ইলেকট্রিক রিক্সায় ডেলিভারি শুরু করবে Amazon

ইলেকট্রিক রিক্সায় ডেলিভারি শুরু করবে Amazon India। Amazon জানিয়েছে 2025 সালের আগে ডেলিভারির জন্য গোটা দেশের রাস্তায় 10,000 ইলেকট্রিক রিক্সা ও গাড়ি নামানো হবে।

ইলেকট্রিক রিক্সায় ডেলিভারি শুরু করবে Amazon

ইলেকট্রিক রিক্সার সাথে Amazon প্রধান

হাইলাইট
  • ইলেকট্রিক রিক্সায় ডেলিভারি শুরু করবে Amazon
  • দেশের রাস্তায় 10,000 ইলেকট্রিক রিক্সা ও গাড়ি নামানো হবে
  • বিশ্বব্যাপী পরিবেশের কথায় মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে
বিজ্ঞাপন

ইলেকট্রিক রিক্সায় ডেলিভারি শুরু করবে Amazon India। সোমবার ডেলিভারির জন্য নতুন ইলেকট্রিক রিক্সা প্রকাশ্যে এনেছে জনপ্রিয় ই-কমার্স কোম্পানিটি। Amazon জানিয়েছে 2025 সালের আগে ডেলিভারির জন্য গোটা দেশের রাস্তায় 10,000 ইলেকট্রিক রিক্সা ও গাড়ি নামানো হবে। বিশ্বব্যাপী পরিবেশের কথায় মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানি। 2030 সালের আগে ডেলিভারির জন্য গোটা বিশ্বে এক লক্ষ নরুন ইলেকট্রিক গাড়ি নিয়ে আসবে Amazon।

সম্প্রতি Amazon সিইও জেফ বেজোস টুইটারে ভারতে ইলেকট্রিক রিক্সা লঞ্চের খবর প্রকাশ করেছেন।

এক প্রেস বিবৃতিরে Amazon জানিয়েছে2025 সালের আগে ভারতে ডেলিভারির জন্য 10,000 ইলেকট্রিক রিক্সা ও গাড়ি নিয়ে আসবে কোম্পানি। ভারতের 20টি শহরে ইলেকট্রিক রিক্সার মাধ্যমে ডেলিভারি শুরু হবে। এর মধ্যে রয়েছে আহমেদাবাদ, বেঙ্গালুরু, কয়ম্বাটোর, দিল্লি এনসিআর, হায়দরাবাদ, নাগপুর, এবং পুনে। Amazon জানিয়েছে ভারতেই এই ইলেকট্রিক রিক্সা তৈরি হবে। ইতিমধ্যেই একাধিক কোম্পানির সাথে হাত মিলিয়ে এই ইলেকট্রিক রিক্সা তৈরি শুরু করেছে Amazon।

সম্প্রতি ভারত সফরে এসেছেন Amazon প্রধান জেফ বেজোস।  Amazon- কর্তা ভারতে এসে সরকারি তরফে তেমন উষ্ণ অভ্যর্থনাও পাননি। ভারতে এসেই জেফ জানিয়েছিলেন ভারতে প্রায় এক বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে Amazon। এর পরে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযুষ গয়ালকে জেফ বেজোসের সমালোচনায় সরব হতে দেখা গিয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  3. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  4. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  5. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  6. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  7. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  8. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  9. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  10. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »