Amazon India

Amazon India - ख़बरें

  • 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
    একটি ডিল অ্যাকাউন্টের পোস্ট অনুসারে, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Apple iPad Air M4 মডেলে একটি বিশেষ অফারের ইঙ্গিত দেওয়া হয়েছে। সেখানে 128 জিবি বেস স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কমিয়ে "6_, _ _ _ টাকা" রাখা হবে বলে দেখানো হয়েছে। মনে করা হচ্ছে, ট্যাবলেটের দাম 69,900 টাকা বা তার থেকেও কম হতে পারে। এটি 20,000 টাকা ডিসকাউন্টে মিলবে বলে আশা করা হচ্ছে। চলতি বছর মার্চে ভারতে লঞ্চ হয়েছিল আইপ্যাডের এই মডেল। তখন দাম ছিল 64,900 টাকা। তবে জুনের শেষে দাম বাড়িয়ে 89,900 টাকা করেছিল কোম্পানি।
  • সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
    iQOO Z11 Lite 5G-এর 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ অ্যামাজনে 17,499 টাকায় লিস্টেড আছে। তবে প্রোমোশনাল ব্যানার থেকে জানা গিয়েছে, এটি অ্যামাজন গ্রেট ইন্ডিয়ার ফেস্টিভ্যাল সেল চলাকালীন 15,999 টাকায় কেনা যাবে। অন্যান্য স্টোরেজ ভার্সনের মতো এতে 6,500mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জিং, ও 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর, IP65 রেটিং, ও 120Hz আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে রয়েছে।
  • 8,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লের Realme 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে সস্তায়
    Realme Narzo 100x 5G-তে ছাড় Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে চালু থাকা ব্যাঙ্ক অফারের অধীনে দেওয়া হচ্ছে। এই অফারে HSBC, J&K, DBS, Indian Bank, PNB, IDFC, ও Kotak ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ছাড়ের যোগ্য। DBS ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে করা পেমেন্টে সর্বাধিক 1,500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।
  • লঞ্চের এক মাসের মধ্যেই 6,000 টাকার উপরে দাম কমল Google Pixel 11-এর
    Google Pixel 11 এখন অ্যামাজনে 83,760 টাকায় লিস্টেড থাকতে দেখা গিয়েছে। এটি ভারতে 89,999 টাকায় লঞ্চ হয়েছিল। অর্থাৎ, সরাসরি 6,239 টাকা দাম কমেছে। আবার Amazon Pay ICICI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 4,186 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবে। ফলে সাশ্রয়ের অঙ্ক 10,425 টাকায় পৌঁছে যাবে।
  • Redmi Note 17 Pro সিরিজ ভারতে 15 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে, থাকবে 10,000mAh ব্যাটারি
    Redmi Note 17 Pro সিরিজ সেপ্টেম্বর 15 ভারতে আসছে। এই লাইনআপে Redmi Note 17 Pro ও Redmi Note 17 Pro Max অর্ন্তভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনগুলি Amazon থেকে কেনা যাবে। নতুন সিরিজে সর্বোচ্চ 10,000mAh ব্যাটারি পাওয়া যাবে। রেডমি দাবি করছে, তাদের ইন্টার্নাল টেস্টে হালকা ব্যবহারে চার দিনের বেশি চলেছে ওই ব্যাটারি। উল্লেখ্য, রেডমি নোট 17 প্রো ম্যাক্স গ্লোবাল মার্কেটে 10,000mAh ব্যাটারি দিয়ে সজ্জিত, যেখানে রেডমি নোট 17 প্রো পেয়েছে 8,340mAh ব্যাটারি।
  • পুজোর মুখে 9,000 টাকা কমল দুর্দান্ত iQOO স্মার্টফোনের দাম, ফিচার্স কেমন দেখে নিন
    সেপ্টেম্বর আসতেই iQOO 15 মডেলের 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের দাম ফের 76,999 টাকায় নেমে এসেছে। আগস্টে ফোনটির দাম 9,000 টাকা বেড়ে 85,999 টাকা হয়েছিল। এখন Amazon-এ নতুন দাম আপডেট করা হয়েছে। আপনি যদি দুর্দান্ত পারফরম্যান্সের গেমিং স্মার্টফোন কিনতে চান, তাহলে আইকুর এই মডেল ভাল অপশন হতে পারে। এতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 144 হার্টজ ডিসপ্লে, ডুয়াল অ্যাক্সিস ভাইব্রেশন মোটর, বড় ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 7,000mAh ব্যাটারি, ও 100x চার্জিং সাপোর্ট আছে।
  • 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
    Redmi 17 5G ভারতে সেপ্টেম্বর 3 লঞ্চ হচ্ছে। এটি দেশের প্রথম Snapdragon 4 Gen 5 প্রসেসর চালিত স্মার্টফোন হবে। এতে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 7,900mAh ব্যাটারি, এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্ট নিশ্চিত করা হয়েছে। এটি তিনটি কালার অপশনে বিক্রি হবে। একটি কালার ভ্যারিয়েন্টে ভেগান লেদারের ব্যাক প্যানেল দেখা যাবে। রেডমির নতুন ফোনের ক্যামেরা মডিউলের মধ্যে ডাইনামিক RGB লাইট থাকবে। এটি Amazon থেকে কেনা যাবে।
  • 74,999 টাকা দামের ফোন মাত্র 35,525 টাকায়, Samsung-এর এই মডেল বিপুল সস্তায় কেনার সুযোগ
    Samsung Galaxy S24 মাত্র 35,000 টাকায় কেনার সুযোগ। স্মার্টফোনটি এখন Amazon Great Freedom Sale-এ এমনিতেই সরাসরি 20,500 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। কিন্তু এক্সচেঞ্জ ভ্যালু ও ব্যাঙ্ক ডিসকাউন্ট মিলিয়ে 35,525 টাকায় কেনা সম্ভব হবে। এই ফ্ল্যাগশিপ ফোনে IP68 রেটিং, Snapdragon 8 Gen 3 প্রসেসর, সাতটি মেজর OS আপগ্রেড, ও ট্রিপল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে
  • Amazon গ্রেট ফ্রিডম সেলে 10,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 200MP ক্যামেরার দুর্ধর্ষ Xiaomi ফোন
    অ্যামাজন এখন Xiaomi 17 Ultra-এর উপর 10,000 টাকা কুপন ডিসকাউন্ট অফার করছে। ফলে Great Freedom সেলে ফোনের দাম 1,29,999 টাকায় নেমে এসেছে। তবে মনে রাখবেন, কুপন যে কোনও সময় শেষ হয়ে যেতে পারে। ফোনে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। এটি বিশ্বের প্রথম ফোন, যা Leica-এর তৈরি 1 ইঞ্চি LOFIC সেন্সর ব্যবহার করে। ডিভাইসটি 90W ফাস্ট চার্জিং, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 3D ডুয়াল চ্যানেল আইসলুপ কুলিং সিস্টেম, ও IP68 + IP69 রেটিংয়ের সঙ্গে এসেছে।
  • Amazon গ্রেট ফ্রিডম সেলে 40,000 টাকা সস্তায় মিলছে 200MP কোয়াড ক্যামেরার Samsung ফোন
    Amazon গ্রেট ফ্রিডম সেলে Samsung Galaxy S25 Ultra এখন 40,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ। এটি গত বছর লঞ্চ হলেও, এখনও বাজারের অন্যতম সেরা প্রিমিয়াম ফোন। এই ডিভাইস ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, 200 মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, Snapdragon 8 Elite চিপসেট, ও সাত বছর Android আপডেট পাবে। ফোনের নতুন দাম ও সমস্ত স্পেসিফিকেশন জানতে ক্লিক করুন।
  • 12,000 টাকা দাম কমল Motorola-র এই দুর্দান্ত ফোনের, 64MP পেরিস্কোপ ক্যামেরা ও 125W চার্জিংয়ের মতো ফিচার
    Motorola Edge 50 Ultra বিক্রি হচ্ছে 12,000 টাকা ডিসকাউন্টে। ফোনটি পারফরম্যান্স ও ফিচার্সে অনেক লেটেস্ট ডিভাইসকে পিছনে ফেলবে। এটি ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8s Gen 3 প্রসেসর ব্যবহার করে। হ্যান্ডসেটে 144Hz LTPS ডিসপ্লে, 64MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 50MP সেলফি ক্যামেরা, 125W ফাস্ট চার্জিং, IP68 রেটিং, ও Dolby Atmos সাউন্ড ফিচার্স আছে।
  • 12,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Pixel 10, আগস্টে Pixel 11 সিরিজ লঞ্চের আগে বড় চমক গুগলের
    Google Pixel 11 সিরিজ আগস্ট 12 লঞ্চ হচ্ছে। তার আগে এক বছর পুরনো Pixel 10 এখন অ্যামাজনে 12,579 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। এই দামের মধ্যে কোনও লুকানো ব্যাঙ্ক ডিসকাউন্ট বা এক্সচেঞ্জ অফার নেই। ফোনের লঞ্চ প্রাইসের তুলনায় সরাসরি এতটাই দাম কমেছে।
  • 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি-সহ দুর্দান্ত Tecno ফোনের সেল শুরু, মিলছে 3,000 টাকা ছাড়
    Tecno Camon 50 Ultra 5G ভারতে 39,999 টাকা দামের একটাই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এটি 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের সঙ্গে এসেছে। কোম্পানি লঞ্চ অফারে 3,000 টাকা কুপন ডিসকাউন্ট দিচ্ছে, যা প্রয়োগ করার ফলে ফোনের দাম 36,999 টাকায় নেমে আসবে। টেকনোর নতুন স্মার্টফোন Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে উপলব্ধ। ক্রেতারা ছয় মাস পর্যন্ত নো-কস্ট EMI অপশনেও কিনতে পারবে।
  • মূল্যবৃদ্ধি থেকে স্বস্তি দিয়ে Itel খুব সস্তায় দুটি নতুন Android স্মার্টফোন ভারতে লঞ্চ করল
    Itel Zeno 100 Pro ও Zeno 100 Lite ভারতে লঞ্চ হয়েছে। ফোনগুলির মাইক্রোসাইট Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে লাইভ আছে। নতুন ফোনে মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, 5,000mAh ব্যাটারি, DTS সাউন্ড, 90Hz ডিসপ্লে, এবং ইনফ্রারেড ব্লাস্টার আছে। Itel Zeno 100 Pro ব্ল্যাক, সিলভার, এবং অরেঞ্জ কালার অপশনে উপলব্ধ হবে। Zeno 100 Lite গ্রীন, বেইজ, ও ব্ল্যাক কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।
  • OnePlus N সিরিজের দ্বিতীয় ফোন N6x শীঘ্রই ভারতে আসছে, Amazon-এ টিজার প্রকাশ
    OnePlus N6x শীঘ্রই ভারতে আসছে। OnePlus N সিরিজের প্রথম ফোন N6 জুনের শেষে এ দেশে লঞ্চ হয়েছিল। এবার এই লাইনআপের দ্বিতীয় স্মার্টফোন রিলিজ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সংস্থা। আসন্ন হ্যান্ডসেটের একটি মাইক্রোসাইট Amazon প্ল্যাটফর্মে লাইভ থাকতে দেখা গিয়েছে। এটি OnePlus-এর বাজারে থাকা কোনও ডিভাইসের মতো স্পেসিফিকেশন ও ফিচার্স অফার করবে বলে দাবি করা হয়েছে।

Amazon India - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »