Google Maps -কে বোকা বানিয়ে তৈরি হল 'নকল' ট্রাফিক জ্যাম! কীভাবে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 3 ফেব্রুয়ারি 2020 19:11 IST
হাইলাইট
  • 99 টা ফোন ব্যবহার করে Google Maps কে বোকা বানানো হয়েছে
  • বার্লিনের রাস্তায় তৈরি হয়েছে 'নকল' ট্রাফিক জ্যাম
  • YouTube -এ প্রকাশিত হয়েছে সেই ভিডিও

গ্রাহকের তথ্য ব্যবহার করেই ট্রাফিকের লাইভ আপডেট দেয় Google Maps

Photo Credit: YouTube/ Simon Weckert

শহর থেকে গ্রাম, ট্রাফিক জ্যাম এড়িয়ে গন্তব্যে পৌঁছতে সবার প্রথম পছন্দ Google Maps। গ্রাহকের শেয়ার করা তথ্য ব্যবহার করেই ট্রাফিকের লাইভ আপডেট দেয় Google-এর জনপ্রিয় নেভিগেশন সার্ভিস। যদিও খুব সহজেই Google -এর নিজের নিয়ম ব্যবহার করেই Google Maps-কে বোকা বানিয়ে ‘নকল' ট্রাফিক জ্যাম তৈরি করলেন এক ব্যক্তি।

সাইমন ওয়েকার্ট নামের বার্লিনের এক শিল্পী এক শিল্পী সম্প্রতি YouTube-এ একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে সাইমনকে হাতে টানা একটি ছোট কার্টের ভিতর একাধিক স্মার্টফোন নিয়ে ফাঁকা রাস্তায় হেঁটে যেতে দেখা গিয়েছে। বার্লিনে Google অফিসের সামনে থেকেও হেঁটে গিয়েছে সাইমন।

15,000 টাকার কমে সেরা স্মার্টফোনগুলি দেখে নিন

সাইমনের কার্টের মধ্যে ছিল 99 টা স্মার্টফোন। আর এই স্মার্টফোন ব্যবহার করেই ফাঁকা রাস্তা থাকা স্বত্বেও Google Maps-এ ট্রাফিক জ্যাম তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি। আসলে গ্রাহকের নেভিগেশন তথ্য ব্যবহার করেই ট্রাফিকের লাইভ আপডেট দেয় Google Maps। আর সেই পদ্ধতির ফাঁক পেয়েই এই কাজ করেছেন জার্মান শিল্পী।

Advertisement

যদিও ভিডিওতে এই বিষয়ে বিস্তারে জানাননি ওয়েকার্ট। যদিও এই ভিডিও সত্যি হয় তবে শীঘ্রই এই ফাঁক পূরণ করার কাজ শুরু করতে পারে Google। নাহলে 99 টা স্মার্টফোন ব্যাগে ভরে অনেকেই নিজের শহরে ‘নকল' ট্রাফিক জ্যাম তৈরির চেষ্টা করবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Google, Google Maps
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.