Nvidia GeForce Now পরিষেবার সাহায্যে হাই-এন্ড গেমিং PC বা দামি ল্যাপটপ ছাড়াই উচ্চমানের গেম খেলতে পারবেন।
Photo Credit: Nvidia
GeForce Now cloud gaming plan starts at Rs. 999 per month
Nvidia GeForce Now এখন ভারতে সবার জন্য চালু হল। প্রায় তিন মাস আগে এনভিডিয়ার ক্লাউড গেমিং পরিষেবাটি এ দেশে এলেও, তখন ওয়েটলিস্টে নাম রেজিস্টার করতে হত। কিন্তু এখন কোম্পানি সেই শর্ত তুলে নিয়েছে। Nvidia GeForce Now-এর সাহায্যে আপনি উচ্চক্ষমতাসম্পন্ন গেমিং PC বা দামি ল্যাপটপ ছাড়াই বড় বড় গেম খেলতে পারবেন। সাধারণত গেম খেলতে শক্তিশালী প্রসেসর ও আলাদা গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয়। কিন্তু জিফোর্স নাও কম্পিউটারে চলার বদলে এনভিডিয়া-র ক্লাউড সার্ভারে রান করে। তারপর সেই গেমের ভিডিও এবং গেমপ্লে ইন্টারনেটের মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইসে পৌঁছে দেওয়া হয়।
এনভিডিয়া জিফোর্স নাও পরিষেবার মাধ্যমে উইন্ডোজ ল্যাপটপ, স্মার্ট টিভি, ম্যাক, ফোন বা গেমিং কনসোল, যে কোনও সমর্থিত ডিভাইস থেকে উচ্চমানের গেম খেলার মজা পাওয়া যাবে। এনভিডিয়া ক্লাউড গেমিং সার্ভিসের দুটি সাবস্ক্রিপশন প্ল্যান জুলাই 15 (বুধবার) সকাল থেকে সমস্ত ভারতীয় ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে।
Performace প্ল্যানের জন্য প্রতি মাসে 999 টাকা খরচ করতে হবে। Ultimate প্ল্যানের মাসিক মূল্য 1,999 টাকা রাখা হয়েছে। এছাড়াও, ডে পাস-ও এনেছে সংস্থা। পারফরম্যান্স ডে পাস এবং আল্টিমেট ডে পাসের দাম যথাক্রমে 399 টাকা ও 799 টাকা রাখা হয়েছে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ও UPI-এর মাধ্যমে মান্থলি এবং ডেইলি পাস কেনা যাবে।
Nvidia-এর ওয়েবসাইট বিজ্ঞাপন-সমর্থিত একটি ফ্রি প্ল্যানের কথা উল্লেখ আছে। তবে বিনামূল্যের প্ল্যানটি বুধবারে চালু হবে কিনা, তা জানা যায়নি। GeForce Now Performace প্ল্যানে সর্বোচ্চ 1440p রেজোলিউশন ও 60fps-এ ক্লাউড গেমিংয়ের সুবিধা মিলবে। একটানা 6 ঘন্টা পর্যন্ত গেম খেলা যাবে।
অন্য দিকে, GeForce Now Ultimate প্ল্যানে সর্বোচ্চ 5K রেজোলিউশনে 120fps-এ গেম খেলা যাবে। একটানা 8 ঘন্টা পর্যন্ত গেমিং সেশন চালানোর সুযোগ মিলবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল জিফোর্স নাও-এর নিজস্ব কোনও গেম লাইব্রেরি নেই। তাই সাবস্ক্রিপশন নিলেই বিনামূল্যে উচ্চমানের গেম খেলা যাবে, সে ধারণা ভুল।
ব্যবহারকারীরা শুধুমাত্র যে সব গেম আগে থেকে কিনে রেখেছেন অথবা অন্য সাবস্ক্রিপশনের মাধ্যমে অ্যাক্সেস পেয়েছেন, সেগুলো GeForce Now-এর মাধ্যমে ক্লাউডে স্ট্রিম করে খেলতে পারবেন। এর জন্য Stream, Ubisoft Connect, ও Epic Games-এর মতো গেমিং প্ল্যাটফর্মে নিজস্ব অ্যাকাউন্টের সঙ্গে GeForce Now লিঙ্ক করতে হবে।
গেম খেলার জন্য সংশ্লিষ্ট গেমের লাইসেন্স বা অ্যাক্সেস থাকতে হবে। সাবস্ক্রাইবাররা 100 জিবি ক্লাউড স্টোরেজ বিনামূল্যে পাবেন। তবে অতিরিক্ত 200 জিবি, 500 জিবি, ও 1 টিবি ক্লাউড স্টোরেজের জন্য প্রতি মাসে যথাক্রমে 299 টাকা, 499 টাকা, ও 799 টাকা অতিরিক্ত খরচ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Xiaomi 18 Pro, 18 Pro Max Global Variants Reportedly Spotted on Geekbench AI, Key Details Revealed
Amazon Great Indian Festival 2026: Best 2-Ton AC Deals
Oppo Find X10 Pro Max Price in India Revealed via Early Listing as Tipster Hints at Launch Date: Specifications, Features
OnePlus Ace 7 Series Spotted on Geekbench With Snapdragon 8 Elite Gen 5, Android 17