RTX Spark মূলত Nvidia-এর তরফ থেকে Apple Silicon চিপের যোগ্য জবাব।
Photo Credit: Nvidia
Nvidia RTX Spark chip comes with a 20-core Grace CPU
Computex 2026-এ আত্মপ্রকাশ করল Nvidia RTX Spark সুপারচিপ। এটি সংস্থার প্রথম প্রসেসর যা বিশেষত Windows ল্যাপটপ ও কম্পিউটারে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। এই নয়া চিপসেটের মাধ্যমে সরাসরি ডিভাইসে AI এজেন্ট চালানো সম্ভব হবে। অর্থাৎ, অনেক কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ফিচার্স ইন্টারনেট সংযোগ ছাড়াই অ্যাক্সেস করা যাবে। বিশেষজ্ঞদের দাবি, RTX Spark মূলত Nvidia-এর তরফ থেকে Apple Silicon চিপের যোগ্য জবাব। এটি ম্যাকবুকের পারফরম্যান্স ও ব্যাটারি লাইফকে টেক্কা দেবে। এছাড়াও, Snapdragon X সিরিজের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, যা গত এক বছর উইন্ডোজ ল্যাপটপের মার্কেটে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করেছে।
এনভিডিয়া আরটিএক্স স্পার্ক চিপে 20 কোরের Grace CPU রয়েছে, যা মিডিয়াটেকের সহযোগিতায় নির্মিত। এতে Blackwell RTX GPU আছে, যা 6,144টি CUDA কোর নিয়ে গঠিত৷ সংস্থা দাবি করছে, এটি সর্বোচ্চ 1 পেটাফ্লপ AI পারফরম্যান্স প্রদান করতে সক্ষম৷ চিপটির অন্যতম বিশেষত্ব হল মেমোরি আর্কিটেকচার।
আরটিক্স স্পার্ক চিপের সিপিইউ এবং জিপিইউ একই LPDDR5X মেমোরি পুল ব্যবহার করে। র্যাম সর্বাধিক 128 জিবি পর্যন্ত হতে পারে ও এর ব্যান্ডউইথ প্রায় 270 থেকে 300 জিবি/সেকেন্ড। ফলে CPU ও GPU-এর মধ্যে দ্রুত ডেটা আদান-প্রদান সম্ভব হয়।
Nvidia জানিয়েছে, তাদের নতুন চিপসেট 90 জিবি আকারের 3D দৃশ্য রেন্ডার করতে, 12K রেজোলিউশন ভিডিও এডিট করতে, 4K AI ভিডিও জেনারেট করতে, এবং 1440 পিক্সেল রেজোলিউশনে প্রতি সেকেন্ডে 100-এর বেশি ফ্রেম রেটে AAA গেম চালাতে সক্ষম। RTX Spark এক মিলিয়ন পর্যন্ত কনটেক্সট উইন্ডো ও 120 বিলিয়ন প্যারামিটার বিশিষ্ট LLM চালানোর ক্ষমতা রাখে বলেও দাবি করা হচ্ছে।
আরটিএক্স স্পার্ক এনভিডিয়ার দীর্ঘদিনের বিভিন্ন প্রযুক্তিকে একটি চিপের মধ্যে প্রসারিত করেছে। এতে CUDA কোর-ভিত্তিক উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং, RTX Ray Tracing, DLSS 4.5 আপস্কেলিং প্রযুক্তি, AI ওয়ার্কলোডের জন্য TensorRT ও উন্নত রেন্ডারিংয়ের জন্য OptiX রয়েছে। যার ফলে ল্যাপটপ নির্মাতারা তুলনামূলক হালকা ও পাতলা ডিভাইসে শক্তিশালী AI এবং গ্রাফিক্স পারফরম্যান্স দিতে সক্ষম হবে।
চিপের ঘোষণার পরেই Mircosoft তাদের প্রথম RTX Spark চালিত Surface Laptop Ultra ঘোষণা করেছে। এই চিপসেট চালিত ল্যাপটপ এবং ডেস্কটপ প্রিমিয়াম ডিভাইস হিসেবে বাজারে আসবে। এটি প্রযুক্তিপ্রেমী, কনটেন্ট ক্রিয়েটর, AI ব্যবহারকারী, ও গেমারদের লক্ষ্য করে আনা হচ্ছে।
রিপোর্ট অনুসারে, Nvidia RTX Spark প্ল্যাটফর্মে নির্মিত ল্যাপটপ ও পিসি সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে বিক্রি শুরু হবে। এই ডিভাইসগুলো প্রাথমিকভাবে Asus, Dell, HP, Lenovo, Microsoft, ও MSI-এর মতো সংস্থাদের থেকে পাওয়া যাবে। এছাড়াও, Acer এবং Gigabyte পরবর্তীতে ওই চিপ চালিত ল্যাপটপ লঞ্চ করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999