চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 13 নভেম্বর 2026 13:21 IST
হাইলাইট
  • এনভিডিয়ার সিইও পদ থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং
  • কোলেট ক্রেস অন্তর্বর্তীকালীন সিইওর দায়িত্ব পালন করবেন
  • স্থায়ী সিইও হিসেবে Apple কর্তার নাম চর্চায়

Jensen Huang has resigned as Nvidia's CEO

Photo Credit: Nvidia

চাপের মুখে শেষমেষ এনভিডিয়ার (Nvidia) চিফ এগজিকিউটিভ অফিসার, প্রেসিডেন্ট, ও পরিচালন পর্ষদের সদস্য পদ থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং (Jensen Huang)। 33 বছর আগে যৌথ ভাবে মার্কিন বহুজাতিক প্রযুক্তি সংস্থাটির প্রতিষ্ঠা করেছিলেন তিনি। বিগত এক সপ্তাহ ধরে একাধিক বিতর্কে নাম জড়িয়েছে হুয়াংয়ের। জোড়া বিবাহ-বহির্ভূত সম্পর্ক ও গুপ্তচরবৃত্তি সংক্রান্ত অভিযোগের কেন্দ্রবিন্দুতে তিনি। জেনসেনের নেতৃত্বে এআই চিপ সরবরাহের ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এনভিডিয়া। কিন্তু এবার নিজে হাতে গড়ে তোলা সংস্থার শীর্ষ পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। আর্থিক বিশ্লেষকদের একাংশের দাবি, জেনসনের প্রস্থানের পর সংস্থার শেয়ারের দর সর্বোচ্চ 20 শতাংশ পর্যন্ত নামতে পারে।

এনভিডিয়ার সিইও পদ থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং

জেনসন হুয়াংয়ের ছেড়ে যাওয়া পদে আপাতত বসছেন এনভিডিয়ার চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) কোলেট ক্রেস (Colette Kress)। তিনি অন্তর্বর্তীকালীন সিইও-র দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যেই হুয়াংয়ের উত্তরসূরি খোঁজার কাজ শুরু করে দিয়েছে মার্কিন চিপ নির্মাণকারী সংস্থাটি।

Advertisement

ক্রেসের সঙ্গে এনভিডিয়ার সম্পর্ক 13 বছরের। 2013 সালের নভেম্বরে এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এনভিডিয়াতে যোগ দেওয়ার আগে আরও এক মার্কিন বহুজাতিক সংস্থা সিসকো-তে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সিএফও পদে কর্মরত ছিলেন ক্রেস। 2010 থেকে 2013 সালের সেপ্টেম্বর পর্যন্ত ওই পদে ছিলেন তিনি।

তারও আগে 2006 সাল থেকে 2010 সালের নভেম্বর পর্যন্ত মাইক্রোসফটের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি। 1996 সালে SMU কক্স স্কুল অফ বিজনেস থেকে ফাইন্যান্স বিষয়ে MBA ডিগ্রি অর্জন করেন কোলেট ক্রেস।

এনভিডিয়ার স্টিয়ারিং কার হাতে থাকবে, তা ঠিক করতে স্থায়ী সিইও খোঁজার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ব্লুমবার্গ তাদের রিপোর্টে দাবি করছে, হুয়াংয়ের উত্তরসূরী হিসেবে Johny Srouji-র নাম বিবেচনা করছে সংস্থার পরিচালন পর্ষদ। 18 বছরের বেশি সময় ধরে Apple-এর সঙ্গে যুক্ত তিনি। জনি বর্তমানে হার্ডওয়্যার টেকনোলজি বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত।

Advertisement

অ্যাপলের নিজস্ব ডিজাইনে তৈরি সিলিকন চিপের অন্যতম স্থপতি হিসেবে পরিচিত জনি। অ্যাপলের চিপ ডিজাইনের ক্ষেত্রে তার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে এনভিডিয়া। কারণ সংস্থাটি এআই ডেটা সেন্টারগুলিতে ব্যবহারের জন্য বিপুল পরিমাণে সার্ভার গ্রেড চিপ সরবরাহ করছে।

উল্লেখ্য, জেনসেনকে ঘিরে একাধিক অভিযোগ উঠে এসেছে। এক চীনা গুপ্তচরের হানি-ট্র্যাপের ফাঁদে পড়ে তিনি সংস্থার বাণিজ্যিক গোপন তথ্য ও জিপিইউ চিপের নকশা এবং প্রযুক্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে থাকতে পারেন বলে অভিযোগ সামনে আসছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল এনভিডিয়া। তারপর সংস্থার আরও এক শীর্ষ কর্তার সঙ্গে হুয়াংয়ের বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা অনলাইনে ছড়িয়ে পড়ে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nvidia, Jensen Huang, Colette Kress, Johny Srouji
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  2. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  3. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  4. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  5. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  6. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
  7. WhatsApp-এ দারুণ ফিচার, একবার পড়লে নিজে থেকে মুছে যাবে মেসেজ
  8. ভারতে বড় ছাঁটাইয়ের পথে Qualcomm, চাকরি হারালেও মোটা টাকা ক্ষতিপূরণ
  9. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
  10. Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.