিন নম্বরে Airtel এর গোটা দেশে 32.85 কোটি গ্রাহক রয়েছে।

trai data TRAI data

89.73 শতাংশ গ্রাহক Airtel, Jio আর Vodafone Idea ব্যবহার করেন 
ছবি: TRAI

এর সাথেই TRAI জানিয়েছে জুলাই মাসে ওয়্যারলেস গ্রাহক সংখ্যা বেড়ে হয়েছে 116.83 কোটি। এই সময়ে শুধুমাত্র BSNL আর Jio গ্রাহক সংখ্যা বাড়িয়েছে। Jio নেটওয়ার্কে 85 লক্ষ নতুন গ্রাহক যোগ দিয়েছেন। অন্য দিকে BSNL নেটওয়ার্কে যোগ দিয়েছেন 2.9 লক্ষ নতুন গ্রাহক।

তবে সক্রিয় সদস্যের নিরিখে ছবিটা অন্য রকম। সেই ক্ষেত্রে এক নম্বরে রয়েছে Airtel। Airtel এর মোট 94.95 শতাংশ সক্রিয় গ্রাহক। এর পরেই রয়েছে Jio। Jio -র 83.07 শতাংশ গ্রাহক সক্রিয়ভাবে এই নেটওয়ার্ক ব্যবহার করেন। Vodafone Idea নেটওয়ার্কের সক্রিয় গ্রাহক সংখ্যা 81.9 শতাংশ। অর্থাৎ সক্রিয় গ্রাহক সংখ্যার নিরিখে দেশের এক নম্বর নেটওয়ার্ক Airtel।

এছাড়া TRAI জানিয়েছে মোবাইল নম্বর পোর্টিবিলিটি (MNP) শুরু হওয়ার পরে গোটা দেশে 43.715 কোটি গ্রাহক এই পরিষেবার সুবিধা নিয়েছেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  3. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  4. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  5. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  6. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  7. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  8. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  9. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  10. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »