নতুন জেনারেশানের GeForce RTX সিরিজ গ্রাফিক্স কার্ড লঞ্চ করল Nvidia

ভারতে অনলাইন থেকে Zotac GeForce RTX সিরিজের গ্রাফিক্স কার্ডগুলি কেনা যাবে।  70,990 টাকা থেকে ব্লোয়ার স্টাইল কুলার সহ GeForce RTX 2080 পাওয়া যাবে। ট্রিপল ফ্যান ওভারক্লকড Amp এডিশান  GeForce RTX 2080 Ti কিনতে খরচ হবে 1,09,990 টাকা।

নতুন জেনারেশানের GeForce RTX সিরিজ গ্রাফিক্স কার্ড লঞ্চ করল Nvidia
হাইলাইট
  • নতুন জেনারেশানের তিনটি গ্রাফিক্স কার্ড লঞ্চ করল Nvidia
  • ভারতে অনলাইন থেকে Zotac GeForce RTX সিরিজের গ্রাফিক্স কার্ডগুলি কেনা যাবে
  • 70,990 টাকা থেকে ব্লোয়ার স্টাইল কুলার সহ GeForce RTX 2080 পাওয়া যাবে
বিজ্ঞাপন

অনেকদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে নতুন জেনারেশানের তিনটি গ্রাফিক্স কার্ড লঞ্চ করল Nvidia। কোম্পানির ইতিহাসে এর আগে এতো বড় আপডেট হয়নি বলে জানিয়েছে কোম্পানি। 2018 Gamescom ইভেন্টে নতুন Nvidia GeForce RTX 2080 Ti, GeForce RTX 2080 আর GeForce RTX 2070 গ্রাফিক্স কার্ডগুলি সামনে নিয়ে এসেছেন কোম্পানির সিইও জেন-সান হুয়াং।

টুতিং ছদ্মনামের নতুন আর্কিটেকচারে ভর করে নতুন এই গ্রাফিক্স কার্ড বানিয়েছে Nvidia। এই গ্রাফিক্স কার্ডে থাকবে রিয়েল টাইম রে ট্রেসিং টেকনোলজি। আগের থেনারেশানের গ্রাফিক্স কার্ডের থেকে ছয় গুন শক্তিশালী নতুন এই গ্রাফিক্স কার্ডগুলি। হুয়াং জানিয়েছেন এই গ্রাফিক্স কার্ড ব্যবহার হরে বর্তমানের সব গেম ও ভবিষ্যতের একাধিক গেম 4K রেসোলিউশানে 60 fps রেটে খেলা সম্ভব।

GeForce RTX সিরিজের এই গ্রাফিক্স কার্ডগুলিতে নতুন RT কোর ব্যবহার হয়েছে। কোম্পানি জানিয়েছে এর মাধ্যমে রিয়েল টাইমে লাইট রে  দিয়ে হার্ডওয়্যার অ্যাকসিলারেশান হবে। এর ফলেই Battlefield V, Metro: Exodus, আর Shadow of the Tomb Raider এর মতো হাই এন্ড গেমগুলি আরও ভালোভাবে খেলতে পারবেন গ্রাহক।

shadow of the tomb raider nvidia rtx

পার্টনার ব্র্যান্ড Zotac, MSI, Asus ইতিমধ্যেই এই GPU ব্যবহার করে গ্রাফিক্স কার্ড বানানো শুরু করেছে। থে GeForce RTX 2070 এর দাম 499 মার্কিন ডলার (প্রায় 34,800 টাকা)। GeForce RTX 2080 এর দাম 699 মার্কিন ডলার (48,800 টাকা)। আর হাই এন্ড GeForce RTX 2080 Ti এর দাম 999 মার্কিন ডলার (প্রায় 69,700 টাকা)।

ভারতে অনলাইন থেকে Zotac GeForce RTX সিরিজের গ্রাফিক্স কার্ডগুলি কেনা যাবে।  70,990 টাকা থেকে ব্লোয়ার স্টাইল কুলার সহ GeForce RTX 2080 পাওয়া যাবে। ট্রিপল ফ্যান ওভারক্লকড Amp এডিশান  GeForce RTX 2080 Ti কিনতে খরচ হবে 1,09,990 টাকা। ইতিমধ্যেই Asus নতুন এই গ্রাফিক্স কার্ডের কথা ঘোষনা করেছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
  2. Microsoft-এর নতুন AI সিস্টেম লাইভ ভিডিওতে বক্তার কথা ও মুখ বদলে দেবে
  3. Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
  4. AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে বাক্য গঠন ও শব্দচয়ন বদলে ফেলছেন লেখকরা
  5. EPFO-র নয়া চমক, হোয়াটসঅ্যাপে Hi লিখে পাঠালেই দেখা যাবে PF ব্যালেন্স, পাসবুক, ও লেনদেনের তথ্য
  6. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  7. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  8. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  9. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  10. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »