Amazon Summer Sale 2019: কোন ফোনে কত ডিসকাউন্ট?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 30 এপ্রিল 2019 16:04 IST
হাইলাইট
  • 4 মে শুরু হচ্ছে 2019 সালের Amazon Summer Sale
  • 7 মে পর্যন্ত স্মার্টফোন সহ সব প্রোডাক্টে এই সেল চলবে
  • সস্তা হবে স্মার্টফোন, ল্যাপটপ, স্পিকার, ট্যাবলেট সহ বিভিন্ন প্রোডাক্ট

4 মে শুরু হবে Amazon Summer Sale

Photo Credit: Amazon India

4 মে শুরু হচ্ছে 2019 সালের Amazon Summer Sale। 3 মে দুপুর 12 টায় প্রাইম গ্রাহকদের জন্য এই সেল শুরু করবে Amazon। 7 মে পর্যন্ত স্মার্টফোন সহ সব প্রোডাক্টে এই সেল চলবে। এই সেলে সস্তা হবে স্মার্টফোন, ল্যাপটপ, স্পিকার, ট্যাবলেট সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্ট। কোন ফোনে কত ছাড় পাওয়া যাবে? দেখে নিন।

Amazon Summer Sale এ বিভিন্ন জনপ্রিয় স্মার্টফোন সস্তা হবে। মোবাইল ফোন ও অ্যাকসেসারিজে থাকছে 40 শতাংশ ছাড়। সাথে SBI ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাবেন। এই সেলে সস্তা হবে OnePlus 6T, Redmi 6A, Realme U1, Honor Play, Vivo Nex, iPhone X এর মতো জনপ্রিয় স্মার্টফোনগুলি।

Advertisement

আরও পড়ুন: মাসের প্রথম দিন বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে অবিশ্বাস্য ছাড় নিয়ে এল Flipkart

স্মার্টফোনে ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও একাধিক স্মার্টফোনের সাথে থাকছে এক্সচেঞ্জ অফার। অর্থাৎ পুরনো স্মার্টফোনের এক্সচেঞ্জ করে এই ফোনগুলি কিনলে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। Oppo F11 Pro, Samsung Galaxy S10, Vivo V15 Pro, Oppo F9 Pro আর Oppo R17 Pro সহ একাধিক ফোনে এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে।

Advertisement

স্মার্টফোন ছাড়াও 5,000 এর বেশি ইলেকট্রনিক প্রোডাক্ট সস্তা হবে এই সেলে। টিভি ও অন্যান্য অ্যাপলায়েন্সে 60 শতাংশ পর্যন্ত ছাড় দেবে মার্কিন ই-কমার্স কোম্পানিটি।

Amazon Echo, Kindle, Fire Stick এর মতো কোম্পানির নিজস্ব প্রোডাক্টগুলিতে 4,600 টাকা পর্যন্ত ছাড় মিলবে। এই সেলে শুরু আমরা এই সেলের সেরা ডিলগুলি হজির করব আপনাদের সামনে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Amazon, Amazon Summer Sale
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 172 টাকায় 28 দিন আনলিমিটেড ভয়েস কলিং, BSNL আনল তিনটি নতুন প্ল্যান
  2. Google আগামী ছয় মাসের মধ্যে ভয়ঙ্কর বিপদের সতর্কবার্তা দিল, মানুষের বদলে সাইবার হামলা চালাবে AI
  3. Motorola Edge 70 Neo-র ভারতে লঞ্চ আগামী সপ্তাহে, থাকবে দমদার ফিচার্স
  4. 1 বছর সম্পূর্ণ বিনামূল্যে ChatGPT Plus সাবস্ক্রিপশন, বড় ঘোষণা করল OpenAI
  5. 2026 সালের সেরা Android অ্যাপ ও গেমের নাম ঘোষণা করল Google
  6. গুগলকে টেক্কা দিতে Apple-এর বড় চাল, 3D ল্যান্ডমার্ক, AR নেভিগেশন, ও বাংলা ভাষা-সহ গুচ্ছের ফিচার্স এল ম্যাপসে
  7. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  8. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  9. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  10. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.