2025 সালের শেষে ধামাকা অফার, 16000 টাকা ডিসকাউন্ট Samsung-এর 5G ফোনে

Samsung Galaxy Z Flip 7 FE স্মার্টফোনে 16,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।

2025 সালের শেষে ধামাকা অফার, 16000 টাকা ডিসকাউন্ট Samsung-এর 5G ফোনে

Photo Credit: Samsung

Samsung Galaxy Z Flip 7 FE launched in India in July, 2025

হাইলাইট
  • Samsung Galaxy Z Flip 7 FE এর টপ মডেলের দাম 95,999 টাকা ছিল
  • স্মার্টফোনটি 16,000 টাকা ডিসকাউন্টে কেনা যাচ্ছে
  • একাধিক ব্যাঙ্ক নো-কস্ট EMI অফার দিচ্ছে
বিজ্ঞাপন

Samsung Galaxy Z Flip 7 FE ভারতে জুলাই মাসে লঞ্চ হয়েছিল। এটি দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটির প্রথম ফ্যান এডিশন (FE) ফোল্ডেবল ফোন ছিল৷ সংস্থার প্রিমিয়াম ফোল্ডেবল ডিভাইসগুলির তুলনায় একটু কম দামে এসেছিল, যাতে ক্রেতাদের আয়ত্তের মধ্যে থাকে। শুনলে চমকে যাবেন, ক্ল্যামশেল স্টাইলের স্মার্টফোনটি 16,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। Amazon লঞ্চ প্রাইসের তুলনায় বিপুল ছাড়ে কেনার সুযোগ দিচ্ছে। ফোনটিতে প্রাইমারি ডিসপ্লের পাশাপাশি, একটি বড় কভার স্ক্রিন আছে। বাইরের 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেলফি ক্যামেরা হিসেবেও ব্যবহার করা যায়। চলুন অফারটির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Z Flip 7 FE অ্যামাজনে 16,000 টাকা সস্তায় মিলছে

Samsung Galaxy Z Flip 7 FE চলতি বছর জুলাইতে 89,999 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল। এটি 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম ছিল। অন্য দিকে, 256 জিবি স্টোরেজ অপশনের দাম 95,999 টাকা রাখা হয়েছিল। বর্তমানে স্মার্টফোনটির উভয় ভ্যারিয়েন্ট 89,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ, টপ মডেলে ফ্ল্যাট 6,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আবার HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে কিনলে সরাসরি 10,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। অর্থাৎ, সমস্ত অফার মিলিয়ে 79,999 টাকায় কেনা যাবে।

এছাড়াও, অ্যাক্সিস, আইসিআইসিআই, অ্যামাজন পে আইসিআইসিআই, ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডে নো-কস্ট ইএমআই অপশন আছে। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে মাসিক কিস্তিতে কিনলে 5,000 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। ডিভাইসটি পুরনো ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করলে 64,000 টাকা পর্যন্ত দাম পাওয়া যেতে পারে। তবে এই এক্সচেঞ্জ ভ্যালু ফোনের মডেল, বয়স, এবং বর্তমান অবস্থার উপর নির্ভর করছে। এটি সাদা ও কালো রঙে উপলব্ধ।

জানিয়ে রাখি, Samsung Galaxy Z Flip 7 FE এর প্রাইমারি স্ক্রিনে 6.7 ইঞ্চি ডায়নামিক AMOLED 2X প্যানেল আছে, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। কভার স্ক্রিনেও 3.4 ইঞ্চি AMOLED প্যানেল ব্যবহার করা হয়েছে। এটি ফ্ল্যাগশিপ Exynos 2400 প্রসেসর দ্বারা চালিত। ডিভাইসটিতে 4,000mAh ব্যাটারি আছে যা 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করে।

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 7 এফই ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেমের সাথে এসেছে — 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং একটি 12 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা। ভিতরে 10 মেগাপিক্সেল ক্যামেরা অবস্থান করছে। ফোনটিতে রাইটিং অ্যাসিস্ট, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ সার্চ, ব্রাউজিং অ্যাসিস্ট, জেমিনি লাইভ, নাউ ব্রিফ, সার্কেল-টু-সার্চ, ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, নাউ বার, এআই সিলেক্ট, এবং নোট অ্যাসিস্টের মতো ফিচার্স বর্তমান।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  2. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  3. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  4. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  5. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  6. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  7. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  8. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  9. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  10. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »