Avengers: Endgame ডাউনলোড করার চেষ্টা করছেন? পরে অনেক বড় মূল্য দিতে হতে পারে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 মে 2019 16:59 IST
হাইলাইট
  • Avengers: Endgame ডাউনলোড করতে গিয়ে হ্যাকারদের খপ্পড়ে পরতে পারেন
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিতে পারে হ্যাকাররা
  • বিশ্বব্যাপী 11,771 কোটি টাকার ব্যবসা করেছে Avengers: Endgame

Avengers: Endgame ডাউনলোডের প্রতিশ্রুতি দিচ্ছে অসংখ্য ওয়েবসাইট

Photo Credit: Kaspersky Lab

এখনও Avengers: Endgame দেখেননি? কম্পিউটারে ডাউনলোড করে দেখার পরিকল্পনা করছেন? আপনার এই ভুলের অপেক্ষায় বসে আছে হ্যাকারা। কীভাবে হ্যাকাররা Avengers: Endgame ডাউনলোডের প্রতিশ্রুতি দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিচ্ছে সেই বিষয়ে সম্প্রতি এক ব্লগ পোস্টে জানিয়েছে  অ্যান্টিভাইরাস কোম্পানি Kaspersky Lab। গত শুক্রবার ভারতে এই সিনেমা মুক্তি পেয়েছিল। ইতিমধ্যেই বিশ্বব্যাপী 11,771 কোটি টাকার ব্যবসা করেছে Avengers: Endgame। ভারতে সমথেকে জনপ্রিয় হলিউড সিনেমার তকমা ছিনিয়ে নিয়েছে এই সিনেমা। এই বিপুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই আপনাকে ফাঁদে ফেলতে চাইছে হ্যাকাররা।

এক ব্লগ পোস্টে Kaspersky Lab জানিয়েছে Avengers: Endgame ডাউনলোড করতে গিয়ে প্রতারনার ফাঁদে পরতে পারেন। একটি সাধারন সার্চ করে এই ভুল করতে পারেন। হ্যাকাররা বিনামূল্যে Avengers: Endgame ডাউনলোড অথবা স্ট্রিম করার লোভ দেখিয়ে আপনার তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

একটি ওয়েবসাইটে স্ট্রিমিং শুরু হয়ার পরে একটি অপ-আপ উইন্ডো খুলছে। সেখানে একটি অ্যাকাউন্ট তৈরী করতে বলা হচ্ছে। এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট কুললেই আপনি হ্যাকারদের খপ্পড়ে পরে যাবেন। সাধারনত বিনামূল্যে এই অ্যাকাউন্ট তৈরী করা যায়। তবে কিছু ওয়েবসাইটে ক্রেডিট কার্ড নম্বর চাইবে।

অনেকেই ক্রেডিট কার্ড নম্বর না দিলেও হ্যাকারদের কাছে ইতিমধ্যেই আপনার ইমেল আইডি ও পাসওয়ার্ড পৌঁছে যাওয়ায় ক্রেডিট কার্ড হ্যাক করা তুলনামুলক সহজ হয়ে যাবে।

Kaspersky Lab জানিয়েছে, “মানুষ সাধারনত বিভিন্ন ওয়েবসাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করেন। প্রায় সবাই এই কাজ করেন। তাই সেখান থেকে আপনার ইমেল আইডি ও পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারবে হ্যাকাররা।” পরে ভুয়ো কেনাকাটায় আপনার ব্যাক্ত অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করতে পারে হ্যাকাররা।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Avengers Endgame, Kaspersky Lab, Avengers
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.