ইলেকট্রিক রিক্সায় ডেলিভারি শুরু করবে Amazon

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 21 জানুয়ারী 2020 11:15 IST
হাইলাইট
  • ইলেকট্রিক রিক্সায় ডেলিভারি শুরু করবে Amazon
  • দেশের রাস্তায় 10,000 ইলেকট্রিক রিক্সা ও গাড়ি নামানো হবে
  • বিশ্বব্যাপী পরিবেশের কথায় মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে

ইলেকট্রিক রিক্সার সাথে Amazon প্রধান

ইলেকট্রিক রিক্সায় ডেলিভারি শুরু করবে Amazon India। সোমবার ডেলিভারির জন্য নতুন ইলেকট্রিক রিক্সা প্রকাশ্যে এনেছে জনপ্রিয় ই-কমার্স কোম্পানিটি। Amazon জানিয়েছে 2025 সালের আগে ডেলিভারির জন্য গোটা দেশের রাস্তায় 10,000 ইলেকট্রিক রিক্সা ও গাড়ি নামানো হবে। বিশ্বব্যাপী পরিবেশের কথায় মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানি। 2030 সালের আগে ডেলিভারির জন্য গোটা বিশ্বে এক লক্ষ নরুন ইলেকট্রিক গাড়ি নিয়ে আসবে Amazon।

সম্প্রতি Amazon সিইও জেফ বেজোস টুইটারে ভারতে ইলেকট্রিক রিক্সা লঞ্চের খবর প্রকাশ করেছেন।

Advertisement

এক প্রেস বিবৃতিরে Amazon জানিয়েছে2025 সালের আগে ভারতে ডেলিভারির জন্য 10,000 ইলেকট্রিক রিক্সা ও গাড়ি নিয়ে আসবে কোম্পানি। ভারতের 20টি শহরে ইলেকট্রিক রিক্সার মাধ্যমে ডেলিভারি শুরু হবে। এর মধ্যে রয়েছে আহমেদাবাদ, বেঙ্গালুরু, কয়ম্বাটোর, দিল্লি এনসিআর, হায়দরাবাদ, নাগপুর, এবং পুনে। Amazon জানিয়েছে ভারতেই এই ইলেকট্রিক রিক্সা তৈরি হবে। ইতিমধ্যেই একাধিক কোম্পানির সাথে হাত মিলিয়ে এই ইলেকট্রিক রিক্সা তৈরি শুরু করেছে Amazon।

সম্প্রতি ভারত সফরে এসেছেন Amazon প্রধান জেফ বেজোস।  Amazon- কর্তা ভারতে এসে সরকারি তরফে তেমন উষ্ণ অভ্যর্থনাও পাননি। ভারতে এসেই জেফ জানিয়েছিলেন ভারতে প্রায় এক বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে Amazon। এর পরে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযুষ গয়ালকে জেফ বেজোসের সমালোচনায় সরব হতে দেখা গিয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 17,999 টাকায় Samsung Galaxy F70 5G-এর সেল শুরু, OIS-সহ ট্রিপল 50MP ক্যামেরা, sAMOLED ডিসপ্লে আছে
  2. Apple Pro and Tell: 28 অক্টোবর বিরাট চমক অ্যাপলের, লঞ্চ হবে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক
  3. অন্তিম পর্যায়ে Amazon সেল, iPhone 16 শেষবারের মতো প্রায় 16,000 টাকা সস্তায় সুযোগ
  4. Airtel স্বস্তি দিয়ে সস্তায় ডেটা ছাড়াই আনলিমিটেড কলের প্ল্যান চালু করল
  5. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  6. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  7. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  8. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  9. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  10. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.