মার্চ মাসে লঞ্চ হয়েছিল Oppo F11 Pro। ভারতে Oppo F11 Pro এর দাম 24,990 টাকা। 6GB RAM আর 64GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। তবে স্পেশাল এডিশান Oppo F11 Pro এর দাম জানা যায়নি।
Oppo F11 Pro Avengers Endgame লিমিটেড এডিশন
আগামী সপ্তাহে লিমিটেড এডিশানে লঞ্চ হবে Oppo F11 Pro। Avengers: Endgame লিমিটেড এডিশানে পাওয়া যাবে এই স্মার্টফোন। লিমিটেড এডিশান ফোনের পিছনে থাকছে বিশেষ প্রিন্ট। এছাড়াও একাধিক Avengers: Endgame থিমের ওয়াল্পেপার থাকবে এই ফোনে। 24 এপ্রিল স্পেশাল এডিশানে লঞ্চ হবে এই স্মার্টফোন।
মার্চ মাসে লঞ্চ হয়েছিল Oppo F11 Pro। ভারতে Oppo F11 Pro এর দাম 24,990 টাকা। 6GB RAM আর 64GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। তবে লিমিটেড এডিশান Oppo F11 Pro এর দাম জানা যায়নি।
Oppo F11 Pro তে থাকছে 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর MediaTek Helio P70 চিপসেট, 6GB RAM আর 64GB স্টোরেজ। Oppo F11 Pro ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব Color OS 6 স্কিন।
Oppo F11 Pro ফোনে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। । সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার আর LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য পপ-আপ ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল সেন্সার। থাকছে একাধিক শুটিং মোড।
কানেক্টিভিটির জন্য Oppo F11 Pro তে থাকছে 4G LTE, Wi-Fi 5, Bluetooth 4.2, GPS/ A-GPS আর 3.5 মিমি হেডফোন জ্যাক। থাকছে 4,000 mAh ব্যাটারি। VOOC Flash Charge 3.0 এর মাধ্যমে জলদি চার্জ হবে এই ফোনের ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
PS Plus Monthly Games for July Include Call of Duty: Modern Warfare 3, For the King 2 and CrossCode
Garmin Forerunner 70, Forerunner 170, Forerunner 170 Music Launched in India With 1.2-Inch Display, Up to 13 Days Battery Life